সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

পবিত্র যাকাত-ফিতরা, উশর আদায়ের হুকুম আহকাম ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, রাত ৩:২৬ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, সন্ধ্যা ৬:৪৪
পবিত্র যাকাত-ফিতরা, উশর আদায়ের হুকুম আহকাম ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক
সম্মানিত দ্বীন ইসলাম উনার পাঁচটি স্তম্ভের তৃতীয় স্তম্ভ হচ্ছে পবিত্র যাকাত। পবিত্র যাকাত আর্থিক ইবাদত সমূহের মধ্যে অন্যতম ইবাদত।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
بُنِيَ الإِسْلامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ الصَّلاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ.
অর্থ: সম্মানিত দ্বীন ইসলাম উনার ভিত্তি পাঁচটি যথা- (১) সাক্ষ্য দেয়া যে, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কোনো ইলাহ নেই এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (২) নামায কায়িম করা (৩) যাকাত আদায় করা (৪) হজ্জ পালন করা (৫) এবং পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার রোযা রাখা।”(বুখারী শরীফ)
সম্মানিত দ্বীন ইসলাম উনার ৫টি স্তম্ভের মধ্যে ৩য় বা মধ্যবর্তী স্তম্ভ যাকাত যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাকাত ছাড়া সম্মানিত দ্বীন ইসলাম নামক ঘর প্রতিষ্ঠিত করা ও টিকিয়ে রাখা সম্ভব নয়। একটি খুঁটি না থাকলে ঘর সেদিকে কাত হয়ে যায়। আর মাঝখানের খুঁটি যদি না থাকে তাহলে ঘর ধ্বসে পড়বে। কাজেই প্রত্যেক ধনী মুসলমানের উপর পবিত্র যাকাত আদায় করা ফরয।

যাকাত: যদি কারও নিছাব পরিমাণ সম্পত্তি অর্থাৎ ৫২.৫ তোলা রূপা অথবা এর সমপরিমাণ মূল্য-যা এ বছর ৫৫,০৭৩ টাকার সম্পদ যদি কারো মালিকানায় পূর্ণ এক বছর থাকে তাহলে উক্ত সম্পদের শতকরা ২.৫ ভাগ যাকাত হিসেবে আদায় করা ফরয।
যিনি মালিকে নিছাব তিনি যাকাত দিবেন ৪০ ভাগের ১ ভাগ, অর্থাৎ শতকরা ২.৫%। প্রত্যেক হিজরী বছরে ১ বার। উল্লেখ্য, মালে তেজারত নিছাব পরিমাণ হলে যাকাত দিতে হবে। যদি বছর পূর্ণ হয়।

উশর: উশর শব্দটি এসেছে ‘আশরাতুন’ শব্দ থেকে। যার অর্থ হচ্ছে ১০ ভাগের ১ ভাগ। উশর হচ্ছে ফল-ফসলাদির যাকাত।
সম্মানিত হানাফী মাযহাব মতে পবিত্র উশর উনার কোন নিছাব নেই। বিনা পরিশ্রমে যমীন থেকে উৎপাদিত ফল-ফসলাদির ১০ ভাগের ১ ভাগ বা তার মূল্য প্রদান করতে হবে। যেমন: বাড়ীর আঙ্গিনায় একটি আম গাছে কোন পরিশ্রম ছাড়াই বছরের পর বছর আম হয়। এক্ষেত্রে, ১০০ টি আম হলে উশর দিতে হবে ১০টি আম বা তার মূল্য। আর পরিশ্রম করে ফল-ফসলাদি ফলানো হলে তখন ২০ ভাগের ১ ভাগ বা তার মূল্য প্রদান করতে হবে। যেমন: ধান, গম ইত্যাদির ক্ষেত্রে। যদি কোন জমিতে ১০০ মণ ধান হয় তবে উশর দিতে হবে ৫ মণ বা তার মূল্য।
যিনি ফল-ফসলাদি লাভ করবেন তিনিই উশর দিবেন। বিনা পরিশ্রমে হলে ১০ ভাগের ১ ভাগ। আর পরিশ্রম করে হলে ২০ ভাগের ১ ভাগ। যখন ফল-ফসলাদি তোলা হবে তখনই উশর বা নিছফে উশর দিতে হবে। এবং যতবার ফল-ফসলাদি তোলা হবে ততবারই তার উশর (১০ ভাগের ১ভাগ) বা নিছফে উশর (২০ভাগের ১ভাগ) দিতে হবে।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ
অর্থ: তোমরা ফসল কাটার সময় তার হক (উশর) আদায় করো। (সূরা আনাম শরীফ :১৪৬)

ফিতরা: ফিতরাও এক প্রকার যাকাত। যাকে ‘ছদাক্বাতুল ফিতর’ বা ‘যাকাতুল ফিতর’ বলা হয়। ফিতরা শব্দটা এসেছে ‘ইফতার’ থেকে। ইফতার হচ্ছে রোযা বিরতী দেওয়া। আমরা পবিত্র ঈদের দিন রোযা বিরতী করি, অর্থাৎ ঈদের দিন ছুবেহ ছাদিকের সময় ফিতরা ওয়াজিব হয়। পরিবারের সবাইকে অর্থাৎ পুরুষ-মহিলা, ছোট-বড়, গোলাম-আযাদ সবাইকে ফিতরা দিতে হবে। যিনি পরিবারের কর্তা তিনি বর্তমান হিসেবে প্রায় ১ সের সাড়ে ১২ ছটাক বা ১৬৫৭ গ্রাম আটা বা এর সমপরিমাণ মূল্য ফিতরা দিবেন।

উল্লেখ্য, বর্তমান বাজারদর অনুযায়ী এ বছর অর্থাৎ ১৪৪৪ হিজরী সনে ফিতরার পরিমাণ হচ্ছে, প্রত্যেকের জন্য ১১৩ টাকা করে।

রোযা শেষ হলে পবিত্র ঈদের নামাযের আগেই ফিতরা দিতে হয়। তবে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সুন্নত মুবারক হচ্ছে পবিত্র রমাদ্বান শরীফ উনার মধ্যেই ফিতরা আদায় করা যা ৭০ গুণ বেশি ফযীলত মুবারক লাভের কারণ।
তা না হলে রোযার মধ্যে যে ভুল-ত্রুটি হয়ে থাকে সে কারণে রোযা আসমান ও যমীনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে অর্থাৎ মহান আল্লাহ পাক উনার নিকট তা পৌঁছেনা বা কবুল হয় না। কাজেই যথাসময়েই ফিতরা আদায় করতে হবে।
যাকাত দিলে যে নিয়ামত মুবারক লাভ করা যায় সে সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
خُذْ مِنْ أَمْوَٰلِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَوٰتَكَ سَكَنٌ لَّهُمْ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
অর্থ:“(ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি তাদের মাল-সম্পদ থেকে ছদক্বাহ (যাকাত,ফিতরা ইত্যাদি) গ্রহণ করুন, তা গ্রহণের মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করুন ও পরিশুদ্ধ করুন এবং তাদের জন্য দু’আ মুবারক করুন। নিশ্চয়ই আপনার দু’আ মুবারক তাদের জন্যে প্রশান্তি লাভের কারণ হবে। মহান আল্লাহ পাক তিনি সব কিছু শোনেন এবং সবকিছু জানেন।” (পবিত্র সূরা তওবা শরীফ, পবিত্র আয়াত শরীফ:১০৩)
উল্লেখিত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ৪ খানা বিশেষ নেয়ামত মুবারক উনার কথা উল্লেখ করা হয়েছে,
(১) ত্বহারাত বা পবিত্রতা অর্জন হয়
(২) তাযকিয়া বা পরিশুদ্ধি হাছিল হয়
(৩) সর্বশ্রেষ্ঠ দোয়া মুবারক পাওয়া যায় ও
(৪) কামিয়াবী অর্জন হয়, প্রশান্তি লাভ হয়-দুনিয়া ও আখিরাতে ।
যাকাত শুধু যেখানে সেখানে বা যাকে তাকে দিলে আদায় হবে না, যাচাই করে হক্ব স্থানে প্রদানের ব্যবস্থাও করতে হবে; যেখানে দিলে মহান আল্লাহ পাক তিনি খুশি হন। আর বর্তমানে সেই হক্ব স্থান হচ্ছে মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতীমখানা ও লিল্লাহবোর্ডিং যা যাকাত, ফিতরা, উশর, মান্নত, দান-ছদক্বা ইত্যাদি প্রদানের শ্রেষ্ঠ ও একমাত্র হক্ব স্থান। যেখানে যাকাত দিলে তা নিঃসন্দেহে কবুল হবে। সুবহানাল্লাহ!
কাজেই সকলের দায়িত্ব-কর্তব্য হচ্ছে যাকাত, ফিতরা, ওশর, দান-ছদক্বা, মান্নত, কাফফারা ইত্যাদি নিঃসন্দেহে কবুল হওয়ার একমাত্র হক্ব স্থান, মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতীমখানা ও লিল্লাহবোর্ডিয়ে দ্রুত পৌঁছানো। মহান আল্লাহ পাক তিনি সবাইকে সেই তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ২০ ঘণ্টা আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৪ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৫ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৬ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬ বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ… ৪ নভেম্বর, ২০২৬