ফতওয়া
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৫৭)
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) ফতওয়া বিভাগ
অত্র পবিত্র আয়াত শরীফ উনার বিশুদ্ধ তাফসীর বা ব্যাখ্যা-বিশ্লেষণ:
(৩৫৬)
{وَلَكِنْ كُونُوا رَبَّانِيِّينَ} واختلفوا فيه قال علي وابن عباس والحسن: كونوا فقهاء علماء وقال قتادة: حكماء وعلماء وقال سعيد بن جبير: العالم الذي يعمل بعلمه، وعن سعيد بن جبير عن ابن عباس: فقهاء معلمين.
অর্থ: (বরং উনারা বলবেন, তোমরা মহান রবওয়ালা-আল্লাহওয়ালা হয়ে যাও) এখানে মর্মার্থ সম্পর্কে ইখতিলাফ রয়েছে। হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনারা বলেন যে, তোমরা ফকীহ ও আলিম হও। হযরত কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হিকমতওয়ালা ও আলিম হও। হযরত সাঈদ বিন জুবায়ের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, এমন আলিম হও যিনি ইখলাছের সাথে আমলদার। হযরত সাঈদ বিন জুবায়ের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন, তা’লীমদানকারী ফকীহ হও। (মায়ালিমুত তানযীল অর্থাৎ তাফসীরুল বাগবী, পবিত্র সূরা আল ইমরান শরীফ: ৭৯, লেখক: মুহইউস সুন্নাহ আবূ মুহম্মদ হুসাইন বিন মাসঊদ বাগবী রহমতুল্লাহি আলাইহি ওফাত: ৫১০ হিজরী)
(৩৫৭)
{ولكن كُونُواْ رَبَّانِيِّينَ} قال كونوا فقهاءَ علماءَ حكماءَ.
অর্থ: (বরং উনারা বলবেন, তোমরা মহান রবওয়ালা-আল্লাহওয়ালা হয়ে যাও) তোমরা ফক্বীহ, আলিম ও হিকমতওয়ালা হও। (তাফসীরু মুজাহিদ, পবিত্র সূরা আল ইমরান শরীফ: ৭৯, লেখক: আবুল হাজ্জাজ মুজাহিদ বিন জাবর তাবিয়ী মাক্কী কুরাশী মাখযূমী রহমতুল্লাহি আলাইহি, জন্ম: ২১ হিজরী, ওফাত: ১০৪ হিজরী)
(৩৫৮)
{كُونُواْ ربانيين} أي متعبدين ويقال كونوا علماء فقهاء. قال الزجاج: الربانيون أرباب العلم والبيان أي كانوا علماء.
অর্থ: (তোমরা মহান রবওয়ালা-আল্লাহওয়ালা হয়ে যাও) অর্থাৎ ইবাদতকারী হও। আরো বলা হয়- তোমরা আলিম ও ফকীহ হও। হযরত যুজাজ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন: রব্বানিয়্যূন হলেন আলিমগণ। (বাহরুল উলূম অর্থাৎ তাফসীরুস সামারকান্দী পবিত্র সূরা আল ইমরান শরীফ: ৭৯, লেখক: হযরত আবুল লাইছ নাছর বিন মুহম্মদ বিন আহমদ বিন ইবরাহীম সামরকান্দী হানাফী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৩৭৩ হিজরী)
(৩৫৯)
{رَبَّانِيِّينَ} علماء فقهاء عاملين.
অর্থ: (তোমরা মহান রবওয়ালা-আল্লাহওয়ালা হয়ে যাও) অর্থাৎ আলিম, ফকীহ ও ইখলাছের সাথে আমলকারী হও। (তানবীরুল মাকবাস মিন তাফসীরি ইবনি আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা, ওফাত মুবারক: ৬৮ হিজরী, পবিত্র সূরা আল ইমরান শরীফ: ৭৯, জমাকারী: আল্লামা মুহম্মদ বিন ইয়া’কূব ফিরোযাবাদী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৮১৭ হিজরী)
অত্র তাফসীরের ইবারতগুলো থেকে প্রমাণিত হচ্ছে যে, মহান আল্লাহ তায়ালা তিনি বান্দাদেরকে আলিম, ফকীহ, আমলকারী, ইবাদতকারী, হিকমত অবলম্বনকারী হতে বলেছেন। আর যাঁরা এই গুণের অধিকারী হবেন উনারাই ইমাম-মুজতাহিদ। উনাদেরকে অনুসরণ করতে অসংখ্য পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফে বলা হয়েছে। আর ইহাই মাযহাব মান্য করা।
পবিত্র আয়াত শরীফ নম্বর-১০
قُلْ صَدَقَ اللهُ فَاتَّبِعُوا مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ.
অর্থ: আয় মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলুন, মহান আল্লাহ তায়ালা তিনি সত্য বলে দিয়েছেন। সুতরাং তোমরা হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার সঠিক মিল্লাত উনার অনুসরণ করো। আর তিনি তো মুশরিক ছিলেন না। (পবিত্র সূরা আল ইমরান শরীফ: ৯৫)
অত্র পবিত্র আয়াত শরীফ উনার বিশুদ্ধ তাফসীর বা ব্যাখ্যা-বিশ্লেষণ:
(৩৬০)
{فاتبعوا مِلَّةَ إبراهيم} وهي ملة الإسلام التي عليها محمد عليه السلام ومن آمن معه.
অর্থ: (সুতরাং তোমরা হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার সঠিক মিল্লাত উনার অনুসরণ করো) আর তা হচ্ছে সম্মানিত ইসলামী বিধান, যার উপর সাইয়্যিদুনা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং উনার প্রতি পবিত্র ঈমান আনয়নকারীগণ আছেন। (মাদারিকুত তানযীল ওয়া হাকায়িকুত তা’বীল, সূরা আল ইমরান শরীফ: ৯৫, লেখক: ইমাম হযরত আবুল বারাকাত আব্দুল্লাহ বিন আহমদ বিন মাহমূত নাসাফী হানাফী মাতুরীদী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৭১০ হিজরী)
অত্র ইবারত থেকে বুঝা যায় যে, সত্যনিষ্ঠ ঈমানদার উনাদের পথ অনুসরণ করা মহান আল্লাহ তায়ালা উনার আদেশ। আর ইহাই তো মাযহাবের অনুসরণ।
পবিত্র আয়াত শরীফ নম্বর-১১
وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَاُولئِكَ هُمُ الْمُفْلِحُوْنَ.
অর্থ: তোমাদের মধ্যে এমন একটি দল (মাযহাব) থাকা উচিত যাঁরা আহবান করবেন নেক কাজের প্রতি, ভালো কাজের নির্দেশ দিবেন এবং অসৎ কাজ (সম্মানিত শরীয়ত উনার খিলাফ কাজ) থেকে নিষেধ করবেন। আর উনারাই হবেন সফলকাম। (পবিত্র সূরা আলে ইমরান শরীফ: ১০৪) (মাসিক আল বাইয়্যিনাত থেকে সংকলিত।) (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১)
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৫৬)
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (১২)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৫৫)
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৫৪)
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৫৩)
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৫২)
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৫১)
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৮)
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৫০)
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৬)
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












