পবিত্র শাওওয়াল শরীফ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ইয়াওমুস সাবত (শনিবার)
০১লা শাওওয়াল শরীফ ইয়াওমুস সাবত (শনিবার) পবিত্র ঈদুল ফিতর
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২১ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৩ খ্রি:, ৮ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বাংলাদেশ মাজলিসু রুইয়াতিল হিলাল উনার প্রতিনিধিগণ পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার চাঁদ তালাশ করেছে ২৯ শে রমাদান শরীফ ১৪৪৪ হিজরি, ২১ হাদি-আশার, ১৩৯০ শামসী (২১ এপ্রিল, জুমুয়াবার, ২০২৩) দিবাগত সন্ধ্যায় । আজ দিগন্তরেখার ১৫ ডিগ্রী ০৯ আর্ক মিনিট উপরে ছিল চাঁদের অবস্থান এবং চাঁদের বয়স ছিল ৩৩ ঘণ্টা প্রায়। আজ ঢাকায় সূর্যাস্ত ছিল ৬ টা ২২ মিনিটে এবং চন্দ্রাস্ত ছিল ৭ টা ৩৮ মিনিটে অর্থাৎ ০১ ঘন্টা ১৬ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত গেছে। চাঁদ ছিল ২৮৩ ডিগ্রী আযিমাতে এবং সূর্যেরও অবস্থান ছিল ২৮৩ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ১৬ ডিগ্রী কোণ করে সূর্য থেকে সরে থাকায় চাঁদের ০১.৯৪% আলোকিত ছিল। এ অবস্থায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার চাঁদ দৃশ্যমান হয়েছে।
মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশে আজ ইয়াওমুল জুমুয়াহ (জুমুয়াবার) দিবাগত সন্ধ্যায় পবিত্র শাওওয়াল শরীফ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ইয়াওমুস সাবত (শনিবার) ০১লা শাওওয়াল শরীফ ১৪৪৪ হিজরী।
মাজলিসু রুইয়াতিল হিলাল উনার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়- রাজধানী ঢাকাসহ সারা দেশের ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার প্রতিনিধিগণ উনাদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন। বাংলাদেশের আকাশে আজ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, গাইবান্ধা জেলা ও নওগাঁ জেলায় চাঁদ দেখার খবর পাওয়া গেছে। সেই হিসেবে আজ ০১লা শাওওয়াল শরীফ ইয়াওমুস সাবত (শনিবার) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)