পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ
, ১৪ নভেম্বর, ২০২২ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধান নওয়াজ শরিফ দেশটিতে ফিরছেন। পিটিআই প্রধান ইমরান খানকে টক্কর এবং পরবর্তী নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে ডিসেম্বর মাসে পাকিস্তানে ফিরবেন তিনি।
এদিকে দেশে ফেরা উপলক্ষে ইতোমধ্যে নওয়াজকে কূটনৈতিক পাসপোর্ট দিয়েছে দেশটির ক্ষমতাসীন শেহবাজ শরিফের সরকার। পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে গতকাল রোববার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তার স্বেচ্ছা-নির্বাসন শেষ করতে পারেন এবং আগামী সাধারণ নির্বাচনে নিজের দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ডিসেম্বরে পাকিস্তানে ফিরে আসতে পারেন বলে শনিবার দেশটির একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে।
এর আগে গত জুমুয়াবার জানা যায়, ৭২ বছর বয়সী তিনবারের সাবেক এই পাকিস্তানি প্রধানমন্ত্রীকে পিএমএল-এন পার্টির নেতৃত্বাধীন বর্তমান ইসলামাবাদ সরকার কূটনৈতিক পাসপোর্ট দিয়েছে।
পিটিআই বলছে, বিষয়টি সম্পর্কে অবগত পিএমএল-এন পার্টির অভ্যন্তরীণ এক ব্যক্তি আত্মবিশ্বাস নিয়ে জানিয়েছে, স্বেচ্ছায় নির্বাসনে থাকা র পর সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অবশেষে ডিসেম্বরে পাকিস্তানে ফিরে আসবেন। তবে তিনি এটিও বলেছেন, নওয়াজের দীর্ঘ প্রত্যাশিত এই স্বদেশ প্রত্যাবর্তন ইমরান খানের দাবি অনুযায়ী আগাম নির্বাচনের ইস্যুতে সরকারের রাজি হওয়ার কোনো ইঙ্গিত নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)