সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
ঘটনা থেকে শিক্ষা

পবিত্র সূরা আল বুরুজ শরীফ উনার মধ্যে রয়েছে, এক বুদ্ধিমান বালকের বিস্ময়কর ঘটনা

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, রাত ১২:৩৪
পবিত্র সূরা আল বুরুজ শরীফ উনার মধ্যে রয়েছে, এক বুদ্ধিমান বালকের বিস্ময়কর ঘটনা

ঘটনার স্থান:
প্রাচীনকালে জাজিরাতুল আরবের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইয়ামেন রাজ্যের সীমান্তবর্তী নাজরান প্রদেশে ’যু-নাওয়াস’ নামের খ্রিস্টান বিদ্বেষী এক ইহুদী শাসক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ একটি মর্মান্তিক ঘটনা ঘটিয়েছিলো। যে ঘটনা পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ’সূরাতুল আল বুরুজ শরীফ’ উনার মধ্যে এসেছে। সেই সময় অঞ্চলটি ইয়ামেনের হিমিয়ার রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো। পরবর্তীতে ওই খ্রিস্টান বিদ্বেষী ইহুদী শাসকের স্মরণে অভিশপ্ত ইসরায়েলের রাজধানী তেল আবিবের প্রধান সড়কের নামকরণ করা হয় ’যু-নাওয়াস’ সড়ক!
আসহাবুল উখদুদ:
সূরাতুল আল বুরুজ শরীফ’ উনার মধ্যে বর্ণিত ’আসহাবুল উখদুদ’- শব্দের অর্থ হলো ’গর্তের সাথীরা’। যারা তৎকালীন ইহুদী শাসক যু-নাওয়াসের নির্দেশে স্বতঃস্ফূর্তভাবে অসংখ্য ঈমানদার নর-নারীকে আগুনের গর্তে ফেলে দিয়ে নির্মমভাবে শহীদ করেছিলো। এটি ইয়ামেনের নাজরান শহরে ঘটেছিলো; যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের ধর্ম বিশ্বাসের জন্য এই শাস্তির শিকার হয়েছিলো।
ছহীহ মুসলিম শরীফসহ বিভিন্ন হাদীছ শরীফ উনার মধ্যে রয়েছে, বিশিষ্ট ছাহাবী হযরত সুহাইব রুমি রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন- আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র কুরআন শরীফ উনার সূরাতুল আল বুরুজ শরীফ-এর ৪ থেকে ১০ নম্বর পবিত্র আয়াত শরীফ উনার শানে নুযুলে ইরশাদ মুবারক করেন, “(প্রাচীনকালে) এক বাদশাহর দরবারে এক যাদুকর ছিলো। সময়ের পরিক্রমায় এক সময় সে বৃদ্ধ হয়ে গেলো। তখন বাদশাহকে গিয়ে বললো: ’আপনি আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দিন। আমি তাকে এই যাদুকরী বিদ্যাটি শিখিয়ে দেবো।’
বাদশাহ একজন বুদ্ধিমান বালককে যাদুকরের কাছে তুলে দিলো। বালকটি যে পথে যাদুকরের কাছে যেতেন, সে পথে একজন খ্রিস্টান পাদ্রীর বাড়ি ছিলো। আসা-যাওয়ার পথে বালকটি পাদ্রীর কাছে গিয়ে বসতেন। তার কথা মনোযোগ সহকারে শুনতেন। পাদ্রীর প্রতি ধীরে ধীরে বালকটির মুগ্ধতা তৈরি হলো।
একদিন বালকটির যাওয়ার পথে একটি বড় জন্তু’ বসে ছিলো। ফলে মানুষের চলার পথ বন্ধ হয়ে যায়। বালকটি ভাবলেন: যাদুকর সত্য, না পাদ্রী সত্য- তা পরীক্ষা করে দেখার এটিই সবচেয়ে উপযুক্ত সময়। তাই তিনি একটি পাথরের টুকরা কুড়িয়ে নিয়ে বললেন: ’আয় আল্লাহ পাক! যদি পাদ্রীর আমল আপনার নিকট যাদুকরের আমলের চেয়ে ভালো এবং পছন্দের বলে মনে হয়- তাহলে এই জন্তুকে মেরে ফেলুন; যাতে মানুষের যাতায়াতের পথটি খুলে যায়।’ এই বলে বালকটি পাথরের টুকরাটি ছুড়ে মারলে সঙ্গে সঙ্গে জন্তুটি মারা গেলো।
বালক এবার পাদ্রীর কাছে এসে সব খুলে বললেন। পাদ্রী বললেন: ’বাবা! এবার তুমি জ্ঞানের পূর্ণতায় পৌঁছে গেছো। তোমার পরীক্ষা শুরু হতে চলেছে। কিন্তু এই পরীক্ষায় কোনোভাবেই আমার নাম প্রকাশ করবে না।’
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সেই বালকটিকে অলৌকিক ক্ষমতা দিলেন। তিনি অন্ধ ও কুষ্ঠরোগে আক্রান্তসহ বহু রোগীর জন্য দোয়া করতে লাগলেন। তারাও সুস্থ হয়ে উঠতে লাগলো। তবে কেবল যারা খ্রিস্টধর্মে ঈমান আনতো, তারাই কেবল তার দোয়ায় উপকার পেতো। একদিন বাদশাহর এক ঘনিষ্ঠ ব্যক্তির চোখের অন্ধত্বও তার দোয়ায় সেরে গেলো। তার অলৌকিক ক্ষমতার খবর ইহুদী শাসকের কানে গেলে সে বিচলিত হয়ে পড়লো। বালকটির ধর্মে ঈমান আনা কিছু লোককে বাদশাহর আদেশে শহীদ করা হলো। বালকটিকেও শহীদ করার উদ্দেশ্যে কয়েকজন লোককে ডেকে সে বললো: ’ওকে অনেক উঁচু পাহাড়ের উপর নিয়ে গিয়ে নিচে ফেলে দাও।’
বালকটি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার নিকট দোয়া করলে পাহাড় কাঁপতে লাগলো। ফলে তিনি ছাড়া সবাই পাহাড় থেকে পড়ে মারা গেলো। এবার বাদশাহ তাকে অন্য একদল লোকের হাতে তুলে দিয়ে বললো: ’একে একটি নৌকায় চড়িয়ে সমুদ্রে নিয়ে ডুবিয়ে দাও।’ সেখানেও বালকের দোয়ায় নৌকাটি উল্টে গেলো। ফলে সবাই পানিতে ডুবে মারা গেলো। কিন্তু বালকটি বেঁচে গেলেন।
এবার সেই বালকটি বাদশাহকে বললেন: আপনি যদি আমাকে শহীদ করতেই চান, তাহলে এর সঠিক পদ্ধতি হলো- একটি খোলা ময়দানে মানুষ জমায়েত করুন। এরপর ’বিসমিল্লাহি রব্বিল গোলাম তথা বালকের প্রভুর নামে শুরু করছি’- বলে আমার গায়ে তীর নিক্ষেপ করুন। তাহলেই আমি শহীদ হয়ে যাবো। বাদশাহ তাই করলো। এতে বালকটি শহীদ হয়ে গেলেন। কিন্তু সেখানে উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে বলে উঠলেন: ‘আমরা এই বালকের রব তায়ালা উনার প্রতি ঈমান আনলাম।’
বাদশাহ এবার আরো বেশি বিচলিত হয়ে পড়লো। সে তাদের জন্য গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালানোর আদেশ দিলো। এরপর বললো: ‘যারা যারা এই বালকের ধর্ম থেকে ফিরে না আসবে, তাদেরকে এই গর্তে ফেলে দাও।’
একে একে সব ঈমানদারই এগিয়ে এলেন এবং আগুনের শাস্তি বরণ করে নিলেন। সব শেষে এলো একটি নারীর পালা। তার কোলে একটি শিশু সন্তান ছিলো। নারীটি আগুনের প্রকা- লেলিহান শিখা দেখে ভয়ে একটু পিছনে সরে আসলে মহান আল্লাহ পাক উনার অসীম কুদরতে শিশুটির জবান খুলে গেলো এবং বলে উঠলো: ’মা! ধৈর্যধারণ ধরুন। আপনি তো হক্বের উপর আছেন।’ দুগ্ধজাত শিশুর মুখ থেকে আকস্মিক এরূপ কথা শোনার সঙ্গে সঙ্গে ওই নারীটিও কোলের শিশুকে নিয়ে সেই আগুনের গর্তে লাফ দিলেন।” (ছহীহ মুসলিম শরীফ; হাদীছ শরীফ নং ৩০০৫)
-মুহম্মদ সাইফুল হাবীব।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ৪ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ৪ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে