পাকিস্তানে এক বছরে ৯০৯ হামলা, নিহত ২৫৪৬
, ১৪ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ৩০ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও বেসামরিকদের জন্য বিগত দশকের মধ্যে ২০২৪ সাল সবচেয়ে মারাত্মক বছর বলে প্রমাণিত হয়েছে। ইসলামাবাদের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের বার্ষিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সহিংস ঘটনায় গত বছর ২৫৪৬ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ২২৬৭ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সশস্ত্র সংঘর্ষে নিহতের সংখ্যা ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর ৪৪৪টি সশস্ত্র হামলায় ৬৮৫ জন পাকিস্তানি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। সামগ্রিকভাবে, বেসামরিক ব্যক্তি, নিরাপত্তা বাহিনী ও হামলায় পাকিস্তানজুড়ে দুই হাজার ৫৪৬ জন নিহত হয়েছেন। ৯৩৪ জন কথিত দেশবিরোধী হত্যা করতে গিয়ে এক হাজার ৬১২ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মীর প্রাণহানি হয়েছে। এই সময় দেশটির নিরাপত্তা বাহিনী ও নাগরিকদের ওপর চারগুণ বেশি হামলা হয়েছে।
প্রায় ৯০৯টি সংঘর্ষের ঘটনা প্রতিবেদনে উঠে এসেছে, যেখানে দেশবিরোধীদের বিরুদ্ধে ২৫৭টি নিরাপত্তা অভিযান পরিচালিত হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিদিন গড়ে প্রায় ৭ জন নিহত হয়েছেন। গত বছর অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে বেশি হামলা হয়েছে নভেম্বরে। মাসটিতে সর্বাধিক সংখ্যক ১২৫টি হামলায় ৪৫০ জন নিহত ও ৬২৫ জন আহত হয়েছেন। পাকিস্তান সেনা সদস্যদের লক্ষ্য করে কোয়েটা রেলওয়ে স্টেশনে বালুচ স্বাধীনতাকামীদের আত্মঘাতী বোমা হামলা ছিল বছরের সবচেয়ে গুরুতর ঘটনা। সশস্ত্র সংঘর্ষে খাইবার পাখতুনখোয়া (কেপি) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এক হাজার ৬১৬ জন নিহত হয়েছেন। অস্থিতিশীল এই প্রদেশে তালেবান পাকিস্তান (টিটিপি) এসব হামলা চালিয়েছে। এরপর রয়েছে বেলুচিস্তান। প্রদেশটিতে নিহত হয়েছেন ৭৮২ জন।
প্রতিবেদনে দেখা গেছে, গোটা পাকিস্তানে কেপি ও বেলুচিস্তানে সশস্ত্র সংঘর্ষে মৃত্যুর হার ৯৪ শতাংশ। কেপিতে আফগানিস্তানের সীমান্তবর্তী জেলা যেমন কুররাম, উত্তর ওয়াজিরিস্তান, খাইবারে পাল্টাপাল্টি হামলা সবচেয়ে বেশি ঘটেছে। পাশাপাশি কেপির অন্যান্য জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ডেরা ইসমাইল খান, বান্নু ও লাকি মারওয়াতে। এই জেলাগুলোর পরে রয়েছে বেলুচিস্তানের কোয়েটা, কেচ, কালাত ও মুসাখাইল। প্রতিবেদনে পাকিস্তানের সাম্প্রদায়িক সংঘর্ষের বিষয়টিও উঠে এসেছে। সাম্প্রদায়িকতার বলি হয়ে দেশটিতে গত বছর ১৮২ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন ২৩৪ জন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












