মহিলাদের মতামত
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বত প্রকাশের একটি বিষ্ময়কর ঘটনা
, ১৫ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ তাসি, ১৩৯০ শামসী সন, ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৪ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
কুরাঈশরা এবারো উনাকে পূর্ণরূপে সুস্থ অবস্থায় দেখতে পেয়ে যারপর নাই আশ্চর্যান্বিত হলো। তারা অবাক বিস্ময়ে প্রশ্ন করলো- হে আকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনাকে সমুদ্রের মানুষ খেকো মাছ এবং জঙ্গলের হিংস্র প্রাণীরা ভক্ষণ তো করলোই না একটা সামান্য আচড়ও দিলোনা, আবার ছহীহ ছালামতে হিফাযত করে রাখলো। এর কারণটা কি?
তখন হযরত আকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন- দেখ আমার সাথে সমুদ্রের মৎস্যকূল এবং জঙ্গলের প্রাণীদের কথা হয়েছে। তাদের জবান আল্লাহ পাক কুদরতীভাবে খুলে দিয়েছিলেন। আমি তাদেরকে বলেছিলাম হে মৎস্য ও প্রাণীরা তোমরা আমাকে খেয়ে নিঃশেষ করে দাও। কারণ আমি বিধি ভঙ্গ করে কুল মাখলুকাতের যিনি নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মুয়ানাকা করেছি। তাই শাস্তিস্বরূপ ভক্ষণ করতে তোমাদের মাঝে ফেলে দেয়া হয়েছে। আমার কথা শুনে তারা বললো- হে হযরত আকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! এটা তো কোনমতেই সম্ভব নয়। আমরা তো আপনার শরীর থেকে নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুঘ্রাণ পাচ্ছি। আমরা কি করে আপনাকে খাই? আমরা কি করে আপনাকে কষ্টে নিপতিত করি? পানিও আপনাকে কষ্ট দিতে রাজি নয়। একই কথা বলে জঙ্গলের পশুরা আমাকে জঙ্গলের কিনারায় নিরাপদে পৌঁছে দিল। এরপরও কাট্টা কাফির গং বললো- তাহলে কি করে আপনার শাস্তি কার্যকর করা যায়? তখন তিনি বললেন- ঠিক আছে, এক কাজ করো, আমাকে একেবারে পাহাড়ের চূড়া থেকে ফেলে দাও। তাই করা হলো। কিন্তু এবারো আল্লাহ পাক-এর অসীম কুদরতে হযরত আকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পাহাড় থেকে পড়েও নিরাপদ রইলেন। এবারে স্বয়ং ফেরেশতাম-লী উনাকে কোলে করে পাহাড়ের নিচে নামিয়ে আনলেন। যার ফলে উনার কিছুই হলোনা। এ অবস্থায় কাফির গং হতাশা ব্যক্ত করে হযরত আকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে ফের শাস্তি দেয়া থেকে বিরত হলো। এর কিছুকাল পরেই হযরত আকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ইসলামের সুশীতল ছায়াতলে দাখিল হলেন।
-তাসনীমে শিরিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২০)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা প্রত্যেকেই মহান আল্লাহ পাক উনার মনোনীত এবং পবিত্র ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (২)
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (২)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












