পাম অয়েল ইস্যুতে ইন্দোনেশিয়া-মালয়েশিয়ার এক হওয়া উচিত: উইদোদো
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১০ জুন, ২০২৩ খ্রি:, ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
পাম অয়লের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকা উইদোদো প্রতিবেশী দেশ মালয়েশিয়ার সঙ্গে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তার দাবি, দেশ দুইটির পাম অয়েল পণ্যের ওপর বৈষম্যমূলক পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এতে ঝুঁকিতে পড়েছে তাদের এই রপ্তানি পণ্য। খবর আল-জাজিরার।
চলতি বছর ইউরোপীয় ইউনিয়ন একটি আইন পাস করেছে। এতে যেসব পণ্য বনায়ন ধ্বংসের সঙ্গে সম্পর্কিত তা নিষিদ্ধ করা হয়েছে। তাদের এই আইন পাম অয়েল রপ্তানি ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাম অয়েল উৎপাদন ও রপ্তানিতে বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। এই পণ্যটি লিপস্টিক থেকে শুরু করে পিৎজায় পর্যন্ত ব্যবহার করা হয়।
মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কুয়ালালামপুরে বৈঠক শেষে এক বিবৃতিতে উইদোদো বলেছেন, এই ক্ষেত্রে আমাদের সহযোগিতা বাড়ানো দরকার। আমরা চাই না মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উৎপাদিত পণ্য বৈষম্যের শিকার হোক।
এক যৌথ বিবৃতিতে দুই নেতা ইইউ-এর পাম অয়েলের বিরুদ্ধে অত্যন্ত ক্ষতিকর বৈষম্যমূলক ব্যবস্থা মোকাবেলায় ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তারা বলেন, ইইউকে অবিলম্বে একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত সমাধানের দিকে কাজ করতে হবে।
বৈশ্বিক পাম অয়েল রপ্তানিতে ৮৫ শতাংশ অবদান রাখে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। ইইউ এর আইনটি নিয়ে আলোচনা করতে গত সপ্তাহে ব্রাসেলসে একটি যৌথ প্রতিনিধি দল পাঠায় দেশ দুইটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)