রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ বিষয়ক “আন নি’মাতুল কুবরা আলাল আলাম বি মাওলিদি সাইয়্যিদি বানী আদাম” কিতাব নিয়ে বাতিলপন্থী ওহাবী ফিরকার মিথ্যাচারিতা ও ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন (পর্ব-১)

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, রাত ৩:৫৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:১২
পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ বিষয়ক “আন নি’মাতুল কুবরা আলাল আলাম বি মাওলিদি সাইয়্যিদি বানী আদাম” কিতাব নিয়ে বাতিলপন্থী ওহাবী ফিরকার মিথ্যাচারিতা ও ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন (পর্ব-১)

খালিক, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نِبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الإِنسِ وَالْجِنِّ
অর্থ: অনুরূপভাবে আমি প্রত্যেক হযরত নবী রসূল আলাইহিস সালাম উনাদের জন্য শত্রু বানিয়েছি ঐ সকল লোকদেরকে যারা মানুষ ও জিনদের মধ্যে শয়তান প্রকৃতির। (পবিত্র সূরা আনয়াম শরীফ, পবিত্র আয়াত শরীফ ১১২)
অর্থাৎ মানুষ ও জিনদের মধ্যে যারা শয়তান প্রকৃতির তারাই হযরত নবী রসূল আলাইহিস সালাম উনাদের বিরোধিতা করে। আর এই শ্রেণীর লোকেরাই সদাসর্বদা উনাদের মুবারক শান-মান, ফাযায়িল, ফযীলত, বুযুর্গী, সম্মান নিয়ে কিলকাল করে। উনাদের মুবারক শান মানের খিলাফ কথাবার্তা বলে। এই সকল লোকেরাই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তাদের মত সাধারণ মানুষ মনে করে, উনাকে মাটির তৈরী বলে, নূরের তৈরী বলে বিশ্বাস করে না, উনার হায়াতুন নবী শান মুবারক, হাযির নাযির শান মুবারক, ইলমে গায়িব শান মুবারক ইত্যাদি বিষয় মান্য করেনা। এই শ্রেণীর লোকেরাই অসংখ্য ক্বেতয়ী দলীল থাকার পরেও পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়ম শরীফকে বিদয়াত বলে থাকে। আর এই শ্রেণীর লোকেরাই পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ বিষয়ক “আন নি’মাতুল কুবরা আলাল আলাম বি মাওলিদি সাইয়্যিদি বানী আদাম” কিতাব নিয়ে গভীর ষড়যন্ত্র করেছে ও করছে।
প্রকৃতপক্ষেالنعمة الكبري علي العالـم بـمولد سيد بني ادم (নি’মাতুল কুবরা আলাল আলাম) নামক মূল কিতাবটিকে জাল প্রমাণ করার জন্য ওহাবী ফিরক্বার লোকেরা উঠে পড়ে লেগেছে। তারা এর জন্য ইবারত কারচুপি, জাল পা-ুলিপি রচনাসহ বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে বই পুস্তক লিখেছে। তেমনি ওহাবী মৌলুভী হচ্ছে (১) তুরষ্কের আব্দুল ওয়াহাব হাওয়াশ, (২) আব্দুল আযিয সাইয়্যিদ হাশিম আল গাযুলী, (৩) আবুল ফযল আল হুয়াইনী। এছাড়াও সৌদি আরবের আরো অনেক ওহাবী মৌলভীরা এ বিষয়টিতে সংযুক্ত হয়েছে। তারা প্রচার করছে বিশিষ্ট মুহাদ্দিছ হযরত ইমাম ইবনে হাজার হায়তামী রহমতুল্লাহি আলাইহি তিনি النعمة علي العالـم الكبري (নি’মাতুল কুবরা আলাল আলাম) নামক কিতাব লিখেননি বরং তিনি নাকি
النعمة الكبري علي العالـم إتمام (ইতমামু নি’মাতুল কুবরা আলাল আলাম) নামক কিতাব লিখেছেন। ওহাবী ফিরক্বার লোকেরা তাদের এ মিথ্যা, বাতিল ও ভ্রান্ত মত প্রতিষ্ঠার জন্য তারা ভয়ানক সব জালিয়াতির আশ্রয় নিয়েছে ও নিচ্ছে। প্রকৃতপক্ষে ইতমামু নি’মাতুল কুবরা কিতাবটিই জাল বা বানোয়াটি কিতাব। যা ওহাবীরা নিজেরা লিখে বিখ্যাত মুহাদ্দিছ হযরত ইমাম ইবনে হাজার হায়তামী রহমতুল্লাহি আলাইহি উনার নামে চালিয়ে দিয়েছে।
উল্লেখ্য যে, আমাদের বর্তমানে পাওয়া তথ্যমতে বিখ্যাত মুহাদ্দিছ হযরত ইমাম ইবনে হাজার হায়তামী রহমতুল্লাহি আলাইহি তিনি বিভিন্ন বিষয়ে মোট ১২১ টি কিতাব লিখেছেন। তন্মধ্যে শুধুমাত্র পবিত্র মীলাদ শরীফ বিষয়েই তিনটি কিতাব লিখেছেন যার একটির নাম হচ্ছে (১) “আন নি’মাতুল কুবরা আলাল আলাম বি মাওলিদি সাইয়্যিদি বানী আদাম” (২) “মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম”এবং অন্যটির নাম হচ্ছে (৩) তাহরীরুল কালাম ফী ক্বিয়ামি ইনদা যিকরি খইরিল আনাম। এই বাতিলপন্থী ওহাবী সম্প্রদায় আরো প্রচার করছে যে, এই “মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” কিতাবখানা হচ্ছে “ইতমামু নি’মাতুল কুবরা আলাল আলাম” কিতাবের সংক্ষিপ্ত রূপ। বাতিলপন্থী ওহাবীদের এ বক্তব্যটিও সম্পূর্ণরূপে ভুল, অশুদ্ধ, মনগড়া ও অপব্যাখ্যামূলক। মূলত: বিখ্যাত মুহাদ্দিছ হযরত ইমাম ইবনে হাজার হায়তামী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার মাওলিদুন নবী কিতাবের মধ্যে “আন নি’মাতুল কুবরা আলাল আলাম সম্পর্কে আলোচনা করেছেন। উনার সেই বক্তব্যটিকে ইচ্ছাকৃতভাবে ভুল, মনগড় ও অপব্যাখ্যামূলক অনুবাদ করে তারা “মাওলিদুন নবী” কিতাবটিকে “মুখতাছার নি’মাতুল কুবরা” বলে অপপ্রচার চালাচ্ছে। কারণ “ইতমামু নি’মাতুল কুবরা আলাল আলাম” ও “মাওলিদুন নবী” এ দুটি কিতাবের মধ্যেই মীলাদ শরীফ সংক্রান্ত হযরত খুলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনাদের বর্ণিত হাদীছ শরীফসমূহ এবং হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের ক্বওল শরীফসমূহ নেই।
ওহাবীদের এ বাতিল ও ভ্রান্ত মত প্রতিষ্ঠা করার জন্য ১৪৪১ হিজরী সালে আব্দুল ওয়াহাব হাওয়াশ নামক তুরস্কের এক ওহাবী “মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” কিতাবের তাহকীক লিখেছে এবং তার নাম দিয়েছে-
مولد ابن حجر مختصر من كتاب إتمام
النعمة الكبري علي العالـم بـمولد سيد ولد ادم
)‘মাওলুদে ইবনে হাজার মুখতাছারু মিন কিতাবি ইতমামু নি’মাতুল কুবরা আলাল আলাম বিমাওলুদে সাইয়্যিদি উলদী আদম’(। এখানে সে إتمام শব্দটি নিজের থেকে বৃদ্ধি করেছে, আবার بني এর পরিবর্তে ولد শব্দটি লিখেছে। অর্থাৎ সে নিজ থেকেই ইঙ্গিত দিয়ে দিয়েছে যে, হযরত ইমাম ইবনে হাজার হায়তামী রহমতুল্লাহি আলাইহি তিনি মাওলিদ নামক একটা কিতাব লিখেছেন যা ইতমামু নি’মাতুল কুবরার সংক্ষিপ্ত রূপ। আর তার এ জালিয়াতি ছাবিত করার জন্য সে যা করেছে তা দাজ্জালকেও হার মানায়। (চলবে)
-হাফিজুল হাদীছ মুহম্মদ ফযলুল হক্ব।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ৩ ঘণ্টা আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৩ ঘণ্টা আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ৩ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৩ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৪ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৪ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৫ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৫ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৬ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬ মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬