পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে গরুর গোস্ত শি‘আরুল ইসলাম {এবং গরুর গোস্ত নিয়ে সকল বিভ্রান্তির খ-নমূলক জবাব} (৩)
স্বয়ং মহান আল্লাহ পাক তিনি হালাল প্রাণীসমূহের মধ্যে গরুকে বিশেষ মর্যাদা মুবারক দান করেছেন
মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার তরতীব অনুযায়ী ২য় ও সবচেয়ে বড় সূরা শরীফ উনার নাম হলো: পবিত্র সূরাতুল বাক্বারাহ্ শরীফ।
বাক্বারাহ্ শব্দের অর্থ হলো: গরু বা গাভী। আর এই নামকরণের অন্যতম কারণ হলো, এই পবিত্র সূরা বাক্বারাহ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি বনী ইসরাঈলদের একটি সমস্যার সমাধানে সাইয়্যিদুনা হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার মাধ্যমে তাদেরকে গরু যবেহ করার নির্দেশ মুবারক দেয়ার ঘটনা রয়েছে।
উক্ত ঘটনাটির মূল বিষয় হলো: মুসনাদে ইবনে আবি হাতিমে বর্ণিত হয়েছে, বনী ইসরাঈলের এক ধনী লোক-যার কোনো সন্তান ছিল না, তাঁর উত্তরাধিকারী ছিল এক ভ্রাতুষ্পুত্র। তাড়াতাড়ি সম্পত্তি লাভের আশায় সে স্বীয় চাচাকে হত্যা করে এবং হত্যার পর সেই রাতে তার চাচার মৃতদেহ গ্রামের এক লোকের বাড়ির দরজার ওপরে রেখে আসে এবং সকালে গিয়ে ওই লোকটির ওপর হত্যার অপবাদ দেয়। অবশেষে দুই দলে বিভক্ত লোকদের মধ্যে মারামারি ও খুনাখুনির উপক্রম হয়। এমন সময় জ্ঞানী লোকেরা তাদেরকে বলেন- তোমাদের মধ্যে মহান আল্লাহ পাক উনার নবী সাইয়্যিদুনা হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি বিদ্যমান থাকতে একে অপরকে হত্যা করবে কেন? সুতরাং তারা সাইয়্যিদুনা হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার কাছে এসে ঘটনাটি বর্ণনা করে।
উক্ত ঘটনাটি পবিত্র সূরা বাক্বারা শরীফ উনার ৬৭ থেকে ৭৩তম পবিত্র আয়াত শরীফ উনাদের মধ্যে এই ঘটনার সংক্ষিপ্ত বর্ণনায় বলা হয়েছে, এ ফিৎনার মীমাংসার জন্যে বনী ইসরাইলের লোকেরা সাইয়্যিদুনা হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার নিকট আরজী পেশ করলো। যেহেতু সাধারণ উপায়ে এ সমস্যার সমাধান করা সম্ভব ছিল না, তাই সাইয়্যিদুনা হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি যেন এ সমস্যা সমাধানের উদ্যোগ নেন।
সাইয়্যিদুনা হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি বনী ইসরাইলীদের বললেন, মহান আল্লাহ পাক তিনি নির্দেশ মুবারক দিয়েছেন যে, একটি গরু যবেহ করতে হবে। এরপর যবেহকৃত গরুর এক টুকরা গোস্ত নিহত ব্যক্তির গায়ে স্পর্শ করলে সে জীবিত হয়ে সে হত্যাকারীর নাম বলে দিবে। তারা এই নির্দেশ মুবারক শুনে সাইয়্যিদুনা হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনাকে বলল, এ ধরনের পরামর্শ দিয়ে আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? (নাউযুবিল্লাহ!)
সাইয়্যিদুনা হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি জবাবে বললেন, ঠাট্টা-বিদ্রুপ করা অজ্ঞ লোকদের কাজ। মহান আল্লাহ পাক উনার সম্মানিত নবী আলাইহিমুস সালাম উনারা কখনও এমনটি করেন না।
কাজেই, তোমরা যদি হত্যাকারীকে চিহ্নিত করতে চাও তবে নির্দেশিত এই কাজ করতে হবে। অতঃপর তারা অনেক প্রশ্নের মাধ্যমে বিষয়টি জটিল করলো, এবং পরবর্তীতে সেই গরুর চামড়া ভর্তি টাকা দিয়ে গরু কিনে যবেহ করে, সেই মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে তাকে জীবিত করে প্রকৃত হত্যাকারীকে সনাক্ত করলো। সুবহানাল্লাহ!
এখানে বলার বিষয় হলো, দুনিয়াতে মহান আল্লাহ পাক তিনি অনেক প্রাণী-ই তো মুসলমানদের জন্য হালাল করেছেন, তাহলে তিনি তো ইরাদা (ইচ্ছা) মুবারক করলেই সেই প্রাণী গুলোর নাম বলতে পারতেন। তিনি তো অন্য কোন প্রাণীর কথা বলেন নি, বরং গরুর কথা উল্লেখ করেছেন। আর মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার মূল সূরা হচ্ছেন পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার পরেই যে সূরা শরীফ উনার নাম তা হচ্ছেন পবিত্র সূরাতুল বাক্বারাহ্ শরীফ। যার অর্থ: হলো গরু/গাভী।
এখানে বুঝার বিষয় হলো, মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার দ্বিতীয় কোন সূরা শরীফ কেউ দেখাতে পারবে না; যার নাম হালাল কোন প্রাণীর নামে করা হয়েছে। আর এমন কোন নজীরও নেই যে, গরু ব্যতীত কোন প্রাণীর গোস্তের টুকরা লাগানোর মাধ্যমে মৃত মানুষ জীবিত হয়ে গিয়েছে। এখানে মূলত মহান আল্লাহ পাক তিনি গরুর বিশেষ খুছূছিয়াত মুবারক বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ!
মূল কথা হলো, মহান আল্লাহ পাক তিনি হালাল প্রাণীসমূহের মধ্যে গরুকে বিশেষ মর্যাদা মুবারক দান করেছেন। সুবহানাল্লাহ!
-মুস্তাজিবুর রহমান ওয়াক্বি।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।