পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে কিছু বাস্তব কথা
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৫ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আপনাদের মতামত
একযুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় আছি। এই সময়ে একজন শিক্ষক হিসাবে আমার কাছে যা মনে হয়েছে শিক্ষায় জাতির পিছিয়ে পড়া মূল কারণ হলো খাতা মূল্যায়ন।
আমাদের সময় যখন আমরা পড়াশোনা করতাম তখন পরীক্ষায় পাস করবো কি করবো না তা নিয়ে যথেষ্ট চিন্তায় থাকতাম। যার জন্য মনোযোগী হয়ে পড়াশোনা করতাম। আর এখনকার শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে কোন চিন্তায় নেই কারণ পরীক্ষা দেয়ার আগেই তারা জেনে ফেলে নিশ্চিত পাশ করবে অর্থাৎ পরীক্ষার খাতায় যা তা কিছু লিখে আসতে পারলেই হলো, প্রশ্নের সাথে উত্তরের মিল পড়লো কি পড়লো না তা শিক্ষার্থীর ভাবতে হয় না।
এখন আমার প্রশ্ন হল যারা কর্মের আগে তার ফল জেনে ফেলে তাহলে ওই শিক্ষার্থীদের পড়ালেখা করার কি দরকার? যার ফলে শিক্ষার্থীদের পড়াশুনার চাপ না থাকায় তারা মনোযোগ দিয়ে পড়ালেখার প্রয়োজন বোধ করে না। ফলশ্রুতিতে আমরা পাচ্ছি মেধাহীন ও নেশাগ্রস্ত জাতি।
এইজন্য সবচেয়ে বেশি দায়ী শিক্ষা বোর্ড গুলো যারা এতদিন কোয়ালিটিকে গুরুত্ব না দিয়ে কোয়ান্টিটিকে গুরুত্ব দিয়েছে। আর শিক্ষাবোর্ড গুলোর মধ্যে প্রতিযোগিতা ছিল পাশের হার যেভাবেই হোক বাড়াতে হবে। যার জন্য তারা সৎ ও আদর্শবান শিক্ষকদের দিয়ে খাতা মূল্যায়ন না করিয়ে যারা যেনতেন ভাবে খাতা দেখে নাম্বার দিয়েছে তাদেরকে দিয়ে বারবার খাতা মূল্যায়ন করিয়েছে। যার বাস্তব প্রমাণ হাজার হাজার শিক্ষক। যারা আমরা সঠিকভাবে খাতা মূল্যায়ন করে দিয়েছি তাদেরকে একবার খাতা দিয়ে পরের বার আর দেয় নাই। কারণ সঠিকভাবে খাতা মূল্যায়ন করলে পাশের হার কমে যাবে। যেভাবেই হোক পাশের হার বাড়াতে হবে। শিক্ষাবোর্ডগুলোর এই অসুস্থ মানসিকতার কারণে শিক্ষার বারোটা বাজিয়ে দিয়েছে।
যার ফল আমরা এখন হাড়ে হাড়ে টের পারছি। তাই আর পিছনে না তাকিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আসুন আমরা সবাই শিক্ষায় মূল্যায়নের বিশেষভাবে নজর দিই। কারণ আপনার আমার সঠিক মূল্যায়নের মাধ্যমেই এই দেশ উপহার পাবে সুশিক্ষায় শিক্ষিত একটা জাতি।
-রেজাউল হক আব্বাসী।
সহকারী শিক্ষক, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়
দূর্গাপুর, নেত্রকোনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












