পাকিস্তানে সেনা অভিযানে কমান্ডারসহ ২৩ টিটিপি সদস্য নিহত
, ২৩ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার দক্ষিন ওয়াজিরিস্তান ও বান্নু জেলায় অভিযান চালিয়েছে সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) এর এক কমান্ডারসহ ২৩ জন।
নিহত ওই কমান্ডারের নাম জান মীর ওরফে তুর সাকিব। সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিকদের লক্ষ্য করে পরিচালিত বেশ কয়েকটি হামলায় সংশ্লিষ্টতার জন্য পাকিস্তানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওয়ান্টেড তালিকায় ছিলেন জান মীর। তার মাথার দামও ঘোষণা করেছিল পাকিস্তানের সরকার।
পাকিস্তানের সামরিক বাহিনী টিটিপিকে ‘ফিৎনা আল খারিজি’ নামে উল্লেখ করে থাকে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) এ অভিযান সম্পর্কে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার দাত্তা খেল, স্পিনওয়াম উপজেলা এবং বান্নু জেলার বিভিন্ন খারিজি ঘাঁটিতে পরিচালিত সেনা অভিযানে ফিৎনা আল খারিজি কমান্ডার জান মীর ওরফে তুর সাকিবসহ ২৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
অভিযানে টিটিপির বিভিন্ন গোপন ঘাঁটি থেকে উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম, এবং বেশ কয়েকটি প্রস্তুত অবস্থায় থাকা শক্তিশালী বোমা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে সেনাবাহিনী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)