পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
ত্বাহারাত কী:
ত্বাহারাত (طَهَارَةٌ) শব্দের আভিধানিক অর্থ হলো পবিত্রতা, পবিশুদ্ধতা। আর এর বিপরীত শব্দ হলো নাজাসাত (نَجَاسَةٌ)-এর অর্থ হলো অপবিত্রতা। এখানে ত্বাহারাত বলতে জাহেরী, বাতেনী উভয় প্রকার পবিত্রতাকেই বুঝানো হয়েছে। কোন মুসলমানের জন্য প্রথম কাজ হলো আক্বীদা শুদ্ধ করে পরিপূর্ণভাবে মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবূব নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ্্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুবারক হুকুমের আনুগত্য প্রকাশ করা। আর এজন্য প্রয়োজন হলো হিংসা, অহংকার, মোহ, কাম-ক্রোধ ইত্যাদি বাতেনী নাপাকী হতে পবিত্রতা হাছিল করা। এই সুপ্ত নাপাকীসহ কোন লোক যতই পরিচ্ছন্ন থাকুক না কেন তাকে পবিত্র বলা যাবে না। তাই প্রথম কাজ হলো ক্বালব বা অন্তর পবিত্র রাখা। অতঃপর যাহেরী বা বাহ্যিকভাবে শরীরকে পবিত্র রাখা। তাই পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
اَلطُّهُوْرُ نِصْفُ الْاِيْمَانِ
অর্থ : ত্বাহারাত (طَهَارَةٌ) বা পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। (পবিত্র মিশকাত শরীফ)
ত্বাহারাত কাকে বলে:
উল্লেখ্য, পবিত্রতার মূলে ত্বাহারাত (طَهَارَةٌ) শব্দ মুবারক রয়েছেন। এর শাব্দিক অর্থ হলো পবিত্রতা অর্জন করা। পরিভাষায় নাজাসাতে হাক্বীক্বী বা প্রকৃত নাপাকী (যেমন ছোট ইস্্তিন্্জা (প্রস্রাব) বড় ইস্্তিন্্জা (পায়খানা) ও নাজাসাতে হুকমী বা অপ্রকৃত নাপাকী (যেমন অযূ না থাকা, গোসলের প্রয়োজন হওয়া, একে হদছও বলে) ইত্যাদি থেকে নামাযী ব্যক্তির শরীর, পোশাক ও নামাযের স্থানের পবিত্রতা অর্জন করাকে ত্বাহারাত (طَهَارَةٌ) বলে।
ত্বাহারাতের প্রকারভেদ:
এই ত্বাহারাত (طَهَارَةٌ) বা পবিত্রতা দুই প্রকার যথা: (১) প্রকৃত পবিত্রতা যা পানি দিয়ে অর্জিত হয়। (২) অপ্রকৃত পবিত্রতা যা তায়াম্মুম করে অর্জিত হয়। পানি দিয়ে দু’ভাবে ত্বাহারাত (طَهَارَةٌ) বা পবিত্রতা অর্জন করা যায়। (ক) অযূ করে (খ) গোসল করে।
অনুরূপভাবে অপবিত্রতাও দুই প্রকার যথা: (১) যা মূলত: নাপাক বা অপবিত্রতা নয়। যথা:- বাড়তি নখ, বগলের নিচের ও নাভির নিচের পশম, থুথু, শ্লেষ্মা, কাপড়ের ময়লা ও আবর্জনা ইত্যাদি। এ সব বস্তু থেকে শরীর, পোশাক, আসবাবপত্র ও ঘরবাড়ী পরিস্কার-পরিচ্ছন্ন রাখার নাম নাযাফাত (نَظَافَتٌ) বা পরিচ্ছন্নতা। এই নাযাফাত (نَظَافَتٌ) বা পরিচ্ছন্নতা লাভ করাও মহান আল্লাহ্্ পাক উনার নিকট অতিপ্রিয়।
যেমন পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
اِنَّ اللهَ نَظِيْفٌ يُحِبُّ النَّظَافَةَ
অর্থ: নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি নাযীফ, পবিত্র পরিচ্ছন্ন। তিনি মুহব্বত করেন নাযাফাতকে,পবিত্র পরিচ্ছন্নতা অর্জনকারীকে”। (তিরমিযী শরীফ)
(২) যা আসলেই নাপাক বা অপবিত্র। যথা: বড় ইস্তিন্জা (পায়খানা), ছোট ইস্্তিন্্জা (প্রস্রাব), রক্ত, মনি, মযি, ওদি, পুঁজ ও বমি ইত্যাদি। এইরূপ বস্তুকে বলে (نَجَاسَةٌ عَيْنِىْ) নাজাসাতে আইনী। নাজাসাতে আইনী শরীর থেকে বের হওয়াকে নাজাসাতে হুকমী বা হদছ বলে।
এই হদছ দুই প্রকার যথা: (ক) হদছে আকবর বা বড় হদছ, যা মনি বের হওয়ার পর হয়।
(খ) আর হদছে আছগর বা ছোট হদছ, যা বড় ইস্তিন্জা, (পায়খানা) ছোট ইস্তিন্জা, (প্রস্রাব) মযি, ওদি, পুঁজ ও বমি বের হওয়ার পর হয়।
এই উভয় প্রকার নাজাসাত (نَجَاسَةٌ ) বা অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করাই ত্বাহারাত (طَهَارَةٌ) । আর এই ত্বাহারাত (طَهَارَةٌ) বা পবিত্রতা অর্জন করা নামাযের জন্য ফরয।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আরব দেশ থেকে ইহুদী-নাছারা তথা সমস্ত কাফির-মুশরিকদেরকে বের করে দেয়ার ব্যাপারে কঠোর হুশিয়ারী
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১ম পর্ব)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদী ও মূর্তিপূজারী মুশরিকরা
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৬)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার প্রতি ইস্তেকামত থাকলে কাফিরদের ষড়যন্ত্র ক্ষতি করতে পারবে না
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












