পাকিস্তানে ভূমিকম্প: ২৪ ঘণ্টায় ৬ বার কাঁপলো করাচি
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৫ জুন, ২০২৫ খ্রি:, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
গত রোববার সকাল ১০টা ২৫ থেকে সোমবার সকাল ১০টা ২৫ পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৬ বার ভূমিকম্প হয়েছে পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের রাজধানী এবং দেশটির প্রধান বন্দর শহর সিন্ধ।
এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয় রোববার সকাল ১০টা ২৫ মিনিটে। নগরীর লান্ধি, মালির, কায়দাবাদ, গুলশান-ই-জওহর, খোখরাপুর, স্টিল টাউনসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা বলেছেন যে তারা প্রথম দফার কম্পন অনুভব করেছেন।
দ্বিতীয় ভূমিকম্পটি হয় তার প্রায় ৪০ মিনিট পর বেলা ১১টা ০৪ মিনিটে। এবার অবশ্য জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই বাড়িঘর, দোকান-পাট, অফিস-ব্যাংক-আদালত থেকে বাইরে সড়কে বের হয়ে আসেন।
এরপর বিকেল, সন্ধ্যা থেকে রাত ১টা ০৬ মিনিট পর্যন্ত আরও চারবার ভূমিকম্প হয়েছে করাচিতে।
পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা পাকিস্তান সিসমোলজি সেন্টার (পিএসসি) এর শীর্ষ কর্মকর্তা আমির হায়দার বলেছেন, ৬টি ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিলো ৩ দশমিক ৬ এবং সবচেয়ে দুর্বলটির মাত্রা ছিল ৩ দশমিক ২। সবগুলো এপিসেন্টার ছিলো করাচির কায়দাবাদ এলাকায়, ভূপৃষ্ঠের ১০ থেকে ১২ কিলোমিটার গভীরে।
আমির হায়দার বলেছেন, এই ভূমিকম্পগুলোর মূল কারণ লান্ধি ফল্ট এলাকা। এই এলাকায় মাঝে মাঝে ভূকম্পন হয় ঠিকই, কিন্তু বিভিন্ন কারণে সেগুলোর মাত্রা কম থাকে এবং তেমন ঝুঁকিপূর্ণ হয় না।
তবে একদিনের মধ্যে ৬ বারের ভূমিকম্পের ঘটনাকে তিনি বিরল বলে উল্লেখ করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা : ডব্লিউএইচও
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে ইরান
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্রান্সে ঋণের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাঁদে যাচ্ছে পাকিস্তানের জিন্নাহ-১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)