পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’: আফগান পররাষ্ট্রমন্ত্রী
, ২২ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৫ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ করেছে আফগানিস্তান। গত রোববার (১২ অক্টোবর) বিকেলে ভারত সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই তথ্য জানান। সৌদি আরব ও কাতারের আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুতাক্কি বলেন, গত রাতে আমরা আমাদের সামরিক লক্ষ্য অর্জন করেছি। আমাদের বন্ধু দেশ কাতার ও সৌদি আরব অনুরোধ করেছে, এই সংঘাত যেন থেমে যায়। তাই আপাতত আমাদের পক্ষ থেকে আমরা এটি স্থগিত রেখেছি।
তিনি আরও বলেন, পাকিস্তানের জনগণের বেশিরভাগই শান্তিপ্রিয় ও আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। আমাদের পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে কোনো সমস্যা নেই।
তবে মুতাক্কি সতর্ক করে বলেন, যখন কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তখন দেশের সব নাগরিক, সরকারি কর্মকর্তা, আলেম ও ধর্মীয় নেতারা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে লড়াইয়ে নেমে পড়েন। যদি পাকিস্তান শান্তি ও ভালো সম্পর্ক না চায়, তাহলে আফগানিস্তানের অন্য বিকল্পও রয়েছে।
আফগান-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে হামলার অভিযোগ তুলে আসছে। তবে কাবুলের এই ঘোষণা দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)