পবিত্র কুরআন শরীফ পোড়ানোকে অবৈধ মনে করে অর্ধেক ডেনিশ
আল ইহসান ডেস্ক:
ডেনমার্কের অর্ধেকের কিছু বেশি নাগরিক মনে করে, পবিত্র কুরআন শরীফ পোড়ানো অবৈধ কাজ। সম্প্রতি দেশটিতে চালানো এক জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডেনিশ সংবাদ সংস্থা রিতজাউয়ের পক্ষ থেকে জরিপটি পরিচালনা করে গবেষণা প্রতিষ্ঠান ভক্সমিটার। ১ হাজার ডেনিশ নাগরিকের ওপর এই জরিপ চালানো হয়। তাদের প্রশ্ন করা হয়, আইন করে কুরআন শরীফ পোড়ানো বন্ধ করা উচিত কি না। এর জবাবে অধিকাংশই উত্তর দেয়, বন্ধ করা উচিত।
জরিপের ফলাফল বলছে, মোট উত্তরদাতার মধ্যে ৫০.২ শতাংশ মনে করে কুরআন শরীফ পোড়ানো অবৈধ কাজ এবং আইন প্রয়োগ করে এটি বন্ধ করা উচিত। তবে ৩৫ শতাংশ উত্তরদাতা এর বিপক্ষে মত দেয়। প্রায় ১৫ শতাংশ (১৪.৮) উত্তরদাতার জবাব ছিল, তারা এ বিষয়ে ভালো করে কিছু জানে না।
বিগত কয়েক মাসে ডেনমার্ক ও সুইডেনে বেশ কয়েকবার কুরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটেছে, যা মুসলিম বিশ্ব তো বটেই, বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়। আন্তর্জাতিক সমালোচনার মুখে ডেনমার্কের সরকার ঘোষণা দেয় তারা আইন করে জনপরিসরে কুরআন শরীফ ও অন্যান্য ধর্মগ্রন্থ পোড়ানোর বিষয়টি নিষিদ্ধ করবে।
ডেনিশ সরকারের সেই ঘোষণার পর এই প্রথম কোনো জনমত জরিপ অনুষ্ঠিত হলো, যেখানে সরকারের সিদ্ধান্তের পক্ষে জনসমর্থন রয়েছে কি না, তা প্রতিফলিত হলো।
এদিকে ডেনমার্কের আইন ও বিচারমন্ত্রী পিটার হামেলগার্দ গত সপ্তাহে বলেছিলো, সরকার একটি বিল উত্থাপন করতে প্রস্তুত, যা ‘একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য উল্লেখযোগ্য ধর্মীয় গুরুত্বপূর্ণ বস্তুর প্রতি অনুপযুক্ত আচরণকে নিষিদ্ধ করবে।’ নতুন আইনটি ডেনমার্কের দ-বিধির ১২তম অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হবে, যা দেশের জাতীয় নিরাপত্তা অধ্যাদেশের অধীনে রয়েছে।
হামেলগার্দ বলেছে, ‘যখন বেশ কিছু ব্যক্তি সহিংস প্রতিক্রিয়া উসকে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে, তখন আমরা অস্ত্র গুটিয়ে বসে থাকতে পারি না।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।