পবিত্র কুরআন-সুন্নাহ শরীফের বাইরে কোনো আইন হবে না, জানালেন ফখরুল
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদেরকে নিয়ে অনেকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। এদেশে আমরা ৯৫ শতাংশ মুসলমান। আমরা অঙ্গীকারবদ্ধ, কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না। এটা নিশ্চিত।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানবকল্যাণ পরিষদ চত্বরে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির অঙ্গীকার- কুরআন সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেবো না। কিন্তু কিছু মানুষ বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে আমরা নাকি কোরআন সুন্নাহর আলোকে থাকতে চাই না। আমরা সবসময় কোরআন সুন্নাহর পক্ষে ছিলাম ও আছি।
ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন আইন পাস করেছিলো, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিলো। আলেম-ওলামাদের ‘জঙ্গি’ বলে ভয়ভীতি দেখানো হতো, ধরে নিয়ে যাওয়া হতো। সেই সময় আমরা পেরিয়ে এসেছি। এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার।
মির্জা ফখরুল বলেন, দেশ এখন ক্রান্তিকাল পার করছে। দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের সাবধান থাকতে হবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।
তিনি আরও বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে। কেউ যাতে এটা করতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী কয়েকদিন বাড়তে পারে যেসব নদীর পানি, জেনে নিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে থানা ঘেরাও
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্ট্রেলীয় পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ১৯৩ ভূমিধসে মৃত্যু ৮, নিরাপদ আশ্রয়ে ৪৮৯ পরিবার
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিনামূল্যের সরকারি বই ১০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)