পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় শুক্রবারের (১৩ নভেম্বর) কাছাকাছি সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এটি ঘনীভূত হতে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিশুরা হাতে ট্যাবসহ বিভিন্ন ডিজিটাল যন্ত্র নিয়ে ব্যস্ত থাকছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেছেন, শিশুদের স্বাভাবিক কৌতূহল ও জানার আগ্রহ বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে শিশুরা সেই সুযোগ পাচ্ছে না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সভায় ববি হাজ্জাজ বলেছেন, গত একশ বছরে প্রতিটি প্রজন্মের বুদ্ধিমত্তার মাত্রা বেড়েছে। তবে এবারই প্রথম নতুন আলফা প্রজন্মের à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং পোশাক শিল্পের মতো মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে নীতিগত সহায়তা দিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে সরকার এর মধ্যে একাধিক নীতিগত সহায়তা প্রদান শুরু করেছে। এর অংশ হিসেবে বাজেটে সৌরবিদ্যুৎ প্রকল্প ও সোলার প্যানেল উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কর অব্যাহতি এবং বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং এক বাকি অংশ পড়ুন...
বাংলার সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের সময় গনেশ নামে এক আমলা ছিলো যে সুলতানের রাজস্ব ও শাসন বিভাগের দায়িত্বে ছিলো। তাকে বিশ্বাস করে এ দায়িত্ব প্রদানের কিছুকাল পর চরম বিশ্বাসঘাতকতা করে গনেশ সুলতান গিয়াসউদ্দিন আযম শাহকে শহীদ করে। ফার্সি ভাষায় লিখিত ইতিহাসভিত্তিক কিতাব ‘রিয়াযুস সালাতীন’ এ বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। গিয়াসউদ্দিন আযম শাহকে হত্যা করার পর সুলতানের পুত্র শামসুদ্দিনকেও শহীদ করে সে তৎকালীন গৌড় ও বাংলার সিংহাসন দখল করে।
গনেশের বাংলার সিংহাসন দখল দীর্ঘদিনের পরিকল্পনা ও গভীর ষড়যন্ত্রের ফল ছিলো। গনেশ ও তার সমমনা হঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চব্বিশের মানবতাবিরোধী অপরাধে দ-িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চান- এমন জল্পনাকল্পনায় নতুন এক মাত্রা যুক্ত হয়েছে দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডির জন্য তার আবেদনের পর। তবে ক্ষমতাসীন দল বিএনপি বিষয়টিতে তেমন গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। সে কারণে ডিসেম্বর সামনে রেখে বিশেষ কোনো রাজনৈতিক প্রস্তুতি কিংবা সাংগঠনিক কর্মপরিকল্পনা নেওয়ার প্রয়োজনীয়তাও দেখছেন না তারা। তাদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এ নিয়ে চিন্তা করে সময় ব্যয় করার অঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত তাপমাত্রা কমে আসায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে রাজধানী ঢাকায় এখনই জোরালো শীতের সম্ভাবনা কম। ডিসেম্বরের শুরুতে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে ঢাকায় শীতের অনুভূতি বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। এ সময় চার থেকে ছয়টি মৃঠবাকি অংশ পড়ুন...
প্রায় ৬০০ বছর আগে কফি মানুষের জীবনে প্রবেশ করে। এখন প্রতি বছর গড়ে একজন মানুষ প্রায় দুই কেজি কফি পান করেন। একেকজনের কফি বানানোর পদ্ধতি বা স্বাদ একেক রকম। তবে কে কতটা কফি পান করতে পছন্দ করেন, তা অনেকটাই নির্ভর করে তার জিন এবং মস্তিষ্কের গঠনতন্ত্রের ওপর।
কফি স্বল্পমেয়াদে রক্তচাপ বা ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যদি নিয়মিত কফি পানে অভ্যস্ততা না থাকে কিংবা আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা থাকে। তবে এর মানে এই নয় যে, উচ্চ রক্তচাপ থাকলে বা হার্টের স্বাস্থ্যের কথা ভেবে কফি পুরোপুরি ছেড়ে দিতে হবে। আসল কথা হলো পরিমিতিবোধ।
কঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগারগাঁওয়ে প্রায় ৪,০০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে আধুনিক নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণের পথ করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে গাজীপুরের সালনায় স্থানান্তরিত করার মাস্টারপ্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছে সরকার। এর মাধ্যমে মূলত ১৯৬৫ সালে গৃহীত একটি পরিকল্পনা ধরেই এগোনো হচ্ছে।
গাজীপুরের সালনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য ইতোমধ্যে জমি বরাদ্দ দিয়েছে সরকার। কিন্তু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাবধি স্থানান্তরের কোনও উদ্যোগ নেয়নি।
এদিকে বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণে প্রায় ৪,০০০ কোটি টাঠবাকি অংশ পড়ুন...
বৈঠককে আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্যহীন পরিবেশ) লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
জানা যায়, অ্যান্টালিয়ায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে আয়োজিত এই বৈঠকে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বিভিন্ন দেশের পারস্পরিক অংশীদারিত্ব ও সম্মিলিত প্রচেষ্টার বিষয়ে আলোকপাত করা হয়েছে। আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক সমন্বয়ের ওপর জোর দেন তারা।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ তুরস্কের আন্তালিà বাকি অংশ পড়ুন...
সোমবার তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনে বৈশ্বিক এ ঘোষণায় সমর্থন জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতু এ ঘোষণায় যুক্ত হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া ঘোষণাটিতে সমর্থন জানিয়েছিল।
এই উদ্যোগের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ করে ৩০ কোটিতে উন্নীত করা। ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ কমানো, অনুমোদন প্রক্রিয়া সহজ করা, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে এ লক্ষ্য অর্জন করতে চায় উদ্যোগটির অংশীদাররা।
ঘোষণায় সমর্থন দিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। তবে বেলা গড়াতেই আকাশে জমতে শুরু করে মেঘ। বইতে শুরু করে বাতাস। এর কিছু সময় পর শুরু হয় বৃষ্টি। যা দুপুরের গরমকে ভুলিয়ে প্রশান্তি বুলিয়ে দেয় শরীরে। তবে ঝুম বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাতও রয়েছে।
ঢাকার উত্তরা, এয়ারপোর্ট, মিরপুর, সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জেও বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, কক্সবাজারেও বৃষ্টি হয়েছে।
সকালে আবহাওয়া অধিদপ্তর জা বাকি অংশ পড়ুন...












