রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইউক্রেন, নিহত অন্তত ১২
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
শহরের সোলোমিয়ানস্কি জেলার একটি ৯ তলা আবাসিক ভবনের ওপরের তলাগুলো ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, এই ঘটনায় সাতজন নিহত হয়েছেন। তিনি শুক্রবারকে (২১ আগস্ট) শোক দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ক্লিটসকো জানান, বৃহস্পতিবারের হামলায় আরও দুটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অনাবাসিক স্থাপনা, গুদামঘর, একটি স্কুল এবং একটি শিশু হাসপাতালে আঘাত হানা হয়েছে।
বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে জানিয়েছে, হামলার পর কিয়েভে বিদ্যুৎহীন হয়ে পড়া প্রায় ৯০ হাজার বাড়ির মধ্যে অর্ধেকেরও বেশি বাড়িতে তারা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেছে।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য ইন্টারসেপ্টরের তীব্র সংকটের সুযোগ নিতে রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের ওপর বিমান হামলা জোরদার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ ও এর আশেপাশের অঞ্চলে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় ড্রোন তৈরির সরঞ্জাম প্রস্তুতকারী স্থাপনা, একটি সামরিক ডিপো, একটি লজিস্টিক হাবসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
অন্যদিকে, মস্কোর যুদ্ধ সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে ইউক্রেনও রাশিয়ার তেল স্থাপনা ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে তাদের হামলা বাড়িয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রায় ৪ বছর পেরিয়ে গেলেও এখনও যুদ্ধ বন্ধের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করলেও সেটি আলোর মুখ দেখেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)