পণবন্দীদের মুক্তি নিয়ে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিলো ট্রাম্প
, ০৭ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক পণবন্দীদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছে মার্কিন ট্রাম্প।
গত বুধবার (৫ মার্চ) ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া একটি দীর্ঘ বার্তায় বলেছে, ‘আমি সন্ত্রাসী ইসরায়েলকে কাজ শেষ করার জন্য যা যা প্রয়োজন তা পাঠাচ্ছি। যদি আপনারা আমার কথা মতো কাজ না করেন তাহলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না।’
পণবন্দীদের বিষয়ে হোয়াইট হাউস হামাসের সাথে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করার মাত্র কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প এ বার্তা দেয়।
ট্রাম্প বলেছে, ‘সব পণবন্দীকে পরে না, এখনই মুক্তি দিন এবং যাদের হত্যা করেছেন তাদের সকলের লাশ অবিলম্বে ফিরিয়ে দিন, নাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।’
সে আরো বলেছে, ‘হামাস নেতৃত্বের এখনো সুযোগ আছে, এখনই গাজা ছেড়ে দিন।’
সে বেসামরিক নাগরিকদের উদ্দেশ্য করে বলেছে, ‘গাজার জনগণের জন্য: আপনাদের সামনে একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, যদি আপনারা পণবন্দীদের আটকে না রাখেন। আর যদি এটি করেন, তাহলে আপনাদের ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।’
ট্রাম্প এই প্রথম হামাসকে এ ধরনের হুমকি দেয়নি। গত ডিসেম্বরেও সে বলেছিলো, তার ক্ষমতা গ্রহণের আগে পণবন্দীদের মুক্তি না দিলে ‘কঠিন পরিণতি ভোগ করতে হবে।’
তবে হামাস জোর দিয়ে বলেছে যে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই পণবন্দীদের মুক্তি দেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ব সন্ত্রাসী নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতবিক্ষত পরগাছা ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে ইরান যুদ্ধের শেষ চাইছে মার্কিন জ্বালানি সচিব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানে ধরা পড়লো ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ দখলে ড্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ ‘না’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে স্থলসেনা মোতায়েন করছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে যুক্তরাষ্ট্রের ৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, বাগদাদ দূতাবাসে হামলা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিবেশীদের লক্ষ্যবস্তু না করার অনুরোধ হামাসের, মার্কিন কূটনীতিক ধরিয়ে দিলে পুরস্কার দেবে ইরানপন্থী গোষ্ঠী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধ্বংস, উচ্ছেদ ও বিভাজন: গাজার রণকৌশল এবার লেবাননে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিলাওয়ার অগ্ন্যুৎপাত: বেড়েছে কম্পন, রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের সামরিক যান ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের তোলা দৃশ্য।
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে, যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)