ফতওয়া
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৩)
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ফতওয়া বিভাগ
(৩৮৩)
(يَا اَيُّهَا الذين امَنُواْ) عثمان بن طلحة واصحابه (اَطِيعُوا الله) فيما امركم (وَاَطِيعُوا الرسول) فيما يأمركم (وَاُولِي الامر مِنْكُمْ) امراء السرايا ويقال العلماء.
অর্থ: (হে ঈমানদারগণ!) হযরত উছমান বিন ত্বলহাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও উনার সঙ্গী-সাথী উনারা (তোমরা মহান আল্লাহ তায়ালা উনার আনুগত্য করো) তিনি যা তোমাদেরকে নির্দেশ করেন তা মান্য করো (সাইয়্যিদুনা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ-অনুকরণ করো) তিনি যা তোমাদেরকে নির্দেশ করেন তা মান্য করো (এবং তোমাদের মধ্যে যাঁরা উলিল আমর-আদেশদাতা উনাদের অনুসরণ করো।) উনারা হলেন জিহাদের ময়দানের সেনাপতি ও হযরত উলামায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম।
(৩৮৪)
(فَاِن تَنَازَعْتُمْ) اختلفتم (فِي شَيْءٍ فَرُدُّوهُ اِلَى الله) الى كتاب الله (والرسول) وسنة الرسول (اِن كُنتُمْ) اِذ كنتم (تُؤْمِنُونَ بالله واليوم الاخر) البعث بعد الموت (ذلك) الرد الى كتاب الله وسنة الرسول (خَيْرٌ وَاَحْسَنُ تَاْوِيلاً) عاقبة.
অর্থ: (তোমাদের মধ্যে যদি মতবিরোধ হয়) ইখতিলাফ হয় (কোন বিষয়ে, তাহলে উক্ত বিষয়ে মহান আল্লাহ তায়ালা উনার দিকে প্রত্যাবর্তন করো) মহান আল্লাহ তায়ালা উনার কিতাব তথা পবিত্র কুরআনুল মাজীদ উনার দিকে (ও উনার রসূল হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে প্রত্যাবর্তন করো।) সুন্নাতুর রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা পবিত্র হাদীছ শরীফ উনাকে অনুসরণ করো। অর্থাৎ যেই উলিল আমর উনার পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দলীল বেশি সেই উলিল আমর উনাকেই অনুসরণ করো। (যদি তোমরা মহান আল্লাহ তায়ালা উনার ও শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো।) মউতের পর পুনরুত্থানের প্রতি (এটাই) পবিত্র কিতাবুল্লাহ ও সুন্নতুর রসূল উনাদের দিকে প্রত্যাবর্তন করা (কল্যাণকর ও পরিণতির দিক দিয়ে উত্তম।) এটাই উত্তম পন্থা। (তাফসীরুল মাকবাস মিন তাফসীরি ইবনি আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা ওফাত মুবারক: ৬৮ হিজরী, পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ: ৫৯, জমাকারী বা সংকলক: হযরত আল্লামা মুহম্মদ বিন ইয়া’কূব ফীরোযাবাদী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৮১৭ হিজরী)
(৩৮৫)
(يَا اَيُّهَا الَّذِينَ امَنُوا اَطِيعُوا الله وَاَطِيعُوا الرَّسُول وَاُولِي) اَصْحَاب (الْأَمْر) أَيْ الْوُلَاة (مِنْكُمْ) اِذَا اَمَرُوكُمْ بِطَاعَةِ الله وَرَسُوله.
অর্থ: (হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ পাক উনার আনুগত্য করো, সাইয়্যিদুনা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ-অনুকরণ করো এবং যাঁরা উলিল) অধিকারী (আমর) হুকুমের (তোমাদের মধ্যে উনাদের অনুসরণ করো।) উনারা যখন মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আনুগত্যের ব্যাপারে তোমাদেরকে আদেশ করবেন তখন তা পালন করবে।
(৩৮৬)
(فَاِنْ تَنَازَعْتُمْ) اخْتَلَفْتُمْ (فِي شَيْء فَرُدُّوهُ اِلَى الله) أَيْ إلَى كِتَابه (وَالرَّسُول) مُدَّة حَيَاته وَبَعْده إلَى سُنَّته أَيْ اكْشِفُوا عَلَيْهِ مِنْهُمَا (اِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللهِ وَالْيَوْم الْاخِر ذلِكَ) أَيْ الرَّدّ إلَيْهِمَا (خَيْر) لَكُمْ مِنْ التَّنَازُع وَالْقَوْل بِالرَّأْيِ (وَاَحْسَن تَأْوِيْلًا) مَآلًا.
অর্থ: (তোমাদের মধ্যে যদি মতবিরোধ হয়) ইখতিলাফ হয় (কোন বিষয়ে, তাহলে উক্ত বিষয়ে মহান আল্লাহ পাক উনার দিকে প্রত্যাবর্তন করো) অর্থাৎ উনার কিতাব পবিত্র কুরআন শরীফ উনার দিকে (ও উনার রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে প্রত্যাবর্তন করো।) উনার যমীনে থাকা অবস্থায়। আর উনার পবিত্র দীদার মুবারকে তাশরীফ মুবারক নেয়ার পর উনার সুন্নাহ তথা হাদীছ শরীফ উনার দিকে প্রত্যাবর্তন করবে। অর্থাৎ উনাদের মাধ্যমে উক্ত বিষয়ের ফায়ছালা করবে। অর্থাৎ যেই উলিল আমর উনার পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দলীল বেশি সেই উলিল আমর উনাকেই অনুসরণ করো। (যদি তোমরা মহান আল্লাহ পাক ও শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো। এটাই) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দিকে প্রত্যাবর্তন (কল্যাণকর) তোমাদের ইখতিলাফ থেকে বাঁচার জন্য ও সঠিক সিদ্ধান্ত লাভের জন্য (ও পরিণতির দিক দিয়ে উত্তম।) উত্তম পথ। (তাফসীরুল জালালাঈন, পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ: ৫৯, লেখক: হযরত জালালুদ্দীন মুহম্মদ বিন আহমদ মাহাল্লী শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৮৬৪ হিজরী ও হযরত জালালুদ্দীন আব্দুর রহমান বিন আবূ বকর সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৯১১ হিজরী)
(মাসিক আল বাইয়্যিনাত থেকে সংকলিত।) (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (২)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৪)
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (২২)
১৯ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (২১)
১৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (২০)
১৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১৯)
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১৮)
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬২)
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১৭)
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১৬)
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬১)
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১৪)
১০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












