নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
নিজস্ব সংবাদদাতা:
করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দেয়া হলেও আগামী অর্থবছরে চাকরিজীবী ও মধ্যম আয়ের করদাতাদের বড় অংশকে আগের তুলনায় বেশি কর দিতে হতে পারে। অর্থবিলে-২০২৬ প্রস্তাবিত করস্ল্যাব পুনর্বিন্যাস, বিনিয়োগে কর-রেয়াত কমানো এবং করসুবিধা পাওয়ার ক্ষেত্রে নতুন শর্ত আরোপের কারণে করমুক্ত সীমা বৃদ্ধির সুফল অনেকটাই কমে যাবে বলে মনে করছেন কর বিশেষজ্ঞরা।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন। তবে একই সঙ্গে ৫ শতাংশের প্রাথমিক করস্ল্যাব বাতিলের প্রস্তাবও রাখা হয়েছে।
বর্তমান ব্যবস্থায় করমুক্ত সীমার পর প্রথম ১ লাখ টাকা আয়ের ওপর ৫ শতাংশ কর দিতে হয়। নতুন প্রস্তাব অনুযায়ী করমুক্ত সীমার অতিরিক্ত প্রথম ৩ লাখ টাকা আয়ের ওপর ১০ শতাংশ কর আরোপ করা হবে।
ফলে নি¤œ ও মধ্যম আয়ের চাকরিজীবীদের করদায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। কর পরামর্শক প্রতিষ্ঠান এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের এক বিশ্লেষণে দেখা গেছে, মাসিক ৭৪ হাজার টাকা আয় করা একজন করদাতার করদায় ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। করস্ল্যাবের পরিবর্তন এবং বিনিয়োগজনিত কর-রেয়াত কমানোর কারণে এই অতিরিক্ত চাপ তৈরি হবে।
বিশ্লেষণে আরও দেখা যায়, মাসিক এক লাখ টাকা পর্যন্ত আয়কারীরা নতুন কাঠামোর সবচেয়ে বেশি প্রভাবের মুখে পড়তে পারেন।
বিপরীতে মাসে আড়াই লাখ টাকার বেশি আয়কারীদের করদায়ও বাড়বে, তবে বৃদ্ধির হার তুলনামূলক কম, প্রায় ১০ শতাংশ।
বর্তমানে অনুমোদিত সঞ্চয় ও আর্থিক খাতে বিনিয়োগের বিপরীতে করদাতারা বিনিয়োগের ১৫ শতাংশ পর্যন্ত কর-রেয়াত পান। অর্থবিলে তা কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ কর-রেয়াতের সীমা ১০ লাখ টাকা থেকে কমিয়ে সাড়ে ৭ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে যারা সঞ্চয়পত্র, ডিপিএস বা অন্যান্য অনুমোদিত বিনিয়োগের মাধ্যমে করদায় কমিয়ে থাকেন, তাদের সুবিধা কমে যাবে।
বিশেষজ্ঞদের মতে, কর প্রশাসনে শৃঙ্খলা আনা এবং রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সামগ্রিকভাবে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর ঘোষণার পরও চাকরিজীবী ও মধ্যম আয়ের করদাতাদের বড় অংশকে আগামী করবর্ষে বেশি কর দিতে হতে পারে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।