পবিত্র দ্বীন ইসলাম রক্ষা, গৃহযুদ্ধ থেকে দেশ রক্ষা এবং দেশ বিক্রির ষড়যন্ত্র রুখে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠার দাবীতে ঈমানী সমাবেশ
কথিত অন্তর্র্বতী সরকার মুসলমানদের সাথে প্রতারণা করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, মুসলমানদের শত্রুদেরকে পৃষ্ঠপোষকতা করছে। গতকাল ইয়াওমুল আরবিয়া রাজধানীর মালিবাগ মোড়ে ইনসাফ কায়েমকারী মুসল্লী সমাজ’র ব্যনারে এক সমাবেশে প্রতিবাদী সমাবেশে বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, স্বৈরাচারীর কথিত বিচার আর ছাত্র-জনতার সাথে পুলিশ-বিজিবি-সেনাবাহিনীর মারামারি লাগিয়ে দিয়ে দেশের জনগণের দৃষ্টিকে একদিকে আবদ্ধ করে রেখেছে আর অন্যদিকে তারা দেশের বন্দর, টার্মিনাল সব বিদেশীদের কাছে ইজারা দিচ্ছে; দেশ বিক্রি করছে। পকেটমার বা চোর যেমন সবার চোখকে ফাঁকি দিয়ে পকেটের টাকা চুরি করে ঠিক সেইভাবে অন্তর্র্বতী, প্রতারক, গাদ্দার, আমেরিকার দালাল সরকার দেশের জনগনকে ফাঁকি দিয়ে ও ধোঁকা দিয়ে দেশটা বিক্রি করে চলছে। দেশের সম্পদ বিদেশী শত্রুদেরকে দিয়ে দিচ্ছে আর দেশের মানুষের হক্ব মেরে কাফিরদের তোষামোদী করছে।
বক্তারা আরও বলেন, দেশের মানুষের ভরসার শেষ স্থানটুকু ছিল সেনাবাহিনী। কিন্তু এই সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও জনগণের মৌলিক অধিকারের নিরাপত্তা দিতে এগিয়ে আসছেনা। উল্টো তারাই এখন বিদেশী কাফির-মুশরিকদের পাতানো ফাঁদে পড়ে গেছে। সেনাবাহিনীর এমন নিষ্ক্রিয়তা, কাপুষতা দেখে জনগণ মনে করছে; হয়ত সেনাবাহিনীও বিক্রি হয়ে গেছে অথবা উৎকোচ খেয়ে দেশের ও জনগণের কথা ভুলে গেছে। তা নাহলে যাদের দায়িত্ব দেশ রক্ষা করা তারা এমন প্রতিক্রিয়াহীন হবে কেনো? -এই সব বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে লেখাও হচ্ছে। তাও নিরাপত্তা বা প্রতিরক্ষা বাহিনীর টনক কেনো নড়ছে না। তবে আবার কি নতুন কোনো ইস্ট ইন্ডয়া কোম্পানী (এনজিও সরকার) দেশটাকে দীর্ঘমেয়াদি জালিম বেনিয়াদের হাতে তুলে দেওয়ার কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অকার্যকর বানিয়ে বিদেশীদের হাতে তুলে দেয়া হচ্ছে, জনগণের মৌলিক অধিকার ক্ষ্ণুœ হচ্ছে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিঘিœত হচ্ছে ও দ্বীন ইসলামের উপর আঘাত আসছে।
এমতাবস্থায় দেশ ও জাতির অস্তিত্ব রক্ষার্থে দেশের সচেতন মুসলমান ইমানদার জনসমাজকে এগিয়ে আসা অতীব জরুরী। আর এই সব প্রতারক শাসক, নেতা বা ভন্ড ধর্মব্যবসায়ীদের ফাঁদে পা না দিয়ে মুসলমানদের উচিত এমন একজন ইমামকে অনুসরণ করা, এমন একজন ওলীআল্লাহ উনাকে অনুসরণ করা, এমন একজন আহলে বাইত বা আওলাদে রসূলকে মান্য করা, এমন একজন অভিভাবক উনাকে খুঁজে বের করা যিনি দুনিয়ালোভী নন, যিনি প্রাণপ্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিপূর্ণ অনুসরণ করেন, যিনি মহান আল্লাহ পাক উনার তরফ থেকে মুসলমানদের ইমাম হিসেবে প্রেরিত।
সেনাবাহিনীর উচিত দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে দেশটাকে সুশৃঙ্খল করা। জনগণের দোয়া এবং সমর্থন আছে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের দ্বীনকে এবং দেশকে হেফাজত করুন; শত্রুদেরকে ধ্বংস করে দিন। আমীন।
বার্তা প্রেরণে: প্রেস প্রতিনিধি, ইনসাফ কায়েমকারী মুসল্লী সমাজ (আহবায়ক : ০১৮৮৩০১৮৪৬৩)
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।