পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে গরুর গোস্ত শি‘আরুল ইসলাম (১৭)
বাংলার যমীনে গরু যবেহকে কেন্দ্র করে মুসলমানদের আগমন ও জিহাদ:
১. ১১৭৮ সালে তৎকালীন আরব থেকে সম্মানিত দ্বীন ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই বাংলায় আসেন সুফি বাবা আদম শহীদ রহমতুল্লাহি আলাইহি। বিক্রমপুরে তখন কথিত শাসক বল্লাল সেনের শাসন চলছিলো, সে সময় তিনি উনার অনুসারীদের নিয়ে এক কুরবানীর ঈদে গরু যবেহ করেন। এই কথা পৌঁছে যায় কথিত শাসক বল্লাল সেনের কাছে। সে রাগান্বিত হয়ে হামলা করে সুফি বাবা আদম শহীদ রহমতুল্লাহি আলাইহি উনার দরবার শরীফে এবং উনাকে শহীদ করে। কিন্তু সে সময় যুদ্ধের নমুনা এমন ছিলো যে কথিত শাসক বল্লাল সেনের পরিবার মনে করে সে মারা গিয়েছে। যার ফলে তার পরিবারের সবাই আগুনে ঝাপ দিয়ে আত্মহত্যা করে। যা দেখে বল্লাল সেন নিজেও সেই আগুনে ঝাপ দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীকালে এই ঘটনার প্রেক্ষিতে মুন্সিগঞ্জের বিক্রমপুর বিজয় হয় এবং সেখানে সম্মানিত দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়। [এ হিস্ট্রি অব সুফীজম ইন বেঙ্গল, ডঃ এনামুল হক, পৃষ্ঠা ২০৮]
২. ১২০৪ সালে ইখতিয়ারুদ্দীন মুহম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহি উনার মাধ্যমে বাংলা মুসলমানদের অধিকারে আসার পর সিলেটে মুসলমানদের জনবসতি গড়ে ওঠেছে।
ঠিক এর ১০০ বছর পর ১৩০৩ সাল তা ছিলো হযরত সুলতান শামসউদ্দীন ফিরূজ শাহ রহমতুল্লাহি আলাইহি উনার শাসন আমল। আর সেই সময় সিলেটের তথাকথিত শাসক ছিলো গৌর গোবিন্দ। তৎকালীন সময়ে সূফী বুরহানউদ্দীন রহমতুল্লাহি আলাইহি নামের এক সূফী মুসলমান নিজ ছেলের আক্বীক্বা উপলক্ষে গরু যবেহ করেন, তৎকালীন তথাকথিত হিন্দু শাসক গৌর গোবিন্দ এ কথা শুনে হিংসা ও ক্রোধের বশবর্তী হয়ে সূফী বুরহানউদ্দীন রহমতুল্লাহি আলাইহি উনার শিশু সন্তানকে শহীদ করে এবং সূফী বুরহানউদ্দীন রহমতুল্লাহি আলাইহি উনার দু হাত কেটে ফেলে।
সূফী বুরহানউদ্দীন রহমতুল্লাহি আলাইহি তিনি বাংলার তৎকালীন হযরত বাদশাহ শামসউদ্দীন ফিরোজ শাহ রহমতুল্লাহি আলাইহি উনার নিকট গিয়ে এ নিষ্ঠুর হত্যাকা- ও যুলুমের অভিযোগ করলে বাদশাহ উনার ভাগ্নে হযরত সিকান্দার গাজী রহমতুল্লাহি আলাইহি উনাকে ও উনার বাহিনীসহ সিলেটে প্রেরণ করেন, যেন উনারা সিলেট আক্রমণ করে এ যুলুমের প্রতিশোধ নেন। কিন্তু গৌর গোবিন্দের কাছে প্রথমবারের মত উনারা পরাজিত হন। কিন্তু পরবর্তীতে সেখানে ওলীয়ে কামিল, সূফী হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি তিনি ও উনার সফরসঙ্গী ৩১৩ জন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা এসে সেই আযানের মাধ্যমে তথাকথিত শাসক গৌর গোবিন্দের প্রাসাদ মাটির সাথে মিশিয়ে দিয়ে মুসলমান শহীদ করার প্রতিশোধ নেন এবং সিলেট বিজয় করেন এবং এর মাধ্যমেই সিলেট মুসলমানদের অধীনে আসে।
৩. শাসক আকবর “দ্বীন এ এলাহি” চালু করায় হিন্দুদের স্বার্থ রক্ষার্থে গরু যবেহ সংক্রান্ত বিধি-নিষেধ আরোপ করে।
ক্বাইয়্যূমে আউওয়াল হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার সংস্কার কার্যক্রমের মধ্যে একটি ছিলো গরু যবেহ সংক্রান্ত বিধি নিষেধ আরোপকে বাতিল করা। কেননা, অন্যকে তুষ্ট করতে গিয়ে মুসলমানদের এই শি‘আর (নিদর্শন) প্রকাশ করা থেকে বিরত করা যাবে না। কিন্তু শাসক আকবর তা করেনি, পরবর্তীতে শাসক আকবরের সিলসিলায় ১৬০৬ সালে জাহাঙ্গীর বাদশাহ হয়। এবং তখন শাসক জাহাঙ্গীর কাইয়্যূমে আউওয়াল হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনাকে গোয়ালিয়র দূর্গে বন্দী করে।
পরবর্তী সময়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বাদশাহ জাহাঙ্গীরকে স্বপ্নে দীদার মুবারক দিয়ে হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনাকে বন্দীখানা থেকে মুক্ত করে দেয়ার জন্য আদেশ মুবারক দেন। যার ফলে সে খুবই দ্রুত হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনাকে মুক্ত করে নিয়ে আসে এবং উনার কাছে বাই‘আত হয়ে উনার মুরিদ হয়ে যায় এবং সেই সাথে হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার আদেশ মুবারক অনুযায়ী গরু যবেহ করার উপর যত নিষেধাজ্ঞা ছিলো সমস্ত কিছু বাতিল করেন।
-মুহম্মদ মুস্তাজিবুর রহমান ওয়াকি।
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।