পাঠ্যবইয়ের মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলল সৌদি
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০১ জুন, ২০২৪ খ্রি:, ১৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি দখলদার সন্ত্রাসীদের কারণে প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিন। আর পাশে বসে একরকম নির্ভার দিন পার করছে, সৌদি সরকার। টন কে টন বোমা ফেলে ইসরায়েল যখন ভৌগোলিকভাবে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে, তখন আগ বাড়িয়ে দেশের পাঠ্যবই থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলেছে সৌদি সরকার। সম্প্রতি মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদির পাঠ্যবইগুলোতে গত পাঁচ বছরে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে বিস্তর এক গবেষণা করেছে ইম্প্যাক্ট-সি নামে একটি ইসরায়েলি এনজিও ও পর্যবেক্ষক সংস্থা।
সংস্থাটি জানিয়েছে, সৌদির দ্বাদশ শ্রেণির সামাজিক শিক্ষার বইয়ে ‘ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি বর্ণবাদ’ নামের বিষয় ছিল। সেই বইটি ২০২৩ সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকটি বই যেটি এখনো পড়ানো হচ্ছে, তবে সেটি থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে ফিলিস্তিনের আন্দোলন বিষয়টি।
গবেষণায় আরও দেখা গেছে, ২০২২ সালে পঞ্চম ও নবম শ্রেণির সামাকি শিক্ষা বইয়ে শানচিত্রে ফিলিস্তিনের নাম রাখা হয়েছিল। তবে পরে এটি মুছে ফেলা হয়েছে।
সবচেয়ে ভয়ংকর যেটি হয়েছে, সৌদির ২০২১ সালের পাঠ্যবইয়ে দখলদার ইসরায়েলকে ‘জায়নিস্ট বা ইহুদিবাদী’ হিসেবে অভিহিত করা হয়েছিল। কিন্তু ২০২২ সালে এটি মুছে দেওয়া হয়েছে। পাশাপাশি হাইস্কুলের সামাজিক শিক্ষার বইয়ে ‘ইসরায়েলি শত্রু’ শব্দও দুটি পরিবর্তন করে ‘ইসরায়েলি দখলদার’ করা হয়েছে। আর ‘ইহুদিবাদী’ পরিবর্তন করে করা হয়েছে ‘ইসরায়েলি’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)