পবিত্র রমাদ্বান শরীফ উনার কতিপয় মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী আমল মুবারক
, ১৪ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ আশির, ১৩৯২ শামসী সন , ১৫ মার্চ, ২০২৫ খ্রি:, ২৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সুন্নত মুবারক তা’লীম
১. সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ ওয়াক্ত হওয়ার সাথে সাথে পবিত্র ইফতার করা।
২. খেজুর দ্বারা পবিত্র ইফতার শুরু করা, না থাকলে পানি দ্বারা পবিত্র ইফতার শুরু করা।
৩. যে জিনিসের মাধ্যমে পবিত্র ইফতার করবে তা বেজোড় সংখ্যক হওয়া।
৪. পবিত্র ইফতার করার সময় পবিত্র দুরূদ শরীফ ও পবিত্র ইফতার উনার দোয়া/নিয়ত মুবারক পাঠ করা।
ইফতার উনার নিয়ত
اَللّٰهُمَّ لَكَ صُمْتُ وَعَلٰى رِزْقِكَ اَفْطَرْتُ .
অর্থ: “আয় মহান আল্লাহ পাক! আপনার সন্তুষ্টি মুবারক উদ্দেশ্যে আমি রোযা রেখেছি। আর আপনার দেয়া রিযিক্ব দিয়ে আমি ইফতার করছি। ”
৫. পবিত্র সাহরীর সময় অল্প করে হলেও কিছু খাওয়া। জরুরত আন্দাজ খাওয়া-দাওয়া করার পর বেজোড় সংখ্যক খেজুর বা খুরমা খেজুর খাওয়া খাছ সুন্নত মুবারক।
৬. রাতের শেষভাগে পবিত্র সাহ্রী করা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত এবং পবিত্র সাহরী এত দেরিতে না করা যে, ছুবহে ছাদিক হওয়ার আশঙ্কা হয়।
৭. পবিত্র সাহরীর নিয়ত করা।
সম্মানিত রোযা রাখার নিয়ত
نَوَيْتُ اَنْ اَصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمَضَانَ الْمُبَارَكِ فَرْضًا لَّكَ يَا اَللهُ فَتَقَبَّلْ مِنِّىْ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ.
বাংলা নিয়ত: “আয় মহান আল্লাহ পাক! আপনার সম্মানিত সন্তুষ্টি মুবারক উনার জন্য আগামীকালের পবিত্র রমাদ্বান শরীফ উনার ফরয রোযা রাখার নিয়ত করছি। আমার পক্ষ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত। ”
৮. সব ধরনের অনর্থক কথাবার্তা থেকে জবানকে হিফাজত করা এবং সব ধরনের হারাম কাজ থেকে বিরত থাকা। যেমন- গিবত, চুগলখোরি, মিথ্যা কথা বলা ইত্যাদি।
৯. সাধ্য অনুযায়ী দান-ছদক্বা করা।
১০. ইলিম অর্জনে মশগুল থাকা, পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা, পবিত্র দুরূদ শরীফ পাঠ করা, ইস্তিগফার-তওবা করা, দোয়া-মুনাজাত করা। সর্বদা যিকির-ফিকিরে মশগুল থাকা।
১১. পবিত্র ই’তিকাফ করা ।
১২. পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ ১০দিনের বেজোড় সংখ্যক রাতে পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ তালাশ করা।
১৩. পবিত্র ছদক্বাতুল ফিতর আদায় করা।
১৪. যাকাত সংগ্রহ ও আদায় করা।
১৫. মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যে সর্বপ্রকার নেক কাজের মধ্যে মশগুল থাকা।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র শাওওয়াল শরীফ মাসে ৬টি রোযা রাখা খাছ সুন্নত মুবারক এবং বেমেছাল ফযীলত মুবারক লাভের মাধ্যম (২)
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল শরীফ মাসে ৬টি রোযা রাখা খাছ সুন্নত মুবারক এবং বেমেছাল ফযীলত মুবারক লাভের মাধ্যম (১)
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র ঈদুল ফিতর সংক্রান্ত মহাসম্মানিত সুন্নতী আমল সমূহ (২)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ঈদুল ফিতর সংক্রান্ত মহাসম্মানিত সুন্নতী আমল (১)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র শবে ক্বদর শরীফ পালন করার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তারতীব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৫)
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (৩)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (২)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (১)
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে সম্মানিত ই’তিকাফ করা খাছ সুন্নত মুবারক (২)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র যাকাত-ফিতরা, উশর আদায়ের হুকুম আহকাম ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতার ও সাহরীতে খেজুর খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












