পর্দার সুমহান বিধান লঙ্ঘন! সহশিক্ষা, সহচাকুরীর ভয়াবহতা: পৃথিবীজুড়ে নারী সংসদ সদস্যরা ব্যাপক হারে যৌন হয়রানি শিকার -আইপিইউ
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৩, মে, ২০২৪ খ্রি:, ২০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে বেগানা পুরুষ-মহিলার কোনো নির্জন স্থানে একাকী বাস, কিছুক্ষণের জন্যও লোক-চক্ষুর অন্তরালে, ঘরের ভিতরে, পর্দার আড়ালে একান্তে অবস্থান হারাম। এ প্রসঙ্গে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, “হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, কোনো পুরুষ কোনো নারীর সাথে একাকী হলেই তাদের তৃতীয় ব্যক্তি হয় শয়তান তথা তাদের উভয়কেই গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য ওয়াসওয়াসা দিতে থাকে। ” (তিরমিযী শরীফ)
সম্মানিত পর্দার বিধান লঙন করে সহশিক্ষা, সহচাকুরী করায় সাধারণ জনগণ থেকে শুরু করে সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, এমনকি জনগনের কথিত প্রতিনিধিত্বকারী সংসদ সদস্যরাও জড়িয়ে পড়ছে পরকিয়া, অবৈধ গর্ভধারণ, গর্ভপাত, বিবাহ বিচ্ছেদ, যৌন হয়রানীর মতো সম্মানিত দ্বীন ইসলাম ও সমাজ বিরোধী অবৈধ কাজে।
এ বিষয়ে ২০১৬ সালের ২৫ অক্টোবর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। বিভিন্ন দেশের সংসদে নারী সংসদ সদস্যদের উপর যৌন নির্যাতনের বিষয়ে ‘ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন’ (আইপিইউ) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত অ্যাসেম্বলিতে এই প্রতিবেদনটি প্রকাশ করে।
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) হলো, মুসলিম দেশসহ বিশ্বের ১৭৮টি দেশের জাতীয় সংসদ এই ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সদস্য এবং ১২টি আঞ্চলিক সংসদও এটির সহযোগী সদস্য।
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউর সেই প্রতিবেদনে বলা হয়, ‘পৃথিবীজুড়ে নারী সংসদ সদস্যরা ব্যাপক হারে যৌন হয়রানি এমনকি সহিংসতার শিকার হচ্ছে। ’
বিশ্বের ৫টি অঞ্চলের ৩৯টি দেশের ৫৫ জন সংসদ সদস্যের ওপর সমীক্ষা চালিয়ে এ প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রতিবেদনে নারী সাংসদদের ৮০ শতাংশ মানসিক ও যৌন হয়রানির অভিজ্ঞতার কথা বলেছে। যাদের মধ্যে ৬৫.৫ শতাংশ নারীই যৌন হয়রানির শিকার হয়েছে।
আইপিইউ মহাসচিব চুংগং বলেছে, এটি কিছুসংখ্যক নারী এমপিকে নিয়ে করা একটি জরিপ হলেও, এটা পরিষ্কার যে এই সমস্যা আরও অনেক বিস্তৃত এবং আমরা যা ধারণা করি তার চেয়েও বেশি ঘটনা খবরের বাইরে থেকে যাচ্ছে।
৪৪ শতাংশ বলেছে মৃত্যুর হুমকি যেমন পেয়েছে, তেমনি সম্ভ্রমহরণ, মারধর কিংবা অপহরণের হুমকিও পেয়েছে। এমনি সন্তানদের হত্যা কিংবা অপহরণের হুমকিও এসেছে।
যৌন নির্যাতনকে তারা বর্ণনা করেছে অনেকটা ‘সাধারণ চর্চা’ হিসেবে। ২০ শতাংশ নারী এমপি তাদের সাথে যৌন নির্যাতন হয়েছে বলে জানিয়েছে এবং তার সাত ভাগের বেশি শারীরিক সম্পর্ক স্থাপনে তাদেরকে বাধ্য করা হয়েছে বলেও জানায়।
আমাদের দেশেও সম্প্রতি এক পুরুষ প্রতিমন্ত্রীকে যৌন হয়রানী করার অভিযোগে মন্ত্রী সভা থেকে সরিয়ে দেয়া হয়।
উল্লেখ্য এরকম অনৈতিক ঘটনা আমাদের দেশের স্কুল-কলেজ, অফিস-আদালত, গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে অহরহ ঘটছে। সম্মানিত পর্দা উনার বিধান লঙন করে সহশিক্ষা ও সহচাকুরীর কারণে অবাধ মেলামেশার সুযোগ তৈরী হয়েছে। প্রাতিষ্ঠানিক ভাবে এই অবাধ মেলামেশার যে পরিবেশ করে দেওয়া হয়েছে, তারই শিকার হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিনিধিত্বকারীরা। এই ভয়াবহ অপরাধ থেকে বাঁচতে হলে মুসলিম অমুসলিম সকল দেশে সর্বক্ষেত্রে সম্মানিত পর্দা উনার বিধান জারী করা আবশ্যক। অন্যথায় এই অবাধ মেলামেশার মতো গর্হিত অপরাধ বন্ধ করা কোনভাবেই সম্ভব নয়।
-উম্মু মুযযাম্মিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“প্রত্যেককে মু’মিনে কামিল হতে হবে” (১ম পর্ব)
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (৩)
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৭)
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












