পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে সম্মানিত ই’তিকাফ করা খাছ সুন্নত মুবারক (৪)
সম্মানিত ই’তিকাফকারীর জন্য নিষিদ্ধ কাজ
সম্মানিত ই’তিকাফ অবস্থায় জাগতিক ফায়দাদায়ক কাজ করা অবস্থাভেদে হারাম ও মাকরূহ তাহরীমী হবে।
১. মু’তাকিফ ব্যক্তি পবিত্র মসজিদে এসে কোন ফাহেশা, অশ্লীল-অশালীন ও অপ্রয়োজনীয় কথা বা কাজ করবে না এবং কোন ইবাদত-বন্দেগীতে মশগুল না থেকে চুপ করে বসে থাকা মাকরূহ। ঘুম ব্যতীত বাকি সময় ইবাদত-বন্দেগীতে মশগুল থাকতে হবে। যেমন- পবিত্র মীলাদ শরীফ, পবিত্র নফল নামায, পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত, পবিত্র যিকির-ফিকির করা, কিতাব পাঠ করা, ইলিম অর্জন করা ইত্যাদি।
২. সম্মানিত ই’তিকাফকারী ব্যক্তি ক্রয়-বিক্রয়, চাষাবাদ, রোগীর সেবা করা, পবিত্র জানাযা নামাযে অংশ নেয়া ইত্যাদি কাজের জন্য এক সেকেন্ডের জন্য পবিত্র মসজিদ উনার বাহিরে অবস্থান করলে সম্মানিত ই’তিকাফ ভঙ্গ হয়ে যাবে।
৩. আহলিয়ার সাথে নিরিবিলি অবস্থান করা যাবে না। কেননা, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْتُمْ عَاكِفُوْنَ فِى الْمَسَاجِدِ تِلْكَ حُدُوْدُ اللهِ فَلَا تَقْرَبُوْهَا.
অর্থ: তোমরা পবিত্র মসজিদে সম্মানিত ই’তিকাফরত অবস্থায় আহলিয়ার সাথে নিরিবিলি অবস্থান করবে না। এটা মহান আল্লাহ পাক উনার হুকুম মুবারক; তোমরা তোমাদের আহলিয়ার নিকটবর্তী অর্থাৎ নিরিবিলি অবস্থান করবে না। (সম্মানিত ও পবিত্র সূরা বাক্বারা শরীফ, সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ: ১৮৭)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ سَيِّدَتِنَا حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ كَانَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمُرُّ بِالْمَرِيْضِ وَهُوَ مُعْتَكِفٌ فَيَمُرُّ كَمَا هُوَ وَلَا يُعَرِّجُ يَسْاَلُ عَنْهُ.
অর্থ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত ই‘তিকাফরত অবস্থায় রোগীর পাশ দিয়ে অতিক্রম মুবারক করতেন এবং তাকে দেখেই চলে যেতেন, সেখানে (অবস্থান মুবারক করে) তাকে কিছু জিজ্ঞেস মুবারক করতেন না। (মিশকাত শরীফ, আবূ দাউদ শরীফ)
সম্মানিত ই’তিকাফ উনার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক সম্পর্কে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ سَيِّدَتِنَا حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ اَنَّهَا قَالَتْ اَلسُّنَّةُ عَلَى الْمُعْتَكِفِ اَنْ لَا يَعُوْدَ مَرِيْضًا وَلَا يَشْهَدَ جَنَازَةً وَلَا يَمَسَّ امْرَاَةً وَلَا يُبَاشِرَهَا وَلاَ يَخْرُجَ لِحَاجَةٍ اِلَّا لِمَا لَا بُدَّ مِنْهُ وَلَا اعْتِكَافَ اِلَّا بِصَوْمٍ وَلَا اعْتِكَافَ اِلَّا فِىْ مَسْجِدٍ جَامِعٍ.
অর্থ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, সম্মানিত ই’তিকাফকারীর জন্য মহাসম্মানিত সুন্নত মুবারক হলো; সে কোন রোগী দেখতে যাবে না, পবিত্র জানাযায় অংশগ্রহণ করবে না, আহলিয়াকে স্পর্শ করবে না অর্থাৎ আহলিয়ার সাথে নিরিবিলি অবস্থান করবে না এবং জরুরত ব্যতীত বাইরে যাবে না, পবিত্র রোযা না রেখে সম্মানিত ই’তিকাফ করবে না এবং পবিত্র জামে মসজিদে সম্মানিত ই’তিকাফ করবে। (আবূ দাউদ শরীফ- ২৪৭৩)
৪. অন্যান্য অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকা। যেমন: ফাহেশা, অশ্লীল-অশালীন, অপ্রয়োজনীয় ও দুনিয়াবী কথা-বার্তা না বলা।
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না
কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ …
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।