পারমাণবিক বোমা বিস্ফোরণের ভয়াবহতা কিরূপ?
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২০ জুন, ২০২৫ খ্রি:, ০৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
একটি পারমাণবিক বিস্ফোরণ কতটা ভয়ঙ্কর হতে পারে, জানলে অবাক হবে যে কেউ। একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে ধুলিসাৎ হয়ে যেতে পারে গোটা একটি শহর। মৃত্যুর মিছিল দীর্ঘতর হতে পারে কয়েক প্রজন্ম পর্যন্ত। আর যারা বেঁচে যাবে, তাদেরকেও বাকি জীবন অতিবাহিত করতে হবে পুড়ে যাওয়া শরীর আর বিকলাঙ্গ নিয়ে।
বিজ্ঞানীরা বলছে, মাত্র ১ মেগাটনের একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে চারদিকে ৫ কিলোমিটারের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এর তেজস্ক্রিয়তা থেকে মানুষ, গাছপালা, দালানকোঠা রক্ষা পায় না কোনকিছুই। বিস্ফোরণের জায়গা থেকে ৮-১২ কিমি দূরে মানুষের ত্বকে থার্ড ডিগ্রি বার্ন হয়। আর ১৫-২০ কিমি পর্যন্ত অবস্থান করা মানুষের কানের পর্দা ফেটে যায়, গ্লাস ভেঙে পড়ে, খসে পড়ে নিমিষেই। ৫০-৮০ কিমি দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তা।
একটি পারমাণবিক বোমার বিস্ফোরণে তাৎক্ষণিক প্রাণহানি ঘটতে পারে ৩-৭ লাখ মানুষের, গুরুতর আহত হতে পারে ৫-১০ লাখ মানুষ। আর ৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত ভবনগুলোর ৯০ শতাংশই রূপ নেবে ধ্বংসস্তূপে।
বিষ্ফোরণের জায়গা থেকে চারদিকে ৫০-৮০ কিলোমিটারের মত জায়গায় ২০-৩০ বছর মাটি ও পানি দূষিত অবস্থায় পাওয়া যাবে। এর ফলে বেঁচে যাওয়া মানুষেরা ক্যান্সার ও রেডিয়েশনজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হতে পারে। পুরুষরা হারাবে তাদের পুরুষত্ব, পরবর্তী প্রজন্ম জন্ম নিবে প্রতিবন্ধী হয়ে।
এদিকে অতীত ইতিহাস থেকেও জানা যায়, পারমাণবিক বোমা বিস্ফোরণের ভয়াবহতা। ১৯৪৫ সালের ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরের ওপর ফেলে ‘লিটল বয়’ নামের একটি পারমাণবিক বোমা। বিস্ফোরণের মুহূর্তেই প্রাণ হারায় প্রায় ৭৫ হাজার মানুষ। কয়েক মাসে সেই সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৪০ হাজারে।
এর তিন দিন পর, ৯ আগস্ট নাগাসাকি শহরের ওপর ফেলা হয় ‘ফ্যাট ম্যান’ নামের দ্বিতীয় বোমাটি। এতে নিহত হয় আরও ৭৫ হাজার মানুষ। এ দুই হামলায় প্রমাণ হয় পারমাণবিক বোমা যুদ্ধের অস্ত্র নয়, বরং মানবতা ধ্বংসের একমাত্র মাধ্যম।
বর্তমানে বিশ্বের ৯টি দেশের হাতে রয়েছে প্রায় ১৩ হাজার পারমাণবিক ওয়ারহেড। এই তালিকায় রয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও সন্ত্রাসী ইসরায়েল।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছে বর্তমান বৈশ্বিক উত্তেজনা, বিশেষ করে ইরান-ইসরায়েল, রাশিয়া-ন্যাটো, উত্তর কোরিয়া ও ভারত-পাকিস্তান ইস্যুতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একটি ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাও যদি পারমাণবিক সংঘাতে রূপ নেয় তা মানবজাতির শেষ অধ্যায় হয়ে উঠতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












