পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে গরুর গোস্ত শি‘আরুল ইসলাম
মুক্বাদ্দিমাহ্
সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে গরু ও গরুর গোস্তের গুরুত্ব কতখানি; তা বলার অপেক্ষা-ই রাখে না, এক কথায় বলতে গেলে গরুর গোস্ত মুসলমানদের অস্তিত্বের সাথে জড়িত একটি বিষয়, যা বিধর্মীদের সাথে আমাদের অর্থাৎ মুসলমানদের পার্থক্যকারী।
এছাড়া বিশেষভাবে যে বিষয়টি না বললেই নয়; এই উপমহাদেশ ও বাংলাদেশের মাটিতে আমরা সম্মানিত দ্বীন ইসলাম উনাকে পেয়েছি গরু যবেহ ও গরুর গোস্তকে কেন্দ্র করে। কাজেই, বিশেষ করে বাংলার মুসলমানদের অস্তিত্ব-ই হলো গরু যবেহ করা এবং গরুর গোস্ত খাওয়া। {বি:দ্র: এ বিষয়ে বিভিন্ন ঘটনা এ নিবন্ধটিতে আলোকপাত করা হয়েছে}
আর মূল বিষয় হলো, স্বয়ং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই গরু যবেহ করেছেন এবং তিনি স্বয়ং গরুর গোস্ত খেয়েছেন। অর্থাৎ গরু যবেহ করা এবং গরুর গোস্ত খাওয়া সরাসরি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আখাচ্ছুল খাছ সুন্নত মুবারক উনার অন্তর্ভূক্ত। আর মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি-ই একমাত্র আমাদের মধ্যে অনুসরণীয় এবং সর্বোত্তম আদর্শ মুবারক। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
لقَدْ كَانَ لَكُمْ فِي رَسُوْلِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ
অর্থ: “অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ মুবারক হচ্ছেন মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। ” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আহযাব শরীফ: ২১)
কাজেই, উপরোক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি মুসলমানদের সর্বোত্তম আদর্শ হিসেবে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুসরণ করতে বলেছেন। সুবহানাল্লাহ!
সুতরাং মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণে গরু যবেহ করা ও গরুর গোস্ত খাওয়া খাছ সুন্নত মুবারক। শুধু তাই নয়, গরু এবং গরুর গোস্ত “শি‘আরুল ইসলাম” বা সম্মানিত দ্বীন ইসলাম উনার শি‘আর বা নিদর্শন মুবারক। সুবহানাল্লাহ!
বিশেষভাবে উল্লেখ্য যে, গরু যবেহ করা ও গরুর গোস্ত খাওয়া মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ সুন্নত মুবারক ও গরু ও গরুর গোস্ত ‘শি‘আরুল ইসলাম’ বা সম্মানিত দ্বীন ইসলাম উনার শি‘আর বা নিদর্শন মুবারক এবং সেই সাথে মুসলমান হিসেবে আমাদের জন্য গরুর গোস্ত খাওয়া সুন্নত মুবারক হিসেবে ফরয অর্থাৎ কর্তব্য। আর ইহানত করা কাট্টা কুফরী। এ সকল বিষয় এ নিবন্ধে জরুরত আন্দাজ দলীলভিত্তিক আলোকপাত করা হবে। ইনশাল্লাহ!
-মুস্তাজিবুর রহমান ওয়াক্বি।
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।