পাকিস্তান ক্ষমা চাইলে সম্পর্ক বাড়বে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
, ১৪ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯০ শামসী সন, ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৩ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান। বিভিন্ন মাধ্যমে এটি জানিয়েছে দেশটি। সবশেষ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকেও বিষয়টি জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার। জবাবে মোমেন তাকে জানিয়েছেন বাংলাদেশ চায় পাকিস্তান একাত্তরের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাক। ক্ষমা চাইলে সম্পর্ক উন্নয়নে তাদের পক্ষে ওকালতি করারও আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে এর জবাবে হিনা রব্বানি কিছুই বলেননি বলে জানিয়েছেন মোমেন।
শ্রীলঙ্কা সফর শেষে রোববার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ফাঁকে গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারের সঙ্গে বৈঠক করেন আব্দুল মোমেন।
ওই বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে মোমেন বলেন, তিনি আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চান। আমি বলেছি, সম্পর্ক বাড়ানোর একটি বড় উপায় হলো, আপনারা যে গণহত্যা করেছেন ১৯৭১ সালে এটার জন্য আপনারা পাবলিকলি ক্ষমা চান। এটা যদি হয় আমি আপনাদের হয়ে ওকালতি করব, সম্পর্ক বাড়ানোর বিষয়ে। এটা হলে আমি তর্ক করব। তা না হলে আমার জন্য কষ্ট হবে।
মন্ত্রীর বক্তব্যে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অবস্থান কেমন ছিল জানতে চান সাংবাদিকরা। মোমেন বলেন, তিনি একটু এড়িয়ে গেছেন। কোনো উত্তর দেননি। তবে তিনি বলেছেন, তাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমি বলেছি, আমাদের এখানেও সীমাবদ্ধতা আছে।
তিনি বলেন, সম্পর্ক বাড়ানোর বিষয়ে তাদের আচরণ খুবই ইতিবাচক। তারা চাচ্ছে আমাদের সঙ্গে সুসম্পর্ক করতে। শুধু আমাদের সঙ্গে নয়, ভারতবর্ষের সঙ্গেও সম্পর্ক ভালো করতে চায় তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারী বেশিরভাগই শিশু-কিশোর: ‘ফাঁসবেন’ অভিভাবকরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর -প্রধানমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্তানদের বিরুদ্ধে অভিযোগ, থানায় শতবর্ষী বৃদ্ধ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গের ৬৫০ বছরের আদিনা মসজিদকে ‘মন্দির’ দাবি
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরির একটি পদের জন্য পাঁচ-ছয় লাখ আবেদন আসছে -ফখরুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কথিত ‘লাভ’ নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি বিদ্যালয়গুলো নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে: ববি হাজ্জাজ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা কোনো অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেন-বাস-মাহেন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুড়িগ্রামে এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেতরাংগা সীমান্তে ৪ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)