পাকিস্তানে পুলিশ স্টেশনের কাছে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহত
, ২৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি পুলিশ স্টেশনের কাছে শক্তিশালী বিস্ফোরণে সবশেষ খবর পাওয়া পর্যন্ত দুইজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বান্নু জেলার মিরিয়ান পুলিশ স্টেশনের কাছে একটি মোটরসাইকেলে রাখা টাইম বোমা বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। সময় গড়ার সাথে সাথে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
পুলিশ সূত্র জানায়, পুলিশ স্টেশনের সামনে অবস্থিত দোকানগুলোর কাছে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ সদস্যরা অক্ষত থাকলেও আশপাশের সাধারণ মানুষ হতাহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মেডিকেল টিচিং ইনস্টিটিউশন (এমটিআই)-এর মুখপাত্র মুহাম্মদ নোমান খাত্তাব জানিয়েছেন, হতাহতদের জেলা সদর হাসপাতাল এবং খলিফা গুল নওয়াজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রেসকিউ ১১২২ কর্মকর্তারা জানান, জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে স্থানান্তর করে এবং মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর বান্নু পুলিশের একটি বড় দল, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড (বিডিএস) এবং কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, সম্ভাব্য আরও কোনো হুমকি আছে কি না তা নিশ্চিত করতে বিডিএস দল ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে। সূত্র: ডন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)