পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে গরুর গোস্ত শি‘আরুল ইসলাম (২৬)
চতুর্থ সনদ:
(পূর্বে প্রকাশিতের পর)
অতএব, উল্লেখিত সকল দলীল-আদিল্লাহ্র মাধ্যমে এ ফায়সালা-ই চূড়ান্ত হলো যে, গরুর গোস্তে রোগ আছে এমন বর্ণনাগুলো জাল, মিথ্যা ও বানোয়াট। যা মূলত রাবীদের বিভিন্ন ত্রুটি ও সমস্যার কারণে, ভুলক্রমে ولحومها داء এই মতনটা ঢুকে গেছে। দুধ সম্পর্কে যা বলা হয়েছে তা ঠিক আছে। কিন্তু গোস্তে রোগ আছে এই কথাটা অশুদ্ধ, জাল, মিথ্যা ও বানোয়াট। আর এই মিথ্যা ও বানোয়াট হওয়ার কিছু কারণ নি¤েœ উল্লেখ করা হলো:
১ম কারণ: বর্ণনাটি সরাসরি মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার খিলাফ। মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে গরুর গোস্ত হালাল করা হয়েছে। আর মহান আল্লাহ পাক তিনি কখনোই মন্দ-খারাপ কিছুকে হালাল করেন না। বরং তিনি বান্দার জন্য সর্বোত্তম বিষয়টিই হালাল করেন। আর মহান আল্লাহ পাক তিনি সরাসরি বলেছেন, তোমরা গরু যবেহ করো এবং সেখান থেকে খাও তারপর তিনি আরো বলেন, এর মধ্যে ভালাই বা কল্যাণ রয়েছে। {এ বিষয়ে কিতাবের শুরুতে বিস্তারিত দলীলভিত্তিক বর্ণনা এসেছে}
২য় কারণ: বর্ণনাটি সরাসরি মহাসম্মানিত মহাপবিত্র সুন্নাহ শরীফ উনার খিলাফ। কেননা, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং গরু যবেহ করেছেন এবং গরুর গোস্ত খেয়েছেন, যার বিস্তারিত দলীল উপরে আলোচনা হয়েছে। অতএব তা সুন্নতী খাবার। আর সুন্নতী খাবারে রোগ থাকতে পারে না। {এ বিষয়ে কিতাবের শুরুতে বিস্তারিত দলীলভিত্তিক বর্ণনা এসেছে}
৩য় কারণ: আমরা উপরে দলীলভিত্তিক দেখলাম যে, ‘গরুর গোস্তে রোগ আছে’ এই বর্ণনা যে কয়েক স্থানে রয়েছে এমন প্রত্যেকটি হাদীছ, রাবীর আখলাক্ব ও তার সনদ এবং এ প্রসঙ্গে হযরত মুহাদ্দিছীনে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম উনাদের বর্ণনা। যার মধ্যে একটি বর্ণনাও ছহীহ্ বা বিশুদ্ধ নয়। বরং অত্যন্ত দূর্বল, মিথ্যা, জাল এবং বানোয়াট সনদের সমাহার। আর উক্ত রাবী বা বর্ণনাকারীদের প্রত্যেকের নামেই কোন না কোন অভিযোগ রয়েছে, কেউ কাজ্জাব রাবী, কেউ খবীছ রাবী, কেউ মাতরুক রাবী, কেউ দূর্বল রাবী ইত্যাদি। এরূপ রাবীদের থেকে তা বর্ণিত। আবার একটা সনদে সুস্পষ্টভাবেই ইনক্বিতা’ আছে যার রাবী একজন নারী, যার কোনো পরিচয়ই জানা যায় না। এমন অবস্থার বর্ণনা কশ্মিনকালেও দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়।
কাজেই, আমাদের ফতওয়া হলো, ‘গরুর গোস্তে রোগ আছে’ এই বর্ণনাটা সম্পূর্ণ মাতরুক, মাকযুব-মিথ্যা, মুক্বাতে’, জাল, দূর্বল এবং বানোয়াট একটি বর্ণনা। যা সু-স্পষ্ট-ই মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ, মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের পরিপূর্ণ বিপরীত হওয়া তা পরিপূর্ণরূপে বর্জনীয়।
-মুস্তাজিবুর রহমান ওয়াক্বি।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।