পহেলা বৈশাখ ও চৈত্রসংক্রান্তি উৎসব পালনের নির্দেশনার বিরুদ্ধে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ডিজিকে আইনী নোটিশ
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
এ বছর মাদরাসা শিক্ষা অধিদপ্তর হতে দেশের সকল মাদরাসাসমূহে দুদিন ব্যাপী আনুষ্ঠানিকভাবে ইসলামী শরীয়ত বিরোধী অপসংস্কৃতি পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উৎসব পালনের নির্দেশনা দেয়া হয়েছিলো। নির্দেশনা পেয়ে দেশের অনেক মাদরাসায় এ উপলক্ষে আয়োজন করা হয় যা দেশের দ্বীনদার মুসলমানদেরকে চরমভাবে ব্যাথিত ও ক্ষুদ্ধ করেছে। দেশের সংবিধানের আলোকে বিষয়টির বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ২০ এপ্রিল বিশ্ববার্তা২৪ ডট কম এর সম্পাদক এবং দৈনিক আল ইহসান পত্রিকার বিশেষ প্রতিনিধি মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবি মুহম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী তিনি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং উপ-পরিচালক প্রশাসনকে একটি আইনী নোটিশ পাঠিয়েছেন।
আইনী নোটিশে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রেরিত নির্দেশনায় পরিষ্কার বুঝা গেছে এই উৎসব দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ হিন্দুদের বিভিন্ন পুজা পার্বণের দিন। যা মুসলমানদের ধর্মীয় কোন বিধান নয় এবং পহেলা বৈশাখ তথা নওরোজের যেকোন উৎসব পালনের বিরুদ্ধে ইসলামী শরীয়তে সুস্পষ্টরূপে নিষেধাজ্ঞা রয়েছে। যার কারলে পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেকোন অনুষ্ঠান আয়োজন করা এবং এতে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য ঈমান আমল নষ্ট হবার কারণ, যা মুসলমানদের ঈমান আকীদার পরিপন্থী।
নোটিশে আরো বলা হয়েছে, মাদরাসা প্রতিষ্ঠা করাই হয়েছে যাতে করে মুসলমানরা দ্বীনি ইলম অর্জন করে সে অনুযায়ী আমল করতে পারে। অথচ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মুসলমানদের দ্বীনি ইলমের সম্পূর্ন বিপরীত কাজ। মাদরাসা শিক্ষা অধিদপ্তর এমন কোন নির্দেশনা দেয়ার কোন অধিকার রাখে না যেহেতু সংবিধানের ৪১ অনুচ্ছেদের (২) দফায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে, “কোন শিক্ষা-প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হইলে তাহাকে কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করিতে হইবে না।” উক্ত সুস্পষ্ট বিধান থাকা স্বত্ত্বেও সংবিধান বিরোধী কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা প্রদান করায় সংবিধান লঙ্ঘন হয়েছে। এছাড়াও বাংলাদেশ সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদে নিশ্চিতকৃত মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল।
নোটিশে সতর্ক করে বলা হয়েছে, আগামী ৭ কর্ম দিবসের মধ্যে মাদরাসা শিক্ষা অধিদপ্তর হতে প্রেরীত এমন কোন নির্দেশনা ভবিষ্যতে আর কখনো দেয়া হবে না বলে লিখিতভাবে অঙ্গিকারনামা দিতে হবে নতুবা দেশের সংবিধানের ২৭, ৩১, ও ৪১ ধারা লঙ্ঘণের দায়ে উচ্চতর আদালতে প্রয়োজনীয় আইনী রিট দায়েরসহ যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












