পাবনায় লিচুর মুকুল থেকে রেকর্ড পরিমাণ মধু উৎপাদন
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
পাবনার ঈশ^রদীতে চলতি মৌসুমে লিচুর মুকুল থেকে রেকর্ড পরিমাণ মধু সংগ্রহ করা হয়েছে। চলতি মৌসুমে এ উপজেলা থেকে প্রায় ২৪ মেট্রিক টন মধু সংগ্রহ হয়। যা আগের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ।
ঈশ^রদী উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে ১,৫৭৫ হেক্টর লিচুর বাগানের ফুল থেকে মধু সংগ্রহ করা হয়। এতে মৌমাছির বাক্সের সংখ্যা ছিল ১২ হাজার ৩১০টি। এসব বাক্স থেকে মধু সংগ্রহ হয়েছে ২৩ হাজার ৪৬০ কেজি বা ২৩.৪৬ মেট্রিক টন। যার বর্তমান বাজার মূল্য ৭০ লাখ ৩৮ হাজার টাকা।
জগন্নাথপুর গ্রামের মধু চাষি আনছার আলী বলেন, প্রতি বছর লিচুর মৌসুম এলেই ঈশ^রদীতে মধু সংগ্রহের জন্য আসি। এবার এসেছি। অন্যান্য বছরের চেয়ে এবার লিচুর মুকুল বেশি ছিল এবং মধুও বেশি সংগ্রহ হয়েছে। প্রায় ২ টন মধু সংগ্রহ হয়েছে।
উপজেলার জয়নগর প্রামানিক পাড়া এলাকায় ৩০০ বক্স নিয়ে লিচু ফুলের মধু সংগ্রহ করতে আসেন আমজাদ আলী। তিনি বলেন, মধু আহরণের মৌসুমে ঈশ^রদীতে এসেছিলাম। প্রতিটি বক্স থেকে ৬-৭ দিন পর পর মধু সংগ্রহ করা যায়। আমার মধু সংগ্রহ হয়েছে প্রায় ৩ টন। যার গড় বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
ঈশ^রদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, এ বছর ঈশ^রদীতে আম এবং লিচুর মুকুল এসেছে রেকর্ড পরিমাণ। তাই বেশি ফুল থেকে বেশি মধু আহরণ সম্ভব হয়েছে। ঈশ^রদীর স্থানীয় ১০-১২ জন মৌচাষি আছেন। এখন পর্যন্ত মধু সংগ্রহ হয়েছে ২৩ হাজার ৪৬০ কেজি বা ২৩.৪৬ মেট্রিক টন। যার বর্তমান বাজার মূল্য ৭০ লাখ ৩৮ হাজার টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)