পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে গরুর গোস্ত শি‘আরুল ইসলাম (২৪)
তৃতীয় সনদ:
(পূর্বে প্রকাশিতের পর)
বিশেষভাবে উল্লেখ্য যে, সম্মানিত ইসলামী শরীয়ত উনার উছূল হলো, যে রাবী জীবনে একবার মিথ্যার অভিযোগে অভিযুক্ত হয়, তার বর্ণিত কোনো হাদীছ বা কোনো বর্ণনা দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। বরং তা মাতরুক অর্থাৎ পরিত্যাজ্য ও বর্জনীয়।
শায়েখুল ইসলাম আল্লামা হযরত ইমাম ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘আদ্-দ্বুফা ওয়াল মাতরুকুন’ কিতাবের ৩য় খ-ের ৬০ নং পৃষ্ঠায় রাবী ত্বহহান এবং তার বর্ণিত গরু সম্পর্কীত আলোচ্য জাল ও মাকযুব-মিথ্যা হাদীছ সম্পর্কে বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ মুহাদ্দিছীনে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম উনাদের ক্বওল উল্লেখ করতঃ বিস্তর আলোচনা করেছেন, যা নি¤œরূপ:
১. مُحَمَّد بن زِيَاد الطَّحَّان الْيَشْكُرِي الْجَزرِي الْمَيْمُونِيّ يروي عَن مَيْمُون بن مهْرَان قَالَ حضرت امام يحيى ابن معين رَحْمَةُ اللهِ عَلَيْهِ: كَذَّاب خَبِيث
১. অর্থ: “মুহম্মদ ইবনে যিয়াদ আত্-ত্বহহান আল-ইয়াশকুরী আল-জাওরী আল-মাইমুনিয়্যী (নামক ব্যক্তি) মাইমুন ইবনে মিহরান থেকে হাদীছ বর্ণনা করেছে। আর এই (রাবী) ত্বহ্হান সম্পর্কে হযরত ইমাম ইয়াহ্ইয়া ইবনে মাঈন রহমতুল্লাহি আলাইহি উনার মন্তব্য হলো, ‘সে কাজ্জাব ও খবীছ ছিল’। ” (আদ্-দ্বুফা ওয়াল মাতরুকুন: ৩/৬০)
২. وَقَالَ حضرت امام أَحْمد بن حنۢبل رَحْمَةُ اللهِ عَلَيْهِ :كَذَّاب خَبِيث يضع الحَدِيث
২. অর্থ: “হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ‘সে কাজ্জাব, খবীছ ও হাদীছ জালকারী’। ” (আদ্-দ্বুফা ওয়াল মাতরুকুন: ৩/৬০)
৩. وَقَالَ حضرت عَمْرو بن عَليّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ :كَانَ كذابا مَتْرُوك الحَدِيث
৩. অর্থ: “হাফিয ইমাম হযরত আমর ইবনে আলী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ‘সে কাজ্জাব ও মাতরুকুল হাদীছ’। ” (আদ্-দ্বুফা ওয়াল মাতরুকুন: ৩/৬০)
৪. وَقَالَ حضرت امام السَّعْدِيّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ وَحضرت امام الدَّارَقُطْنِيّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ كَذَّاب
৪. অর্থ: “হযরত ইমাম সা’দী রহমতুল্লাহি আলাইহি ও আমীরুল মু’মিনীন ফিল হাদীছ, বিখ্যাত মুহাদ্দিছ হযরত ইমাম দারুকুতনী রহমতুল্লাহি আলাইহি উনারা বলেন, ‘(রাবী) ত্বহহান কাজ্জাব’। ” (আদ্-দ্বুফা ওয়াল মাতরুকুন: ৩/৬০)
৫. وَقَالَ حضرت امام النَّسَائِيّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ وَحضرت امام الْبُخَارِيّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ وَحضرت امام أَبُو حَاتِم احمد بن حمدان الرَّازِيّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ: مَتْرُوك الحَدِيث
৫. অর্থ: “হযরত ইমাম নাসায়ী রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ও হযরত ইমাম আবু হাতিম আহমদ ইবনে হামদান আর-রাযী রহমতুল্লাহি আলাইহি উনারা বলেন, (উক্ত হাদীছটি) ‘পরিত্যাজ্য হাদীছ’। ” (আদ্-দ্বুফা ওয়াল মাতরুকুন: ৩/৬০)
৬. وَقَالَ حضرت امام ابْن حبَان رَحْمَةُ اللهِ عَلَيْهِ كَانَ مِمَّن يضع الحَدِيث على الثِّقَات لَا يحل ذكره فِي الْكتب إِلَّا على جِهَة الْقدح فِيهِ
৬. অর্থ: “হযরত ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সে ছিল এমন একজন ব্যক্তি যে, নির্ভরযোগ্য রাবীদের উপর মিথ্যা হাদীছ বানিয়ে বর্ণনা করতো। তার সম্পর্কে কিতাবে উল্লেখ করা জায়েয নয়, তবে শুধুমাত্র তার সমালোচনার উদ্দেশ্যে উল্লেখ করা যেতে পারে। ” (আদ্-দ্বুফা ওয়াল মাতরুকুন: ৩/৬০)
শায়েখুল ইসলাম আল্লামা হযরত ইমাম ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি উনার ‘আদ্-দ্বুফা ওয়াল মাতরুকুন’ কিতাবের ৩য় খ-ের ৬০ নং পৃষ্ঠার এই লম্বা আলোচনা ও বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ মুহাদ্দিছীনে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম উনাদের ক্বওল শরীফ বর্ণনা করার পর আর কোন সন্দেহের অবকাশ থাকে না যে, উক্ত হাদীছটি পরিপূর্ণরূপে মাতরুক, মাকযুব, জাল, মিথ্যা, বানোয়াট একটি বর্ণনামাত্র।
শুধু তাই নয়, এই মাতরুক, মাকযুব, জাল, মিথ্যা, বানোয়াট বর্ণনাটি যে রাবীরা বর্ণনা করেছে তাদের সম্বন্ধে সমালোচনা ব্যতীত আলোচনা করাই জায়িয নেই। তাহলে পরিপূর্ণরূপে প্রমাণিত যে, গরুর গোস্তে রোগ আছে এই হাদীছটি চরম পর্যায়ের মিথ্যা, বানোয়াট ও পরিত্যাজ্য এবং পরিত্যাক্ত একটি হাদীছ। অতএব কশ্মিনকালেও এ হাদীছ দলীল গ্রাহ্য হতে পারে না।
-মুস্তাজিবুর রহমান ওয়াক্বি।
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।