পাকিস্তানে ৪ দিনের অভিযানে ৫৪ বিচ্ছিন্নতাবাদী, ৪২ সেনা-পুলিশ নিহত
, ২৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৪ শামসী সন , ১১ জুলাই, ২০২৬ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ৪-৭ জুলাই (চার দিনে) ব্যাপক অভিযান পরিচালনা করেছে দেশটির সেনা-পুলিশ নিরাপত্তা বাহিনী। অভিযানে নিহত হয়েছে মোট ৫৪ জন বিচ্ছিন্নতাবাদী এবং ৪২ জন সেনা-পুলিশ।
পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী গত বুধবার রাওয়ালপিন্ডিতে আইএসপিআরের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেলুচিস্তানের উরাক, মাঙ্গি, খারান, দালবান্দিন এবং লাসবেলা জেলার বিভিন্ন এলাকায় চলেছে অভিযান। অনেক এলাকায় স্থানীয় বাসিন্দারা সেনা-পুলিশ নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করেছেন বলে দাবি করেছেন আইএসপিআরের মহাপরিচালক।
সংবাদ সম্মেলনে লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, বেলুচিস্তানের এই ৫ জেলার বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে সেনা-পুলিশ নিরাপত্তা বাহিনী এবং প্রতিটি এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে বিচ্ছিন্নতাবাদীদের। একক অভিযান হিসেবে হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে মাঙ্গি চেকপয়েন্ট অভিযানে।
৬ জুলাইয়ের সেই অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়েছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের। ৫৪ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে, তাদের প্রায় অর্ধেক, অর্থাৎ ২৬ জনই নিহত হয়েছে মাঙ্গি চেকপয়েন্টের সংঘাতে। অপরদিকে নিরাপত্তা বাহিনীর ২৭ জন নিহত হয়েছে সেই অভিযানে। এই নিহতরা সবাই বেলুচিস্তান পুলিশের সদস্য ও কর্মকর্তা।
জেনারেল আহমেদ শরিফ বলেন, “রাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে বেলুচিস্তান বা বেলুচ জনগণের কোনো সম্পর্ক নেই। পাকিস্তানের মাটিতে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সেনাবাহিনী পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে প্রতিজ্ঞাবদ্ধ।” সূত্র : জিও নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












