সংসদীয় আসন পুনর্বিন্যাস নিয়ে অবরোধ-বিক্ষোভ:
পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুরের ভাঙ্গায় অবরোধকারীরা মাঝপথে ট্রেন আটকে দেয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। বিশেষ করে, ঢাকাগামী নারী, শিশু ও বৃদ্ধরা ভোগান্তিতে পড়েছেন বেশি।
সংসদীয় আসন পুনর্বিন্যাসে ভাঙ্গা উপজেলার হামিরদি ও আলগী নামে দুটি ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় চলমান অবরোধের মুখে সকাল ৮টায় আটকে পড়ে ট্রেন। এদিন ফরিদপুরের দুটি মহাসড়ক ও রেলপথের অন্তত ১০টি এলাকায় অবরোধ করছেন বিক্ষুব্ধরা।
দীর্ঘ সময় অপেক্ষা করে পায়ে হেঁটে অনেকে ফিরে যান। তবে দূরের যাত্রীরা পড়েছেন অসহনীয় ভোগান্তিতে। এ ছাড়া বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, স্থানীয়রা সড়কে গাছের গুঁড়ি, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন।
এদিকে, অবরোধের মুখে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সঙ্গে রেল যোগাযাগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে ভাঙ্গা রেলওয়ে স্টেশন কর্মকর্তা সাকিবুর রহমান আকন্দ জানিয়েছেন। তিনি বলেন, সকাল থেকে ঢাকা-খুলনা-বেনাপোল ও ঢাকা-ফরিদপুর-রাজবাড়ী-দর্শনা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কার্যত দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বিচ্ছিন্ন রয়েছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, মানুষের যাতে ভোগান্তি না হয় এবং যান চলাচলে স্বাভাবিক করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং আমরা বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে যাচ্ছি। দ্রুত আমরা সড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাখাইনে ‘নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে’ তিন লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে: মিয়ানমার সরকার
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর অর্থ বিতরণ করবেন রোববার
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোহিত সাগর রক্ষায় সৌদি জোটের যাত্রা শুরু, কতটা কার্যকর হবে?
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তেজগাঁওয়ে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৭৯
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৬ জেলায় ঝড়ের আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে সংবাদ
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জবাবদিহিতা থাকলে জনগণের জন্য ভালো কাজ করা সম্ভব: প্রধানমন্ত্রী
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভুয়া নিয়োগ নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাশিয়ার ২০ অঞ্চলে ইউক্রেনের হামলা
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানি যুদ্ধবিমান বিধ্বস্তের পর কাতারের হাতে আটক ৩ পাইলট
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)