পরিকল্পিতভাবে মা-বোনদের হিজাব খুলে লাঞ্ছিত করছে -হাসনাত
, ১৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
একটি পক্ষ পরিকল্পিতভাবে মা-বোনদের হিজাব খুলে লাঞ্ছিত করছে এবং ভারতের দালালি করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) যশোর শহরের ভৈরব চত্বরে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী পথসভায় সে এসব কথা বলে।
এসময় হাসনাত বলে, একটি পক্ষ পরিকল্পিতভাবে মা-বোনদের হিজাব খুলে লাঞ্ছিত করছে এবং ভারতের দালালি করার চেষ্টা করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িত থেকে দেশের মানুষের প্রকৃত চাহিদা ও আকাঙ্খাকে উপেক্ষা করছে। তাদের রাজনীতি দ্বিমুখী। নেতারা এক কথা বলেন, আর কর্মীরা ভিন্ন অবস্থান নেয়। বিপরীতে ১১ দলীয় ঐক্যজোট ইনসাফ ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে এবং বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে।
আরও বলেছে, একসময় ডিবি হারুন ও বেনজীর আহমেদের মতো ব্যক্তিরাও ক্ষমতার অপব্যবহার করেছিল, কিন্তু আজ তারা কোথাও নেই। জুলাইয়ের আন্দোলনের কথা ভুলে গেলে চলবে না। গুলি ও গোলাবারুদ দিয়েও জনগণকে থামানো যায়নি। আগের তিনটি নির্বাচনের মতো কোনো প্রহসনের নির্বাচন আর হতে দেওয়া হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)