আপনাদের মতামত
পাকিস্তানের সাথে সম্পর্কোন্নয়ন শুধু বাণিজ্যিক সমৃদ্ধিই দিবে না হিন্দুত্ববাদী ভারতের ভয়ানক ভয়ের কারণও হবে ইনশাআল্লাহ!
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
বাংলাদেশ আর পাকিস্তান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র।
পাকিস্তানের সঙ্গে আনুষ্ঠানিক পজিটিভ সম্পর্কের সূচনা হয় স্বয়ং মরহুম শেখ মুজিবুর রহমানের হাত ধরে। তিনিই সর্বপ্রথম ১৯৭৪ সালে সমালোচনার নানা তির্যক তীর উপেক্ষা করে, রাষ্ট্রের কল্যাণে নিজের উদারতা বিলিয়ে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ঢাকায় লালগালিচা সংবর্ধনা দিয়ে সম্পর্কের এক নতুন দিগন্ত উšে§াচিত করেন।
রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ওআইসি সম্মেলনের মাধ্যমে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নের পথ উš§ুক্ত করতে ভারত-সরকারের স্পষ্ট আপত্তি সত্ত্বেও পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে যোগদান করেন। এর ধারাবাহিকতায় ১৯৮০ সালে সর্বপ্রথম নিজেদের মধ্যে সামরিক সরঞ্জাম বিনিময় হয়। পাকিস্তান বাংলাদেশের কাছে এফ-৬ জঙ্গিবিমান ও কিছু ট্যাঙ্ক বিক্রি করে। এভাবে সীমিত পরিসরে হলেও অনেক বছর ধরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় থাকে।
সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের রোডম্যাপ নিয়ে পরিকল্পনা করছে পাকিস্তান। ঢাকায় দায়িত্ব পালনকারী দেশটির রাষ্ট্রদূতসহ কূটনীতিকরা পাকিস্তান সরকারের জন্য একটি কৌশলপত্র তৈরি করেছেন। এখন কীভাবে সম্পর্ক উন্নয়নে দ্রুত এগিয়ে যাওয়া যায়, সেই রোডম্যাপ নিয়ে ভাবছে দেশটি।
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে শিগগির চালু হতে যাচ্ছে সরাসরি ফ্লাইট।
জুমুয়াবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস টিব্রিউন।
এছাড়া পাকিস্তানের কাছে থেকে ২৫ হাজার টন উচ্চমান সম্পন্ন চিনি কিনেছে বাংলাদেশ। আগামী মাসে করাচি বন্দর থেকে এসব চিনি চট্টগ্রাম বন্দর হয়ে বাংলাদেশ পৌঁছানোর কথা রয়েছে।
এর কারণে নতুন উচ্চতায় যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, যোগাযোগ বাণিজ্যের মাধ্যমে বলিষ্ঠ হবে উভয় দেশের সম্পর্ক।
বাংলাদেশে চামড়া, টেক্সটাইল ও গার্মেন্টস খাতে পাকিস্তানিদের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে পাকিস্তান বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে।
পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানি তালিকায় রয়েছে তুলা, কাপড়, বিভিন্ন রাসায়নিক, খনিজ ও ধাতব উপাদান, বৈদ্যুতিক সামগ্রী ও যন্ত্রপাতি ইত্যাদি। বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, হাইড্রোজেন পারঅক্সাইড, সিনথেটিক ফাইবার, টেক্সটাইল সামগ্রী, কিছু চিকিৎসায় ব্যবহার্য সামগ্রী- এমন বেশ কিছু জিনিস রফতানি হয় পাকিস্তানে।
পাকিস্তানের সরকারি তথ্য মতে, ২০২৩ সালেও বাংলাদেশ থেকে পাকিস্তানে রফতানি হয়েছে ছয় কোটি ৩৩ লাখ ডলারের বেশি পণ্য। পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে ৬৫ কোটি পাঁচ লাখ ডলারের ওপরে পণ্য। ২০১৯ সালেও ৮৩ কোটি ডলারের ওপরে আমদানি হয়েছে পাকিস্তান থেকে।
আমরা পাকিস্তান থেকে যদি প্রচুর পরিমাণে তুলা কিনি, তাহলে ভারত থেকে উচ্ছ মূল্যে ২ বিলিয়ন ডলারের তুলা কিনে ক্ষতিগ্রস্থ হতে হবে না।
সম্পর্ক স্বাভাবিক হলে বাণিজ্য বাড়লে আরো নতুন ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হবে।
তবে বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক ছাড়াও দু’দেশের মানুষের সম্পর্ক মুসলমান হিসেবে আরো গভীর করা যায়।
বিশেষ করে মুসলিম সংহতির ভিত্তিতে ওআইসির মতো আন্তর্জাতিক সংস্থার সদস্য হিসেবে দু’দেশ একত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যা পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতের জন্য ভয়ের কারণ হবে। এবং মুসলিম দুই দেশের স্বার্থ আরো সমুজ্জল হবে ইনশাআল্লাহ।
-ওয়ালীউল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে শান্তি ফিরিয়ে আনতে ২টি শ্রেণীকে আগে শুদ্ধ হতে হবে
১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে সিসি ক্যামেরা!! উলামায়ে ছু’দের বদ আমলই কি এর জন্য দায়ী নয়?
০৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র শবে মিরাজের ছুটি বাধ্যতামূলক করা হোক
৩১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে ছিরাতুল মুস্তাক্বীম উনার ছহীহ তাফসীর (৩)
২৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কাফির-মুশরিকরা (৩)
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের উচিত- হাদীছ শরীফ অনুযায়ী সপ্তাহের বারসমূহ উচ্চারণ করা
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান মাসের পূর্বে বাজার উর্ধ্বমুখী কেনো? এর দায় কার?
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওলামায়ে ছু’ থেকে সাবধান!
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকার বিকেন্দ্রীকরণ: সময়ের দাবি
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খ্রিস্টানদের অনুষ্ঠানকে ‘বড়দিন’ বলা যাবে না
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন আরাকান চাই!
২৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সার্বভৌমত্বের সংকটে- দেশপ্রেমিক সেনাবাহিনীকে এগিয়ে আসতেই হবে
১৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












