নেক আমলের চেয়েও নেক ছোহবত বেশি জরুরী (১)
খ্বাালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ.
অর্থ: ‘হে ঈমানদাররা! তোমরা খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনাকে ভয় করো এবং ছাদিক্বীন বা সত্যবাদী উনাদের সঙ্গী হও। ’ (পবিত্র সূরা তওবা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১১৯)
ছোহবত অত্যন্ত জরুরী বিষয়। মানুষ মানুষের জন্য। তবে সব মানুষ সবার জন্য নয়। কারণ কেউ যদি কোনো বদ লোকের সঙ্গে থাকে তাহলে সেই সঙ্গ তাকে দুঃশ্চরিত্র আর বদকার বানিয়ে ফেলবে। আর যদি কোনো নেককার-আল্লাহওয়ালা উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করে তাহলে ইচ্ছায় অনিচ্ছায় উক্ত ছোহবত তাকে নেককার বানিয়ে ফেলবে। এ কারণে কিতাবে উল্লেখ করা হয়-
اَلصَّحْبَةُ مُتَأَثِّرَة
অর্থ: ‘সংঙ্গ ক্রীয়া করে। ’
আর ফার্সিতে একটি ক্বওল শরীফ রয়েছে-
صحبت صالح ترا صالح کند + صحبت طالح ترا طالح کند
উচ্চারণ: ছোহবতে ছলেহ ত্বরা ছলেহ কুনাদ; ছোহবতে তলেহ ত্বরা তলে’হ কুনাদ।
অর্থ: আল্লাহওয়ালা উনাদের ছোহবত মুবারক তোমাকে আল্লাহওয়ালা করে দিবে আর বদকারদের ছোহবত তোমাকে বদকার করে দিবে।
হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের ছোহবত মুবারক দ্বারা সৎ স্বভাবের অধিকারী হওয়া যায়। আর ফাসিক-ফুজ্জারের সঙ্গে থাকলে ফাসিক্ব-ফুজ্জারে পরিণত হয়। নাঊযুবিল্লাহ!
নেক ছোহবত মুবারক প্রসঙ্গে কবি হযরত শায়েখ সা’দী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন- ‘আমার এক বন্ধু হাম্মামখানায় আমাকে একটি সুঘ্রাণযুক্ত মাটির টুকরা দিলো, আমি সেই মাটির টুকরোকে জিজ্ঞাসা করলাম- তুমি কি মেশকে আম্বর, না আবেরী? কেননা তোমার সুঘ্রাণে আমি মাতওয়ারা হয়ে গিয়েছি। মাটি জবাব দেয়- আমি যে মাটি সেই মাটিই ছিলাম। কিন্তু আমি কিছু দিন গোলাপ ফুল গাছের সঙ্গে বা ছোহবতে ছিলাম, যখন গোলাপ ফুলের পাপড়ীগুলো আমার মধ্যে ঝরে পড়তো, আর তাই আমি মাটি উক্ত ফুলের ছোহ্বতে থাকার কারণে ফুলের ন্যায় সুঘ্রাণযুক্ত হয়ে যাই। নতুবা আমি মাটিই ছিলাম। ’ সুবহানাল্লাহ। (গোলেস্তাঁ)
একটি মাটির টুকরো যদি গোলাপ ফুলের ছোহ্বতে থেকে ফুলের ন্যায় সুঘ্রাণ হয়ে যেতে পারে, তবে আল্লাহওয়ালা উনাদের মুবারক ছোহ্বতে থাকলে অবশ্যই আল্লাহওয়ালা হওয়া যাবে।
মনে রাখতে হবে, এক মূহুর্ত ছোহবতে যা হাছিল হয়; হাজার হাজার বছর রিয়াজাত-মাশাক্কাত করেও তা হাছিল করা সম্ভব নয়।
বিশেষ করে, যদি কেউ ইছলাহ অর্জন করতে চায় তাহলে তাকে অব্যশই ইছলাহপ্রাপ্ত ব্যক্তি ও ইছলাহ দানকারী ওলীআল্লাহ উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করতে হবে। তাহলেই উনাদের ছোহবত মুবারকে থাকার তা’ছীর সরূপ তার পক্ষে ইছলাহ অর্জন করা সহজ ও সম্ভব হবে। কারণ নেক আমলের চেয়েও নেক ছোহবত বেশি জরুরী ও অনেক দামী এবং মহামূল্যবান। মসনবী শরীফে হযরত মাওলানা রুমী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন:
یک ز مانہ صحبت با اولیاء + بہتر از صد سال طاعت بے ریا
উচ্চারণ: এক যামানা ছোহবতে বা আউলিয়া বেহেতর আয ছদসালে তায়াতে বেরিয়া।
অর্থাৎ কিছুকাল কোন ওলীআল্লাহ উনার ছোহবত এখতিয়ার করা বা বসা ১০০ বৎসর রিয়াহীন ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ!
-শেখ মুহম্মদ আব্দুর রহমান।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।