পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৬)
, ১৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০২ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
এ বিষয়ের উপর চমৎকার একটা স্বপ্নের দলীল রয়েছে। হযরত মুহম্মদ বিন আলী সিরাজ রহমতুল্লাহি আলাইহি থেকে স্বপ্নের মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দীদারে ধন্য হয়ে এ বিষয়টা ফায়সালা এসেছে এভাবে-
أَخْبَرَنِـي الْحَسَنُ بْنُ صَالِحٍ اَلْعَطَّارُ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ السِّرَاجِ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّوْمِ فَقُلْتُ إِنَّ فُلَانًا التِّرْمِذِيَّ يَقُوْلُ إِنَّ اللهَ لَا يُقْعِدُكَ مَعَهٗ عَلَى الْعَرْشِ وَنَحْنُ نَقُوْلُ بَلْ يُقْعِدُكَ فَأَقْبَلَ عَلٰى شِبْهِ الْمُغْضِبِ وَهُوَ يَقُوْلُ بَلٰى وَاللهِ بَلٰى وَاللهِ يُقْعِدُنِيْ عَلَى الْعَرْشِ فَانْتَبَهْتُ بِحَيْثُ
হযরত হাসান ইবনে ছলেহ আত্তার রহমতুল্লাহি আলাইহি তিনি মুহম্মদ ইবনে আলী সিরাজ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণনা করেন। তিনি বলেন, মুহম্মদ বিন আলী সিরাজ রহমতুল্লাহি আলাইহি একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! অমুক তিরমিযবাসী আপনাকে কুদরতীভাবে আরশে মহান আল্লাহ পাক উনার সাথে বসানোর বিষয়টা অস্বীকার করে, কিন্তু আমরা বলি আপনাকে সম্মানিত আসন মুবারকে বসানো হবে। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অনেক জালালী শান মুবারক প্রকাশ করে বললেন, মহান আল্লাহ পাক উনার কসম, অবশ্যই মহান আল্লাহ পাক তিনি আমাকে কুদরতী আরশ মুবারকে বসাবেন। অতঃপর এ অবস্থায় আমি সজাগ হয়ে যাই।” (কিতাবুল আরশ লিয যাহাবী পৃষ্ঠ ২২৪; বর্ণনা ১৯৭, আল উলু লিল আলীয়িল গাফফার ১৭১ পৃষ্ঠা, মাহসিনু তাবিল ৬/৪৯৫)
হাম্বলী মাযহাবের ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এবং উনার আওলাদ আব্দুল্লাহ ইবনে আহমদ রহমতুল্লাহি আলাইহি এ বিষয়ে ফতওয়া দিয়েছেন-
أَنَّ اِبْنَ الْإِمَامَ أَحْمَدَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ عَقِيْبٌ قَوْلَ مُـجَاهِدٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ أَنَا مُنْكِرٌ عَلٰى كُلِّ مَنْ رَدَّ هٰذَا الْحَدِيْثَ وَهُوَ عِنْدِيْ رَجَلٌ سُوْءٌ مُتَّهَمٌ سَـمِعْتُهٗ مِنْ جمَاعَةٍ وَمَا رَأَيْتُ مُحَدِّثًا يُنْكِرُهٗ وَعِنْدَنَا إِنَّمَا تُنْكِرُهُ الْجَهْمِيَةُ وَقَدْ حَدَّثَنَا هَارُوْنُ بْنُ مَعْرُوْفٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ لَيْثٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ مُجَاهِدٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ فِيْ قَوْلِهٖ {عَسٰى أَنْ يَّبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّـحْمُوْدًا} قَالَ يُقْعِدُهٗ عَنِ الْعَرْشِ فَحَدَّثْتُ بِهٖ أَبِيْ رَحْمَةُ اللهِ فَقَالَ لَمْ يَقْدِرْ لِيْ أَنْ أَسْمَعُهٗ مِنْ اِبْنِ فُضَيْلٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ بِحَيْثُ أَنَّ الْمَرْوذِيَّ رَوٰى حِكَايَةً بِنُزُوْلِ عَنْ إِبْرَاهِيْمَ بْنِ عَرَفَةَ سَمِعْتُ اِبْنَ عُمَيْرٍ يَقُوْلُ سَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ يَقُوْلُ هٰذَا قَدْ تَلَقَّتْهُ الْعُلَمَاءُ بِالْقُبُوْلِ
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার ছেলে বর্ণনা করেন, যে ব্যক্তি ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি উনার বর্ণিত পবিত্র হাদীছ শরীফ উনার বিরোধিতা করবে আমি তাকে প্রত্যাখ্যান করি, বিরোধিতাকারীরা আমার মতে তিরষ্কৃত ও নিকৃষ্ট। আমি এই বর্ণনা মুহাদ্দিছীনে কিরাম উনাদের বিরাট এক জামায়াত থেকে শ্রবণ করেছি, হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি উনার বিরোধিতা করেছেন এমনটি কাউকে পাইনি। শুধুমাত্র জাহমিয়া ফিরকার লোকেরা এর বিরোধিতা করেছে।.....
হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন, নিশ্চয়ই আপনার রব আপনাকে মাকামে মাহমূদ উনার মাঝে অধিষ্ঠিত করবেন’ এর ব্যাখ্যা করেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পবিত্র কুদরতী আরশে বসানো হবে। আর এ হাদীছ শরীফখানা আমার সম্মানিত পিতা (হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি) থেকেও শুনেছি। হযরত ইবনে উমায়ের রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে বলতে শুনেছি, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পবিত্র কুদরতী আরশে বসানোর বর্ণনা উলাময়ে কিরাম উনাদের নিকট (তালাক্কতহু উলামাউ বিল কবুল) সর্বজন স্বীকৃতভাবে গৃহীত হয়েছে। (আল উলু লিল আলীয়িল গাফফার ১৭০ পৃষ্ঠা)
সর্বজন স্বীকৃত এই আকীদার বিরোধিতাকারীরা আহলে সুন্নাত ওয়াল জামায়াত থেকে খারিজ, পথভ্রষ্ট। যারা বিরোধিতা করবে তাদের অন্তরে খারেজী আকীদার ছোঁয়া থাকায় তা তাদের জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত শান মুবারক মেনে নেয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। নাউযুবিল্লাহ!
-খাজা মুহম্মদ আবু সালাহুদ্দীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১০)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (২)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












