পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ রবি, ১৩৯৪ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
যে সমস্ত স্থানে মেয়েদের নামায আদায়ের নিয়ম
পুরুষের নামায আদায়ের নিয়মের ব্যতিক্রম
১. তাকবীরে তাহরীমা বাঁধার সময় পুরুষদেরকে কান পর্যন্ত হাত উঠাতে হবে। আর মেয়েদেরকে কাঁধ বরাবর হাত উঠাতে হবে।
২. পুরুষদেরকে কান পর্যন্ত হাত উঠাতে হবে। আর মেয়েদেরকে হাত বের না করে কাপড়ের ভিতরে রেখেই কাঁধ পর্যন্ত উঠাতে হবে।
৩. পুরুষদেরকে হাত বাঁধার সময় ডান হাতের বৃদ্ধা ও কনিষ্ঠা অঙ্গুলি দ্বারা বাম হাতের কব্জি পেঁচিয়ে ধরতে হবে এবং অনামিকা, মধ্যমা ও শাহাদাত অঙ্গুলি বাম হাতের কব্জির উপর বিছিয়ে রাখতে হবে। আর মেয়েদেরকে শুধু ডান হাতের হাতলি বাম হাতের উপর রাখতে হবে, কিন্তু কব্জি ধরতে হবে না।
৪. পুরুষদের নাভীর নিচে হাত বাঁধতে হবে। আর মেয়েদের বুকের উপর হাত বাঁধতে হবে।
৫. রুকূ’ করার সময় পুরুষদের এমনভাবে ঝুঁকতে হবে যেন মাথা, পিঠ ও নিতম্ব বরাবর হয়। আর মেয়েদের এই পরিমাণ ঝুঁকতে হবে যাতে হাতের অঙ্গুলি হাঁটু পর্যন্ত পৌঁছে।
৬. রুকূ করার সময় পুরুষদেরকে হাতের অঙ্গুলিগুলো ফাঁক ফাঁক রেখে হাঁটু ধরতে হবে। আর মেয়েদেরকে অঙ্গুলিগুলো মিলিয়ে অঙ্গুলিগুলোর অগ্রভাগ হাঁটুর উপর রাখতে হবে।
৭. রুকূ’ অবস্থায় পুরুষদেরকে দু’হাতের কনুই পাঁজর বা পার্শ্বদেশ হতে ফাঁক রাখতে হবে। আর মেয়েদেরকে কনুই পাঁজরের সঙ্গে মিলিয়ে রাখতে হবে এবং হাঁটু কিছুটা বাঁকাতে হবে।
৮. সিজদাকালে পুরুষদের পেট উরু হতে এবং বাজু বগল হতে পৃথক রাখতে হবে। আর মেয়েদের পেট রানের সঙ্গে এবং বাজু বগলের সঙ্গে মিলিয়ে রাখতে হবে।
৯. সিজদা করার সময় পুরুষদের দু’হাতের কনুই যমীন হতে উপরে রাখতে হবে। আর মেয়েদের দু’হাতের কনুই যমীনের উপর বিছিয়ে রাখতে হবে।
১০. সিজদা উনার মধ্যে পুরুষদের পায়ের অঙ্গুলিগুলো ক্বিবলা উনার দিকে মুড়িয়ে তার উপর ভর দিয়ে উভয় পায়ের পাতা খাড়া করে রাখতে হবে। আর মেয়েদের উভয় পায়ের পাতা ডান দিকে বের করে যমীনে বিছিয়ে রাখতে হবে।
১১. তাশাহহুদ পাঠকালে অর্থাৎ বসার সময় পুরুষদেরকে ডান পায়ের অঙ্গুলিগুলো ক্বিবলা উনার দিকে মুড়িয়ে তার উপর ভর দিয়ে ডান পায়ের পাতা খাড়া রেখে বাম পায়ের পাতা বিছিয়ে তার উপর বসতে হবে। আর মেয়েদেরকে পায়ের উপর না বসে বরং নিতম্বের উপর ভর করে বসতে হবে এবং উভয় পায়ের পাতা ডান দিকে বের করে দিতে হবে।
১২. মহিলাদের জন্য পাঁচ ওয়াক্ত, জুমুয়াহ, ঈদ, তারাবীহ ইত্যাদি সর্বপ্রকার জামা‘আতের জন্য মসজিদ, ঈদগাহ কিংবা অন্য কোনো স্থানে যাওয়া আম ফতওয়া মতে মাকরূহ তাহরীমী আর খাছ ফতওয়া মতে হারাম ও কুফরী।
১৩. মেয়েলোকদের নামায জামা‘আতের সাথে আদায় করা মাকরূহ। মেয়েদের জামা‘আত কেউ যদি আদায় করতে চায় তা হলে পুরুষের ন্যায় ইমাম সম্মুখে দাঁড়াতে পারবে না, বরং কাতারের মধ্যেই দাঁড়াতে হবে। তা মাকরূহের সাথে আদায় হবে। যা দোহরানো ওয়াজিব।
১৪. মেয়েরা শুধুমাত্র স্বামী ও মাহরাম পুরুষের সাথে জামা‘আতে নামায পড়তে পারবে। এক্ষেত্রে তাদেরকে ইমামের পিছনের কাতারে দাঁড়াতে হবে।
১৫. মহিলাদের জন্য জুমুয়াহ ও ঈদের নামায নেই।
১৬. মহিলাদের জন্য আযান দেয়া ও ইক্বামত বলার হুকুম নেই।
১৭. পুরুষের জন্য ফজর ওয়াক্তে ভালোভাবে আকাশ পরিষ্কার হলে ফরয নামায পড়া মুস্তাহাব। কিন্তু মেয়েদের জন্য ছুবহে ছাদিক্বের শুরুভাগে অর্থাৎ আঁধার থাকতেই পড়া মুস্তাহাব।
১৮. পুরুষদের ন্যায় মেয়েদের জন্য উচ্চ শব্দে ক্বিরায়াত, তাকবীর বলার ইজাযত নেই। তাদেরকে সবসময় সব নামায আদায়ে ক্বিরাআত, তাকবীর ইত্যাদি চুপে চুপে পড়তে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (২)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












