পবিত্র ক্বাবলাল জুমুআহ্, বা’দাল জুমুআহ্ এবং সুন্নাতুল ওয়াক্ত নামায উনার শরঈ আহকাম (৪)
পবিত্র সুন্নাতুল ওয়াক্ত নামায
পবিত্র জুমু‘আহর দিন ৪ রাকাত পবিত্র বা’দাল জুমুআহ্ নামায আদায় করার পর ২ রাকাত সুন্নাত নামায আদায় করতে হয়। যাকে সুন্নাতুল ওয়াক্ত বা ওয়াক্তিয়া সুন্নাত নামায বলা হয়। এ প্রসঙ্গে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছেন,
عَنْ حَضْرَتْ اَبِىْ عَبْدِ الرَّحْمٰنِ السُّلَمِىِّ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ عَلَّمَنَا حَضْرَتْ اِبْنُ مَسْعُوْدٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اَنْ نُّصَلِّىَ بَعْدَ الْجُمُعَةِ أَرْبَعًا فَلَمَّا قَدِمَ عَلَيْنَا سَيِّدُنَا حَضْرَتْ عَلِىُّ بْنُ اَبِىْ طَالِبٍ عَلَيْهِ السَّلَامُ عَلَّمَنَا اَنْ نُّصَلِّىَ سِتًّا
অর্থ: “বিশিষ্ট তাবেয়ী হযরত আবূ আব্দির রহমান আস সুলামী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ফক্বীহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাস‘ঊদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি আমাদেরকে পবিত্র জুমুআ’হর নামাযের পরে ৪ রাকাত সুন্নাত নামায পড়ার তা’লীম দিতেন। অতঃপর আমাদের নিকট যখন ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি আগমন করলেন তখন তিনি আমাদেরকে পবিত্র জুমু‘আহর পর ৬ রাকাত নামায পড়ার জন্য তা’লীম মুবারক দেন। ” সুবহানাল্লাহ! (উমদাতুল ক্বারী ১০/২০৩, তুহফাতুল আহওয়াযী ৩/৪৮)
কিতাবে আরো বর্ণিত রয়েছেন,
وَعَنْ سَيِّدِنَا حَضْرَتْ عَلِىٍّ عَلَيْهِ السَّلَامُ اَنَّه يُصَلِّىْ سِتًّا رَكْعَتَيْنِ ثُمَّ اَرْبَعًا وَعَنْهُ رِوَايَةٌ اُخْرٰى اَنَّه يُصَلِّىْ بَعْدَهَا سِتًّا اَرْبَعًا ثُمَّ رَكْعَتَيْنِ وَبِهِ اَخَذَ حَضْرَتْ اَبُوْ يُوسُفَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ وَالطَّحَاوِىُّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ وَكَثِيْرٌ مِّنَ الْمَشَايِخِ رَحِمَهُمُ اللهُ وَعَلٰى هٰذَا قَالَ شَمْسُ الْاَئِمَّةِ اَلْحَلْوَانِىُّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ اَلْأَصْلُ اَنْ يُّصَلِّىَ أَرْبَعًا ثُمَّ رَكْعَتَيْنِ
অর্থ: “ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সম্পর্কে বর্ণিত রয়েছেন যে, নিশ্চয়ই তিনি (পবিত্র ছলাতুল জুমু‘আহ্ শরীফ উনার পর) ৬ রাকাত নামায আদায় করতেন। প্রথমে ২ রাকাত এরপর ৪ রাকাত আদায় করতেন। অন্য বর্ণনায় রয়েছেন, নিশ্চয়ই তিনি (পবিত্র ছলাতুল জুমু‘আহ্ শরীফ উনার পর) ৬ রাকাত নামায আদায় করতেন। প্রথমে ৪ রাকাত এরপর ২ রাকাত আদায় করতেন। ইমাম আবূ ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তিনি এবং ইমাম ত্বহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি অর্থাৎ উনারাসহ অনেক মাশায়েখ রহমতুল্লাহি আলাইহিম উনারা এটাই গ্রহণ করেছেন। আর এ ব্যাপারে শামসুল আইম্মাহ্ ইমাম হালওয়ানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, মূল কথা হলো- (পবিত্র ছলাতুল জুমুআহ্ শরীফ উনার পর) প্রথমে ৪ রাকাত এরপর ২ রাকাত নামায পরতে হবে। (বাহরুর রায়েক্ব ৪/২৪১)
উল্লেখিত মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে বর্ণিত ২ রাকাত নামাযই হচ্ছেন পবিত্র সুন্নাতুল ওয়াক্ত নামায। আর এই সুন্নাতুল ওয়াক্ত নামায ৪ রাকাত বা’দাল জুমুআহ্ উনার পরেই পড়তে হবে এবং এটার উপরই ফতওয়া।
এ বিষয়ে কিতাবে বর্ণিত রয়েছেন,
وَعَنْ حَضْرَتْ اَبِىْ يُوْسُفَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ اَنَّه يَنْبَغِىْ اَنْ يُّصَلِّىَ أَرْبَعًا ثُمَّ رَكْعَتَيْنِ
অর্থ: “হযরত আবূ ইউসুফ রহমতুল্লাহি উনার সম্পর্কে বর্ণিত রয়েছে, নিশ্চয়ই তিনি (পবিত্র ছলাতুল জুমু‘আহ্ শরীফ উনার পর) প্রথমে ৪ রাকা‘য়াত এরপর ২ রাকাত পড়াকেই সমীচীন মনে করতেন। ” (বাহরুর রায়েক্ব ২/৫৩)
কিতাবে আরো বর্ণিত রয়েছেন,
وَفِىْ مُنْيَةِ الْمُصَلِّىْ وَالْاَفْضَلُ عِنْدَنَا اَنْ يُّصَلِّىَ أَرْبَعًا ثُمَّ رَكْعَتَيْنِ
অর্থ: “‘মুনইয়াতুল মুছল্লী’ নামক কিতাবে উল্লেখ রয়েছে, আমাদের নিকট (হানাফী মাযহাবে) উত্তম হচ্ছে- (পবিত্র ছলাতুল জুমু‘আহ্ শরীফ উনার পর) প্রথমে ৪ রাকাত এরপর ২ রাকাত নামায পড়া। ” (বাহরুর রায়েক্ব ২/৫৩)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।