বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিবেশবাদের নামে দেশীয় শিল্প ধ্বংসের প্রতিবাদে এবং দেশের শত্রুদের বিরুদ্ধে সমাবেশ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, রাত ১১:১৫
পরিবেশবাদের নামে দেশীয় শিল্প ধ্বংসের প্রতিবাদে এবং দেশের শত্রুদের বিরুদ্ধে সমাবেশ

“পরিবেশবাদ মানে- দেশের বেলায় বন্ধ, বিদেশীতে অন্ধ” এই শিরোনামে সমাবেশের আয়োজন করেছে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ফালইয়াফরাহু চত্বর, মালিবাগ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, পরিবেশবাদ হচ্ছে একটি ষড়যন্ত্র। এর মাধ্যমে দেশীয় শিল্প ধ্বংস করে বিদেশী ব্যবসায়ীদের সুযোগ করে দেয়া হচ্ছে।
ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতা’র বক্তারা বলেন, বর্তমান পরিবেশ উপদেষ্টা নারিকেল জিঞ্জিরা দ্বীপে পরিবেশ নষ্ট হচ্ছে, এই অজুহাতে পর্যটক যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে। শুরুতে তারা জানায়, নভেম্বর মাসে পর্যটক যেতে পারবে, কিন্তু রাত্রী যাপন করতে পারবে না। কিন্তু বাস্তবে নভেম্বর মাসে দ্বীপটিতে ১ জন পর্যটকও যেতে দেয়া হয়নি, সরকারীভাবে বাধা দেয়া হয়েছে। আবার তারা বলেছিলো, ডিসেম্বর ও জানুয়ারীতে ২ হাজার পর্যটক যেতে পারবে। কিন্তু ২ হাজার পর্যটক যাওয়ার মত জাহাজ অনুমোদন দেয়া হয়নি। ১টি মাত্র জাহাজ অনুমোদন দেয়া হয়েছে, যার মাধ্যমে মাত্র ৬শ’ যাত্রী যাতায়াত করতে পারছে। এ থেকে অনুধাবন করা যায়, সরকার বলছে একটা কিন্তু করছে অন্যটা। তারা উদ্দেশ্যমূলকভাবে দেশীয় শিল্প ধ্বংস করছে এবং লক্ষ লক্ষ মানুষকে কর্মহীন করছে।
বক্তারা আরো বলেন, শুধু দেশীয় পর্যটন শিল্প নয়, পরিবেশবাদের নামে দেশীয় পলিথিন, ইটভাটা, পাথর উত্তোলনসহ অনেক দেশীয় শিল্প বন্ধ করে দেয়া হচ্ছে। অথচ এসব দেশীয় শিল্পের সাথে কোটি কোটি মানুষের রুটি-রুজি জড়িত। তাদের বিকল্প রুটি-রুজির ব্যবস্থা না করে দেশীয় শিল্প বন্ধ করা কখনই গ্রহণযোগ্য নয়।
বক্তারা বলেন, দেশীয় শিল্পকে পরিবেশবাদের নামে বন্ধ করলেও বিদেশীদের বেলায় সরকারের আচরণ অন্ধের মত। বিশেষ করে গত ৩রা ডিসেম্বর, প্রধান উপদেষ্টা ইউনুস মার্কিন তেল-গ্যাস কোম্পানি ‘শেভরন’কে গ্যাস অনুসন্ধানে স্বাগত জানিয়েছে। অথচ এই শেভরন ২০০৮ সালে মৌলভীবাজরের গ্যাস অনুসন্ধানের নামে সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়া ও এর আশেপাশের বনভূমি এলাকায় নির্বিচারে বিস্ফোরণ ঘটায়, এতে বন এলাকায় সৃষ্ট ভূকম্পনে বন্যপ্রাণী ও স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে, বনের কয়েক জায়গায় আগুন ধরে যায়, বনের আশপাশের বাড়িঘরে ফাটল দেখা দেয়। কিন্তু এত কিছুর পরও শেভরনের বিরুদ্ধে পরিবেশ উপদেষ্টার সংগঠন ‘বেলা’ কোন প্রতিবাদ করেনি। এছাড়া ১৯৯৭ সালের মৌলভীবাজারের মাগুরছড়ায় বহুজাতিক কোম্পানি ‘অক্সিডেন্টাল’ যে দুর্ঘটনা ঘটিয়ে পরিবেশ বিপর্যয় করে তার ক্ষতিপূরণের দায় নেয়া কোম্পানি ‘শেভরনে’র ১৪ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশকে দেয়ার কথা ছিলো। কিন্তু এখন পর্যন্তু শেভরন সেই পরিবেশের ক্ষয়ক্ষতির দায় পরিশোধ করেনি। শুধু তাই নয়, ২০১৭ সালে সরকারকে না জানিয়েই নিজেদের হাতে থাকা তিন গ্যাসক্ষেত্র (বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ) চীনা কোম্পানির কাছে গোপনে বিক্রি করে দিয়েছিলো এই শেভরন। কিন্তু এতকিছুর পরও শেভরনের বেলায় পরিবেশবাদীরা কিছুই দেখতে পায় না। আর বর্তমান এই অন্তর্র্বতী সরকার তাদের অবাধে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে।
ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতা’র বক্তারা বলেন, শুধু বিদেশী কোম্পানি শেভরন দ্বারা পরিবেশের ক্ষতি হচ্ছে এমনটা নয়। চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির অভয়ারণ্যতে কোরীয়ানরা ইপিজেড (কেইপিজেড) নির্মাণ করেছে, যার মাধ্যমে হাতির অভ্যয়ারণ্য ক্ষতিগ্রস্ত হয়। এতে চলাচলের রাস্তা হারিয়ে বন্য হাতি ক্ষিপ্ত হয়ে গত কয়েক বছরে প্রায় ৩৯ জন মানুষকে হত্যা করে। এত কিছুর পরও কোরীয়ান ব্যবসায়ীদের কিছু বলতে চায়নি পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা। বরং গত ১৩ নভেম্বর, ২০২৪ তারিখে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আয়োজিত এক সভায় সে মানুষ ও বন্য হাতির সহবস্থান করার মত আজগুবি কথা বলে।
বক্তারা বলেন, মার্কিন কোম্পানি শেভরন ও কোরিয়ানদের নিয়ে সরকারের এহেন আচরণে বুঝা যায়, বিদেশীরা যতই বাংলাদেশের পরিবেশ ধ্বংস করুক, এটা সরকার দেখতে পায় না, কিন্তু বাংলাদেশীরা নিজ দেশের পরিবেশ ব্যবহার করলেই পরিবেশ ধ্বংসের অজুহাত দিয়ে ব্যবসা বন্ধ করে দেয়া হচ্ছে। তার মানে দেশীয় শিল্প বন্ধ করে, বিদেশীদের কাছে বাংলাদেশের অর্থনীতি তুলে দেয়াই পরিবেশবাদীদের কাজ। এটাই পরিবেশবাদের অজুহাতে দেশকে পরনির্ভর করার একটা গভীর ষড়যন্ত্র এই উড়ে এস জুড়ে বসা সরকারের।
বক্তারা বলেন, আমরা দেখতে পাই, আফ্রিকাতে সংরক্ষিত এলাকা নাম দিয়ে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এলাকাগুলোতে স্থানীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। অতঃপর বিদেশী কোম্পানি দিয়ে সেখানে প্রাকৃতিক সম্পদ লুটপাট করানো হয়। বাংলাদেশেও এখন তেমনটাই হচ্ছে। পরিবেশের কথা বলে জনগণকে উচ্ছেদ করে বিদেশীদের ডেকে আনা হচ্ছে সম্পদ লুটপাটের জন্য। আমরা বাংলাদেশকে আফ্রিকার মত লুটতরাজদের দেশ বানাতে দিতে পারি না। বাংলাদেশের দেশীয় শিল্পের বিরুদ্ধে কোনরূপ ষড়যন্ত্র আমরা মেনে নিবো না।
উগ্র হিন্দুত্ববাদ প্রসঙ্গে বক্তাগণ বলেন, বাংলাদেশের উগ্রহিন্দুরা অখ- ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। ভারতীয় সংসদ ভবনে অখ- ভারতের মানচিত্র যা হিন্দুত্ববাদীদের অভিষ্ট্য লক্ষ্য। বাংলাদেশেও অনেক মন্দিরে অখন্ড ভারতের মানচিত্র ঝুলানো আছে। সম্প্রতি উগ্রহিন্দুরা যে ৮ দফা দাবী উত্থাপন করেছে, সেটাও অখ- ভারত প্রতিষ্ঠা তথা বাংলাদেশকে ভারতের অংশ বানানোর রোডম্যাপ। অথচ অখ- ভারততত্ত¦ হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী তত্ত¦। দেশের স্বাধীনতা বিরোধী যে কোন ধরনের যড়ন্ত্রের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করি।
বক্তাগণ আরো বলেন, আমাদের দাবী হচ্ছে, যে সমস্ত উগ্রহিন্দুত্ববাদী বাংলাদেশে বসে অখ- ভারত প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং রাষ্ট্রদ্রোহী হিসেবে ফাঁসিতে ঝুলাতে হবে, নয়ত এই সমস্যার সমাধান কখনই হবে না।
বক্তাগণ বলেন, যে সমস্ত আলেম নামধারী ধর্মব্যবসায়ী ওলামায়ে ছু’রা হিন্দুত্ববাদীদের পক্ষে দালালি করে, মন্দির পাহারা দেয়, মূর্তি বানাতে উৎসাহ দেয়, সম্প্রীতির কথা বলে রাষ্ট্রদ্রোহী উগ্রহিন্দুবাদীদের রক্ষা করার ঘোষণা দেয়, তারা ধর্মব্যবসায়ী উলামায়ে ছু। এদেরকে সমাজচ্যুত করতে হবে। এদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ৩ ঘণ্টা আগে কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট ৩ ঘণ্টা আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ৩ ঘণ্টা আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ৩ ঘণ্টা আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ৩ ঘণ্টা আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ৩ ঘণ্টা আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ৩ ঘণ্টা আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ৩ ঘণ্টা আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ৮ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ১৮ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ১৮ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ১৮ ঘণ্টা আগে