পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, ভারত ইস্যুতে যে কথা হলো
, ০৭ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কাশ্মীরে হামলা নিয়ে দিল্লি-ইসলামাবাদের মধ্যে চরম উত্তেজনা চলছে। যার কারণে বাংলাদেশ সফর স্থগিত করতে বাধ্য হন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে, ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে তার ফোনে কথা হয়েছে।
গত সোমবার (৫ এপ্রিল) দিনগত রাতে বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনের অনলাইন পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একতরফাভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।
পররাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি উত্তেজনা হ্রাস এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের গুরুত্ব তুলে ধরেন।
ফোনালাপে উভয়পক্ষই পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়াও আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেছেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিশুদের আনন্দ সামগ্রীতে ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেকে জীবিত প্রমাণ করতে এক যুগ দপ্তরে দপ্তরে ঘুরলেন তিনি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৮০ হাজার কোটি রাজস্ব ঘাটতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আঁশফলের বাম্পার ফলন, ভালো দামে খুশি চাষি-ব্যবসায়ীরা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)