পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (২)
, ০৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৪ শামসী সন , ২০ জুলাই, ২০২৬ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
‘মাকামে মাহমুদ’ বিষয়ে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের অভিমত:
(১)
عَنْ حَضْرَتَ عَبْدِ اللهِ بْنِ سَلَامٍ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ قَالَ اِنَّ مُـحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْقِيَامَةِ عَلٰى كُرْسِىِّ الرَّبِّ بَـيْنَ يَدَىِ الرَّبِّ
হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। “নিশ্চয়ই কিয়ামতের দিনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার কুদরতী আসন মুবারক উনার পাশে আসন মুবারকে অবস্থান করবেন। (তাফসীরে তাবারী ১৭/৫৩২, ফতহুল বারী ১১/৪২৭)
(২)
عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ عَسٰى أَنْ يَّبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّـحْمُودًا يَجْلِسُنِيْ مَعَهٗ عَلَى السَّرِيْرِ
হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, নিশ্চয়ই আপনার রব তায়ালা আপনাকে মাকামে মাহমূদ উনার মাঝে অধিষ্ঠিত করবেন” মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উনার পাশে কুদরতী আসন মুবারকে বসাবেন। (আল ফিরদাউস : হাদীছ শরীফ ৪১৫৯)
(৩)
عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ رَضِيَ اللهُ تَـعَالٰى عَنْهُ قَالَ: إِنَّ اللهَ اتَّخَذَ إِبْـرَاهِيْمَ عَلَيْهِ السَّلَامُ خَلِيْلًا لَهٗ، وَإِنَّ صَاحِبَكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلِيْلُ اللهِ، وَأَكْرَمُ الْخَلْقِ عَلَى اللهِ، ثُمَّ قَـرَأَ: {عَسٰىۤ أَنْ يَّـبْـعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا} قَالَ: يُـقْعِدُهٗ عَلَى الْعَرْشِ
“হযরত ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহান আল্লাহ পাক সাইয়্যিদুনা হযরত ইবরাহীম আলাইহিস সালাম উনাকে খলীল করেছেন, তেমনিভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও মহান আল্লাহ পাক উনার খলীল ও হাবীব এবং উনার সকল সৃষ্টির মধ্যে অধিক সম্মানিত। অতঃপর তিনি পাঠ করলেন, নিশ্চয়ই আপনার রব আপনাকে মাকামে মাহমূদ উনার মাঝে অধিষ্ঠিত করবেন’ অতঃপর বললেন, মহান আল্লাহ পাক তিনি উনাকে কুদরতী আরশ মুবারক উনার বিশেষ আসন মুবারকে বসাবেন। [কাশফুল বায়ান আন তাফসিরুল কুরআন ১৬/৪৪৮; লেখক- হযরত আবু ইসহাক আহমদ ইবনে ইব্রাহীম ছায়ালাবী রহমতুল্লাহি আলাইহি (ওফাত ৪২৭), তাফসীরে বাগবী ৩/১৫৬]
‘মাকামে মাহমুদ’ বিষয়ে হযরত তাবেয়ীন রহমতুল্লাহি আলাইহিম উনাদের অভিমত:
(১)
حَدَّثَـنَا أَبُـوْ بَكْرٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ، ثَـنَا اِبْنُ فُضَيْلٍ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ: { عَسٰىۤ أَنْ يَّـبْـعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا} قَالَ: يُـقْعِدُهُ مَعَهٗ عَلَى الْعَرْشِ
ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত রয়েছে “নিশ্চয়ই আপনার রব আপনাকে মাকামে মাহমূদ উনার মাঝে অধিষ্ঠিত করবেন”। (পবিত্র সূরা ইসরা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৭৯) উনার ব্যাখ্যায় বলেন, মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কুদরতী আরশ মুবারক উনার মধ্যে নিজের পাশে বসাবেন। (জামিউল উলুম লি ইমাম আহমদ ইবনে হাম্বল ৪/১১৬, আস সুন্নাহ লি আবি আছেম ১/৩০৫)
এই বর্ণনার সনদের সংখ্যা বিষয়ে হযরত ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি বলেন-
عَنْ لَيْثٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ مُجَاهِدٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ {عَسٰىۤ أَنْ يَّـبْـعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا } قَالَ يُجْلِسُهٗ أَوْ يُـقْعِدُهٗ عَلَى الْعَرْشِ لِـهٰذَا الْقَوْلِ طُرُقٌ خَمْسَةٌ
হযরত লাইছ রহমতুল্লাহি আলাইহি হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন, ‘নিশ্চয়ই আপনার রব আপনাকে মাকামে মাহমূদ উনার মাঝে অধিষ্ঠিত করবেন’ বর্ণনাকারী বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কুদরতী আরশ মুবারক উনার মাঝে বিশেষ আসনে বসাবেন। এই বর্ণনাটি ৫টি সনদে বর্ণিত হয়েছে। (আল উলু লিল আলীয়িল গাফফার ১২৪ পৃষ্ঠা, লেখক- ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি)
উল্লেখ্য যে, কোন কোন সনদের রাবী বিষয়ে অভিযোগ থাকলেও ৫টি সনদের বর্ণনা শাওয়াহেদ হিসেবে একে অপরকে সমর্থন করে শক্তিশালী করে। তাছাড়া পূর্ববর্তী উলামায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা এই বিষয়টিকে আকীদা হিসেবে গ্রহণ করেছেন। এবং যারা এর বিরোধিতা করেছে তাদের দাঁতভাঙ্গা জবাবও উনারা দিয়েছেন।
এখানে একশ্রেণীর লোক আপত্তি করে যে, উক্ত হাদীছ শরীফে يُـقْعِدُهٗ مَعَهٗ عَلَى الْعَرْشِ দ্বারা মহান আল্লাহ পাক উনাকেও আরশে বসা বলা হচ্ছে। তারা বুঝাতে চায় আল্লাহ পাক তিনি কি তাহলে আরশে স্থান দখল করে বসবেন? নাউযুবিল্লাহ!
এ বিষয়ে আহলে সুন্নত ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে-
اِنَّهٗ تَـعَالٰي فِيْ جِهَةٍ وَلَا فِيْ مَكَانٍ مِّنَ الْاَمْكِنَةِ وَخَالَفَ فِيْهِ الْمُشَبِّهَةُ
নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কোন দিক এবং কোন স্থানে নন। কিন্তু পথভ্রষ্ট মুশাব্বিহা ফিরকা এ মতটির বিরোধিতা করে।” (শরহে মাওয়াক্বিফ ৫৭১ পৃষ্ঠা)
কিন্তু কিছু পবিত্র আয়াত শরীফ বা পবিত্র হাদীছ শরীফ দিয়ে বাহ্যিক অর্থে মহান আল্লাহ পাক উনার দেহ, আকার ইত্যাদি মনে হতে পারে তাদের জ্ঞাতার্থে বলা যায় এ ধরণের বর্ণনা সমূহকে “মুতাশাবিহাত” বলা হয়। এ ধরণের আরো অনেক “মুতাশাবিহাত” পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ বর্ণিত আছে। যার দ্বারা সরাসরি অর্থ গ্রহণ করা যায়না। সরাসরি অর্থ গ্রহণ করলে, মহান আল্লাহ পাক উনার দেহ ও দেহের যাবতীয় গুণাবলী যথা, আকার আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ ও স্থান ইত্যাদির কথা চলে আসে যা কুফরী।
অথচ আহলে সুন্নত ওয়াল জামায়াতের সকল ইমাম-মুজতাহিদ, উলামায়ে কিরাম সকলেই একমত যে, যে সব পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ দ্বারা মহান আল্লাহ পাক উনার দেহ তথা অঙ্গ-প্রত্যঙ্গ ও আকার-আকৃতি থাকার ধারণা সৃষ্টি হয়, সে সকল পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফসমূহ মুতাশাবিহাত এর অন্তর্ভুক্ত। সুতরাং এগুলো জাহিরী বা প্রকৃত অর্থ গ্রহণ করা সুস্পষ্ট কুফরী। কারণ এরূপ অর্থ গ্রহণ করা মহান আল্লাহ পাক উনার ‘জাত’ ও ‘পবিত্রতার’ সম্পূর্ণই খিলাফ।
আহলে সুন্নত ওয়াল জামায়াতের আকীদায় বিশ্বাসী ইমাম-মুজতাহিদ তথা উলামায়ে কিরামগণ উল্লেখিত পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ সমূহের জাহিরী বা প্রকৃত অর্থ গ্রহণ না করে উনারা তা’বীলী অর্থ গ্রহণ করেছেন।
-খাজা মুহম্মদ আবু সালাহুদ্দীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপদেশ মুবারক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিতির পাখির উপদেশ: একটি শিক্ষণীয় ঘটনা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আক্বীদা বিশুদ্ধ রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












