নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইলমে গাইব অস্বীকার করা সুস্পষ্ট গোমরাহী
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইলমে গাইব হাদিয়া মুবারক করেছেন। উনার পরবর্তী সময়ে উম্মতের মধ্যে কী কী ঘটবে, কে কী করবে, সব তিনি জানেন। এর বিপরীত ধারণা করা সুস্পষ্ট গোমরাহী।
দশম হিজরী শতকের মুজাদ্দিদ ছিলেন হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি তিনি। তিনি মুজাদ্দিদ উনাদের আগমন সম্পর্কে একটি কিতাব রচনা করেন, যার নাম التنبئة بمن يبعثه الله على رأس كل مائة। উক্ত কিতাব প্রতি হিজরী শতকের শুরুতে মুজাদ্দিদ উনাদের আগমন সর্ম্পকে তিনি আলোচনা করছিলেন। এক পর্যায়ে তিনি বলেন, আমি বলবো, “শতাব্দীর শিরোভাগ” বলতে ঐতিহাসিকগণের মতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল বিছাল শরীফ উনার পর থেকে বুঝানো হয়েছে।
فَهَلْ ظَنَّ أَنْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ عَالِمًا بِمَا سَيَحْدُثُ فِي أُمَّتِهِ وَبِمَا سَيُقَرِرُهُ خُلَفَاؤُهُ مِنْ بَعْدِهِ ۚ إِنَّ هَذَا لَهُوَ الضَّلَالُ الْبَعِيدُ. وَقَدْ خَطَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْخُطْبَةَ فَأَخْبَرَ فِيهَا بِمَا يَكُونُ فِي أُمَّتِهِ إِلَى قِيَامِ السَّاعَةِ، وَكَانَ عَالِمًا بِأَنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ سَيَضَعُ بَعْدَهُ التَّارِيخَ بِالْهِجْرَةِ. فَمَا حَدَّثَ أَصْحَابَهُ بِذلِكَ إِلَّا وَقَدْ عَلِمُوا مَعْنَاهُ، وَإِلَّا لَسَأَلُوهُ عَنْ بَيَانِ الْمِئَةِ وَابْتِدَائِهَا.
তাহলে কি সে ব্যক্তি এই ধারণা করে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার পরবর্তীতে উম্মতের মধ্যে কী ঘটবে এবং পরবর্তী খলিফাগণ কী করবেন, তা সম্পর্কে তিনি অবগত নন? নাউযুবিল্লাহ! যদি এই ধারণা করে থাকে, তাহলে এটি সুস্পষ্ট গোমরাহী।
কারণ, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াা সাল্লাম তিনি একবার খুতবা মুবারক প্রদান করলেন। তখন তিনি কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে কী ঘটবে সে ব্যাপারে সংবাদ প্রদান করলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াা সাল্লাম তিনি এ ব্যাপারেও জ্ঞাত ছিলেন যে, পরবর্তীতে সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি হিজরী তারিখ নির্ধারণ করবেন। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন এ ব্যাপারে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের নিকট বর্ণনা করেছেন, তখন উনারা এর মর্মার্থ বুঝেছেন। নতুবা উনারা প্রশ্ন করতেন শতাব্দী বলতে কি বুঝানো হয়েছে বা কখন এটি শুরু হবে?
বর্ণিত আছে যে, যখন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি মহাপবিত্র কুরআন শরীফ উনার মাসহাফ লিপিবদ্ধ করলেন। তখন হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একটি মহাসম্মানিত হাদীছ শরীফ বর্ণনা করলেন-
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ أَشَدَّ أُمَّتِي حُبًّا لِي قَوْمٌ يَأْتُونَ مِنْ بَعْدِي يُؤْمِنُونَ بِي وَلَمْ يَرَوْنِي وَيَعْمَلُونَ بِمَا فِي الْوَرَقِ الْمَعَلَّقِ".
অর্থ: হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াা সাল্লাম উনাকে ইরশাদ মুবারক করতে শুনেছেন। “আমার একদল উম্মত আমাকে খুব মুহব্বত করবে। তারা আমার পরবর্তীতে আসবে। তারা আমাকে দেখেনি। তারপরেও তারা আমার প্রতি ঈমান আনবে। তারা ঝুলন্ত (অর্থাৎ বাধাইকৃত) কাগজ অনুযায়ী আমল করবে।” (তারিখে দামেস্ক- ইবনু আসাকির, ৩৯/২৪৪)
হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেছেন, এখানে কাগজ অর্থ হলো মহাপবিত্র কুরআন শরীফ উনার লিখিত মাসহাফ।
এ মহাসম্মানিত হাদীছ শরীফ শুনে সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি খুশি হয়ে হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে দশ হাজার দিরহাম পুরস্কার প্রদান করেন। তিনি বললেন, মহান আল্লাহ পাক উনার কসম! আপনি আমাদের জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াা সাল্লাম উনার এই মহাসম্মানিত হাদীছ শরীফ সংরক্ষণ করেছেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াা সাল্লাম তিনি মহাসম্মানিত ওহী মুবারক উনার মাধ্যমে অবগত হয়েছিলেন যে, সাইয়্যিদুনা হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম তিনি উনার খিলাফতকালে মহাপবিত্র কুরআন শরীফ গ্রন্থ’ আকারে লিপিবদ্ধ করবেন এবং সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি হিজরী তারিখ নির্ধারণ করবেন। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুম উনাদের নিকট তা বর্ণনা করেছেন।
(হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার বর্ণনা শেষ হলো।)
এর থেকে প্রমাণিত হলো যে পূর্ববর্তী ইমাম মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের আকিদা ছিলো যে, কিয়ামত পর্যন্ত কী কী ঘটবে সেটা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অবশ্যই জানেন এবং যারা এর বিপরীত আকিদা পোষণ করবে তারা গোমরাহ। মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে সকল প্রকার গোমরাহী থেকে হিফাযত করেন। আমিন।
-মুহম্মদ গোলাম ছামদানী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কারবালার ঘটনা ও ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির ব্যাপারে শরঈ ফয়ছালা মুবারক:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৩)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১০)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের তিনটি বিশেষ আক্বীদা মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র আশূরা শরীফ উনার আক্বীদাহ্ মুবারক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১২)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৯)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একখানা বিশেষ ওয়াক্বেয়াহ্ ও নছীহত মুবারক (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (১৫)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত ইত্তিবা’ মুবারক, অনুসরণ-অনুকরণ মুবারক করা ব্যতীত কস্মিনকালেও মহান আল্লাহ পাক উনার মুহব্বত মুবারক লাভ করা সম্ভব নয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












