পবিত্র মাযহাব অনুসরণ নিয়ে লা-মাযহাবীদের আপত্তির জবাব
লা-মাযহাবীরা একটা আপত্তি করে, আপনারা অন্ধ তাকলিদ করেন কেন? কোন ইমামকে চোখ বুজে অনুসরন করেন কেন?
আপত্তির জবাবে লা-মাযহাবীকে প্রদত্ত উত্তর: আপনার কোন অসুখ হয়েছে। ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আপনাকে কিছু ওষুধ দিলো। আপনার মনে শঙ্কা জাগলো, এই ওষুধ খেলে যদি ক্ষতি হয়!! কি জানি কি দিয়ে এই ওষুধ বানিয়েছে। আপনি নিজেই বাড়িতে এক ল্যাবরেটরি খুলে বসলেন এবং ওষুধের উপাদান পরীক্ষা করতে ক্যামিকেল এক্সপেরিমেন্ট শুরু করলেন!!! কি পাগলের প্রলাপ মনে হচ্ছে??
অথবা ডাক্তার টেষ্ট করে বললো, আপনার কিডনীতে সমস্যা হয়েছে। অপারেশন করতে হবে। আপনার অনুসন্ধিৎসু মন উতলা হলো। আপনি ভাবলেন ডাক্তার যদি অপারেশন করে কিডনীর চিকিৎসার বদলে কিডনীটি খুলে রেখে দেয়!!!!
হাস্যকর তাই না? একজন রোগী হিসেবে বিশেষজ্ঞ একজন ডাক্তারের ফয়সালা না মেনে আপনার কোন উপায় নেই। যে ওষুধ দিচ্ছে সেটাই আপনাকে চোখ বুজে খেতে হচ্ছে, অপারেশন করতে বললে তাও করতে হচ্ছে। কারণ এছাড়া আর কোন পথ নাই। নিজে পা-িত্য জাহির করলে মূল্যবান প্রাণখানা হারিয়ে বসার সম্ভাবনা রয়েছে।
তদ্রুপ তাকলিদের বেলায়ও তাই। আপনি চাইলেই খেয়াল খুশিমত কোন মাসয়ালা নির্ণয় করতে পারবেন না। কারণ আপনি পবিত্র কুরআন শরীফ মুখস্ত করতে পারেন নাই। শানে নুযুল ও নাসেখ মানসুখ সম্পর্কেও অজ্ঞ। লক্ষাধিক হাদীছ শরীফও সনদ সহকারে জানেন না। আরবী ব্যাকরণ সম্পর্কেও ধারণা শূণ্য। বাংলা বুখারী শরীফের মাত্র দুই এক পৃষ্ঠা কোন রকমে পড়েছেন। পবিত্র তিরমিযী শরীফের বঙ্গানুবাদ পড়ে দেহ থেকে বায়ু নির্গত হওয়ার পরও নামায পড়ে যাবেন অযু ছাড়া। কারন আপনি পড়েছেন গন্ধ বা আওয়াজ না পেলে বায়ু নির্গত হলেও মসজিদ থেকে বের হবে না। (তিরমিযী শরীফ ১/৩১)
এই হাদীছ শরীফ উনার প্রেক্ষাপট কি, কাদের জন্য বর্ণিত সেটা আপনার জন্য চিরকালই অজানা থেকে যাবে। ফলশ্রুতিতে মৃত্যুর পর আমলনামায় শূন্য নামায নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে।
পবিত্র কুরআন শরীফে পেলেন, তোমাদের জন্য তোমাদের মাতা ও কন্যাকে হারাম করা হয়েছে (সূরা নিসা শরীফ: আয়াত শরীফ ২৩) ব্যাস, আয়াত শরীফ খানার বঙ্গানুবাদ পড়েই আপনার মন নানী, দাদী, নাতনীকে বিয়ে করার ব্যাপারে উৎসাহিত হয়ে উঠলো। কারণ আপনিতো নানী, দাদী, নাতনী বিয়ে করার নিষেধাজ্ঞা সম্বলিত কোন বর্ণনা খুঁজে পাবেন না। কি করবেন এখন?
মুসলিম শরীফ উনার বঙ্গানুবাদ পড়ে দেখলেন- স্বর্ণ, রৌপ্য, গম, যব, খোরমা ও লবন এই ৬ টির সুদ হারাম লেখা আছে। আপনার নফস তখন অনুপ্রেরণা দিলো তাহলে এই ৬ টি বাদে অন্যান্য দ্রব্য যেমন- ধান, পাট, ইক্ষু, তামা, হীরা ইত্যাদির সুদ তাহলে জায়িয। নাউযুবিল্লাহ!
এরূপ লক্ষ কোটি মাসয়ালা আপনার সামনে চলে আসবে যার সদুত্তর আপনি দিতে পারবেন না নফসের খায়েশাত ব্যতীত। যেমনটা পারবেন না ওষুধের গুণাগুণ যাচাইয়ের জন্য নিজের বাড়িতে ল্যাব তৈরী করতে।
কিডনীর অপারেশন করতে আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হতেই হবে। কারণ তিনি এই রাস্তায় বিশেষজ্ঞ আর আপনি নেহায়েত অজ্ঞ। আর ফিক্বহী মাসয়ালার ক্ষেত্রেও আপনার একজন ইমাম উনার মাযহাব অনুসরণ করা ছাড়া আর কোন রাস্তা নেই। কারণ, মাযহাব উনার ইমামগণ মাসয়ালা বিষয়ে পরিপূর্ণ জ্ঞানী এবং আমাদের সুবিধা জন্য প্রতিটা মাসয়ালা পৃথক পৃথক ভাবে সুবিন্যস্তভাবে সাজিয়ে রেখে গেছেন। যার প্রতিটি পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ থেকে গবেষণালব্ধ।
এখন যদি মাযহাব না মেনে নিজেই ইজতিহাদ করতে যান তবে যেটা হবে, সেটার মেছাল হচ্ছে আপনি ডাক্তারের মতামত অনুযায়ী কিডনীর অপারেশন না করিয়ে কিডনীর ব্যথা সইতে সইতে ধুঁকে ধুঁকে মরবেন।
-খাজা মুহম্মদ নূরউদ্দীন পলাশ।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।