পবিত্র দ্বীন ইসলাম বিমুখতা ও ভোগবাদী অশ্লীল সাংস্কৃতিক আগ্রাসন নারী নির্যাতনের মূল কারণ (৮)
ডিশ এন্টেনার প্রভাবে দেশের শহরে নগরে গ্রামে গঞ্জে সর্বত্র হিন্দি’র ভয়াবহ আগ্রাসন চলছে। হিন্দি নাচ-গান, নাটক, সিনেমা, সিরিয়াল তথা ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন গোটা দেশকে ছেয়ে ফেলেছে। এমনকি এদেশের কোমলমতি শিশুরাও হিন্দির ভয়াবহ আগ্রাসনের শিকার।
বিয়ের অনুষ্ঠান, স্কুল-কলেজ-ইউনিভার্সিটির বিভিন্ন অনুষ্ঠান, পিকনিক, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, খেলাধুলা, এমনকি ঘরের রান্না বান্নার মাঝেও পড়েছে হিন্দি অশ্লীল নাচ-গানের ভয়ঙ্কর থাবা। এর প্রভাবে সর্বত্রই হিন্দি গান বাজানোর প্রতিযোগিতা। বেসরকারী টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে হিন্দি গানের বিজ্ঞাপন। মোবাইলে রিং টোনে, বাস, ট্রেনে ও লঞ্চের সিটে তরুণ তরুণী দেখছে হিন্দি নাচ-গান। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা আলোচনা করছে সদ্য মুক্তি প্রাপ্ত হিন্দি ছবি নিয়ে।
বাংলাদেশে প্রচলিত হারাম সিনেমায়ও এখন ভারতীয় সিনেমার কাহিনী অনুকরণ করা হচ্ছে। গানের সুর, নাচের মুদ্রা, কথিত নায়ক নায়িকাদের পোশাক সবই হিন্দির অনুকরণে হচ্ছে। হিন্দি সিনেমার অনুকরণে এদেশের সিনেমায়ও অশ্লীলতায় সয়লাব। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত অনুষ্ঠান, উপস্থাপনার ধরণ, বিজ্ঞাপনের ভাষা, নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান হচ্ছে হিন্দি স্টাইলে।
যারা এসব হিন্দি অনুষ্ঠান দেখছে এবং এর প্রতি আসক্ত হচ্ছে তাদের মধ্যে সম্মানিত দ্বীন ইসলাম উনার খিলাফ ভোগবাদী, অশ্লীল ও বিকৃত চিন্তা-চেতনা বিস্তার ঘটছে। ডিশ আছে এমন সব বাসার ছোট ছেলে মেয়ে তারা বড়দের গোপনীয় অনেক বিষয় প্রাপ্ত বয়সের আগেই অবগত হয়ে যায়। হিন্দির প্রভাব বেশি পড়ছে শিশু, কিশোর টিনেজার ও যুবকদের মধ্যে।
এদেশে গৃহিনীরা হিন্দি অনুষ্ঠান বেশি দেখে এবং তাদের উপর এর মারাত্মক প্রভাব পড়ছে। তাদের মন মানসিকতার পরিবর্তন হচ্ছে, স্বামী-স্ত্রীর সম্পর্কচ্ছেদ পরকীয়া, অশান্তি ইত্যাদি বাসা বাঁধছে পরিবারগুলোতে। হিন্দি সংস্কৃতি প্রথমত ভারতীয়করণ এবং তারপর পশ্চিমাকরণ করছে। পার্টি ও পার্লার কালচার বৃদ্ধি পাচ্ছে। মেয়েদের মধ্যে ওড়না না পরা এবং প্যান্ট, টি-শার্ট, টাইট সংক্ষিপ্ত পোশাক পরে বাইরে বের হওয়ার প্রবণতা দ্রুত বাড়ছে। নাচ গানের স্কুলে শিশুদের ভিড় বাড়ছে। মদ কালচার অপরাধ, অপরাধ প্রবণতা ও পারিবারিক সহিংসতা ছড়িয়ে পড়ছে। গীবত, পরচর্চা, কূটনামী ইত্যাদিকে শিল্পরুপ দেয়া হচ্ছে। সংসারে ছেলে মেয়েদের জন্য সময় দেয়ার হার কমছে। এগুলো অভ্যাসে রূপ নিচ্ছে।
হিন্দি সংস্কৃতিতে প্রভাবিত একটি নতুন প্রজন্ম তৈরি করা হচ্ছে। এদের কথা-বার্তা, চাল চলন, পোশাক, খাদ্যাভ্যাস, রুচিবোধ সব কিছুই যেন বদলে দেয়া হচ্ছে। হিন্দির আগ্রাসনের শিকার এই প্রজন্মের তরুণ তরুণীরা প্রাপ্ত বয়স্ক সম্পর্ক বিষয়ে খুবই স্বাধীন। বিয়ের আগে ছেলে-মেয়ের অবৈধ সম্পর্ককে তারা কোন অপরাধ মনে করছে না। হিন্দিতে আসক্ত অনেকেই বিয়ের আগে অবৈধ সম্পর্কের অভিজ্ঞতা লাভ করে। অনেকেই বিকৃত যৌনাচার চর্চা করে। হিন্দি নাচ-গান এবং সিনেমা দেখা তাদের নেশায় পরিনত হয়েছে। এসব অশ্লীল অনুষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণী বয়সেই তাদের অবৈধ সর্ম্পক চর্চার উস্কানী দেয়া হয়। আবার এই অবৈধ সম্পর্কের সাথে রয়েছে মাদকের সম্পর্ক। ফলে তরুণ সমাজে আশঙ্কাজনকহারে মাদকাসক্তি বাড়ছে। (চলবে)
-উম্মু সাদিন।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।